Kutuba Model Secondary School

Kutuba Model Secondary School

Share

ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ঐতিহ্যবাহী বিদ্যালয়

08/04/2026

কথাগুলো সত্যিই বাস্তব,,,,,,,

আপনি যদি কখনো ভেবে থাকেন, স্বাধীনতা যত বেশি, তত ভালো, আপনি কতটা সঠিক চলুন এই আর্টিকেলের মাধ্যমে জেনে নেয়।

অতিরিক্ত স্বাধীনতায় মানুষ কিংবা প'শু, উভয়ই ভুল পথে হাঁটতে শুরু করে।

প্রথমত:
স্বাধীনতা অবশ্যই জীবনের এক অমূল্য সম্পদ। কিন্তু যখন সেই স্বাধীনতা সীমাহীন হয়ে যায়, তখন তা আর মুক্তি থাকে না, পরিণত হয় নিয়ন্ত্রণহীনতায়। মানুষ যেমন নৈতিকতা ও শৃঙ্খলার অনুপস্থিতিতে বিভ্রান্ত হয়, তেমনি প'শুরাও তাদের স্বাভাবিক প্রবৃত্তির বাইরে গিয়ে অস্থির ও ক্ষতিকর আচরণ করে।

উদাহরণস্বরূপ: মানুষের ক্ষেত্রে
ধরুন, একটি পরিবারে বাবা-মা সন্তানকে "তুমি যা খুশি করো, আমরা কোনো বাঁধা দেব না" বলে ছেড়ে দিলেন। প্রথমে সে আনন্দে ভাসবে। কিন্তু কয়েক বছর পর দেখা যাবে সে পড়াশোনা ছেড়েছে, রাত জেগে মোবাইলে ডুবে আছে, সামাজিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে এবং কোনো কিছুতেই নিজেকে সংযত করতে পারছে না। অতিরিক্ত স্বাধীনতা তার মধ্যে শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের বীজ নষ্ট করে দিয়েছে। ( কিন্তু সন্তানের কাছে অথবা প্রিয় মানুষের কাছে কৈফত নিলে সে খারাপ কাজ বা ভুল পথে যাওয়ার সুযোগ বা সাহস কম পায় )

প'শুর ক্ষেত্রে:
আপনি যদি একটা কু'কুরকে সম্পূর্ণ স্বাধীনভাবে ছেড়ে দেন, কোনো নিয়ম-শৃঙ্খলা না শেখান, তাহলে সে ধীরে ধীরে বন্য হয়ে উঠবে। খাবারের জন্য আ'ক্রমণাত্মক হয়ে উঠবে, নিজের এলাকা রক্ষায় অহেতুক ঝগড়া করবে। অথচ সামান্য ট্রেনিং ও সীমা দিলে সেই একই কু'কুর হয়ে ওঠে অনুগত, শান্ত ও বুদ্ধিমান সঙ্গী। অতিরিক্ত স্বাধীনতা তার সুন্দর গুণগুলোকে নষ্ট করে দেয়।

আধুনিক সমাজে আমরা দেখছি যেখানে কোনো নিয়ম-কানুন, দায়িত্ববোধ বা সামাজিক বাধ্যবাধকতা নেই, সেখানে মানুষ ধীরে ধীরে নিজের সর্বনাশ ডেকে আনে। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত স্বাধীনতা পেয়ে অনেকে অ'শ্লীলতা, ঘৃণা, মিথ্যা ছড়ানোয় মেতে ওঠে। অর্থনৈতিক স্বাধীনতা যখন দায়িত্বজ্ঞানহীন হয়, তখন মানুষ ঋণে ডুবে, আ'সক্তিতে জড়িয়ে নিজের জীবন ধ্বং'স করে।

ইতিহাস বলে, অতিরিক্ত স্বাধীনতার নামে যেসব সমাজ নিয়মের বেড়া ভেঙেছে, তারা শেষ পর্যন্ত বিশৃঙ্খলা ও দুর্ভোগের শিকার হয়েছে।

সুতরাং, সুন্দর সত্যটি হলো:
স্বাধীনতা ফুলের মতো। ফুলকে যদি সঠিক পরিবেশ, আলো, পানি ও সীমিত জায়গা না দেন, তাহলে সে ঝরে পড়ে। ঠিক তেমনি মানুষ ও সমাজের জন্যও স্বাধীনতার সঙ্গে শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্ববোধ অপরিহার্য। অতিরিক্ত স্বাধীনতা যেমন ধ্বং'স করে, তেমনি সীমাহীন বন্ধনও মানুষকে মে'রে ফেলে। আসল সৌন্দর্য লুকিয়ে আছে *সুশৃঙ্খল স্বাধীনতায়*। ©মনোবিজ্ঞানী
Bishwajit Dey


05/04/2026

আজ হৃদয় ভারাক্রান্ত…
আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী, শ্রদ্ধেয় রাজীব রতন দে স্যার, সহকারী শিক্ষক (অব:), কুতুবা মাধ্যমিক বিদ্যালয়—বাংলা সাহিত্যের একজন অনন্য সাধক, বোরহানউদ্দিন উপজেলার এক স্বনামধন্য গীতিকার, সুরকার ও গায়ক—আজ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতাল এ চিকিৎসাধীন।
স্যার শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক, প্রেরণার উৎস, একজন আপাদমস্তক ভদ্রলোক—মিশুক, সদালাপী, সবার আপন মানুষ। তাঁর স্নেহ, তাঁর কণ্ঠ, তাঁর সৃষ্টির আলো ছড়িয়ে আছে চরফ্যাশন, লালমোহন, তজুমুদ্দিন ও বোরহানউদ্দিন উপজেলার শিল্পকলা একাডেমির প্রতিটি কোণে।
আজ আমরা সত্যিই অসহায়… প্রিয় মানুষটির জন্য আশীর্বাদ করা ছাড়া যেন আর কিছুই করার নেই। আমরা তাঁর জন্য উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, আর ভীষণভাবে অপেক্ষায়—আবার সেই চিরচেনা হাসিমুখ, সেই সুরেলা কণ্ঠ ফিরে পাওয়ার আশায়।
হে পরম করুণাময়, আমাদের প্রিয় স্যারকে সুস্থতা দান করুন। তাঁকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিন।
সবাই দয়া করে তাঁর জন্য আন্তরিকভাবে দোয়া /আশীর্বাদ করবেন।
স্যার, আপনি আমাদের হৃদয়ে আছেন, থাকবেন—আমরা আপনার জন্য প্রার্থনায় পাগলপ্রায়… 🤍

25/03/2026

বোরহান উদ্দিনের বিশিষ্ট ব‍্যবসায়ি,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মোঃ কায়কোবাদ মিয়ার জেষ্ঠ্য সন্তান জনাব #এরফানুর_রহমান_তানযিল, সিনিয়র সহকারী সচিবপদে পদোন্নতি লাভ করায় #কুতুবা_মাধ্যমিক_বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন। এভাবেই স্কুলের শিক্ষার্থীরা পুরো বাংলাদেশে ছড়িয়ে পরবে দেশের কল্যানে।।

Photos from Kutuba Model Secondary School's post 15/01/2026

এস. এস. সি পরীক্ষা ২০২৬ এর সময়সূচি

Photos from Kutuba Model Secondary School's post 30/12/2025

৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ স্থগিত।
আগামী ০৫ জানুয়ারি ২০২৬ স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

22/12/2025

জুনিয়র বৃত্তি পরীক্ষায় যে সকল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে,,,,,

15/12/2025

কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী মেহেদী হাসান নাঈম ও লামিয়া এম.বি. বি. এস ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।

08/10/2025

"চা বেচে অমুক দিনে ১০ হাজার কামাচ্ছে"
"বেগুনের খেত করে মাসে ২ লাখ টাকা ইনকাম"
"চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি"
এসব গল্প এখন অনেকেই শোনায়।

তরুণদের জন্য পরামর্শ, এই ফাঁদে পড়বেন না। একদম নিজের চোখে দেখা অভিজ্ঞতা — আমাদের বয়সী একজন — ওয়েল পেইড জব ছেড়ে এইসব কুইক ক্যাশের নেশায় পড়ে গেল, এখন হাউমাউ করে মরছে।

আপনি যাই করেন, সেটার এক্সপান্ডিবিলিটি থাকতে হবে। ধরুন, একজন রিকশাওয়ালা, সে ডিসেন্ট আয় করে, এন্ট্রি লেভেল চাকরিজীবীর চেয়ে বেশি। রিকশাওয়ালারা মাসে ৩০ হাজার কামায় আর জবে নতুন হলে স্যালারি মাত্র ১৫ হাজার — ভিউ শিকারীরা আপনাকে এটুকুই বলবে।

এবার পরের হিসাবটা! ভাবুন, ওই রিকশাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায় বা নিদেনপক্ষে আর একটু বাড়াতে চায়। তার জন্য একমাত্র অপশন রিকশা চালানোর সময় বাড়িয়ে দেওয়া। ডাবল করতে চাইলে তাকে ১০ ঘন্টার জায়গায় ২০ ঘণ্টা রিকশা চালাতে হবে। এটা কী ফিজিক্যালি পসিবল? রোদ, বৃষ্টি তো আছেই, ছুটির দিনে কাজে না গেলে আয় নেই।

কিন্তু এন্ট্রি লেভেলের জবে ৪/৫ বছরে বেতন ডাবল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক, কোনো অতিরিক্ত ঘন্টা না বাড়িয়েই।

আপনি যে কাজটা করতে চান সেটা তো আগে ভালো লাগতে হবে। ফেসবুকের এক লাইকখোরের লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে চা বেচবেন, চাকরির ডাবল ইনকাম। ভেবে দেখুন, আগামী ৩০ বছর আপনি কাপ পিরিচ আর চুলা নিয়ে চা বানাতে রাজি আছেন কিনা।

লাইফস্টাইলের ব্যাপার তো আছেই। আপনার যখন তেমন ইনকাম ছিল না, তখন আপনি বাইক চালাতেন। সামনে টাকা হবে, গাড়ি কিনবেন। কিন্তু এসব কাজে গাড়ির ভূমিকা কি? গাড়ি চালিয়ে কি আপনি ঝালমুড়ি বেচতে যাবেন?

চাকরিজীবি বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফস্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন, আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিংয়ে জব করেন। আপনি আজ এই ভার্সিটিতে, কাল ওই ঝকঝকে অফিসে বি-টু-বি ডিল করতে যাবেন। কত হাই স্কিল লোকের সাথে পরিচিতি হবে, কন্টাক্ট বিনিময় হবে।

কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় বাদামের ঝুড়ি নিয়ে দাঁড়ালেন। আপনার নেটওয়ার্ক হবে পাশের ফুচকাওয়ালা, আইসক্রিম বিক্রেতা ইত্যাদি। ওই ফুচকাওয়ালার ওই মুহূর্তের সবচেয়ে বড় চিন্তা সে কতক্ষণে তার সব মাল বিক্রি করে ঘরে যাবে। আগামীকালও সে একই কাজ করবে। আপনার মতো তার অ্যাম্বিশন নেই, বড় কিছু করার ইচ্ছে নেই, দেশের মানুষের উপকারে আসার খায়েশ নেই।

মনে রাখবেন, Your network is your net-worth. আর ওই সমস্ত পেশায় যে খুব বেশি ইনকাম হয় তাও কিন্তু না। খবরের শিরোনামে লেখা "চাকরি ছেড়ে বেগুন চাষে লাখপতি", ভিতরে থাকে ১ বছরে আয় সর্বসাকুল্যে ৩ লাখ টাকা। মানে ওই লোক মাসে মাত্র ২৫ হাজার টাকা কামায়, এটা নিয়ে আবার নিউজও হয়!

তাই এইসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না। প্রতি বছর মিডিয়াগুলো নিজেদের স্বার্থেই এসব নিউজ করে। গত ৫ বছরে নিউজ তো কম দেখেননি, আইফোন হাতে চানাচুরওয়ালা, ডিএসএলআর হাতে চটপটি বিক্রেতা, আরো কত কি! প্রশ্ন হলো তারা এখন কোথায়? তারা এখনও কেন সেই রাস্তায় বসছে না আর ওরকম আয় করছে না? তাহলে এগুলো রিলায়েবল পেশা হয় কিভাবে?

কোনো কাজই ছোট নয়। কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড, তা-ও নয়। আপনার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে, কিন্তু পঞ্চাশ হাজার টাকার জন্য আপনি এগোতে পারছেন না। এখন আপনি যদি মাছ কুটে, চানাচুর বেচে ওই ৫০ হাজার টাকা জোগাড় করে ফেলতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যেভাবে এসব পেশাকে সরাসরি একটা ওয়েল পেইড জবের বিকল্প হিসেবে দেখানো হচ্ছে, তা মোটেও রিয়েলিস্টিক নয়।
Bishwajit Dey

05/10/2025

শিক্ষক দিবসে আমার কিছু কথা... 🌼

আজ শিক্ষক দিবস — কিন্তু আমি মনে করি, শিক্ষক হওয়া মানে শেখা থেমে যাওয়া নয়। আমি এখনো শিখছি — আমার প্রিয় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে। তাদের সরল প্রশ্ন, তাদের নির্ভেজাল কৌতূহল, তাদের হাসি–সবই আমাকে প্রতিদিন নতুন করে শেখায়, নতুন করে ভাবায়।

আমি বুঝেছি, পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষা আছে—আচরণে, মমতায়, মানবতায়।
আমি গর্বিত একজন শিক্ষক হতে পেরে,
কিন্তু আরও বেশি কৃতজ্ঞ সেই ছোট্ট ছোট্ট হৃদয়গুলোর কাছে
যারা আমাকে প্রতিদিন একটু ভালো মানুষ বানিয়ে দেয়। ❤️
শুভ শিক্ষক দিবস — সকল শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা, আর আমার ছাত্রছাত্রীদের প্রতি অফুরন্ত ভালোবাসা। 🌸

02/10/2025

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি।

আর আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামী। তুমি খারাপ না কারণ তুমি ভুল করেছ। ভুল হল সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে।

ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে। আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে বাধ্য করেছে।

আপনার ভুলগুলিকে আপনাকে নিচে নামাতে দেবেন না। এটি অনুশীলন নয় যা নিখুঁত করে তোলে। আমরা ভুল থেকে শিখি যা নিখুঁত করে তোলে!
Bishwajit Dey

18/09/2025
Want your school to be the top-listed School/college in Bhola?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Bhola