Charfashon Govt. T. Barret Model Secondary School

Charfashon Govt. T. Barret Model Secondary School মানুষকে সভ্য করে তোলার একমাত্র মাধ্যম হচ্ছে বিদ্যালয়। – টলস্টয়

আলহামদুলিল্লাহ। আমাদের চরফ্যাশন সরকারি টি. ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হ...
18/08/2026

আলহামদুলিল্লাহ। আমাদের চরফ্যাশন সরকারি টি. ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অভিভাবক মতবিনিময় সভা। তিন দিনব্যাপী এই আয়োজনের দুইদিনে ষষ্ঠ ও সপ্তম এবং অষ্টম ও দশম শ্রেণির সম্মানিত অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও মূল্যবান মতামত আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল, পড়াশোনার অগ্রগতি, উপস্থিতি, শৃঙ্খলা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অত্যন্ত প্রাণবন্ত ও গঠনমূলক মতবিনিময় হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন সম্মানিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়। তাঁর উপস্থিতি ও পরামর্শ আমাদের এই উদ্যোগকে আরও সমৃদ্ধ করেছে। শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য প্রতি শ্রেণি থেকে সর্বোচ্চ উপস্থিতিতে সেরা ১০ জন(মোট ৫০জন) কে পুরস্কৃত করা হয় উপস্থিত সম্মানিত অভিভাবকদের সামনে।
আমরা বিশ্বাস করি—
“বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবক—এই তিনের সমন্বিত প্রচেষ্টাই পারে একজন শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে।”
সকল সম্মানিত অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ❤
আমাদের প্রত্যাশা একটাই—শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ, নৈতিকতা ও সাফল্যের পথে সবাই একসঙ্গে এগিয়ে চলা।
আগামী বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা ও অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
#অভিভাবক_মতবিনিময়_সভা

#শিক্ষা #অভিভাবক

জরুরি বিজ্ঞপ্তিবিষয়: অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, রেজাল্ট কার্ড বিতরণ ও অভিভাবক মতবিনিময় সভাচরফ্যাশন সরকারি টি ব...
12/08/2026

জরুরি বিজ্ঞপ্তি
বিষয়: অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, রেজাল্ট কার্ড বিতরণ ও অভিভাবক মতবিনিময় সভা
চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যালয়ে এই প্রথমবার পরীক্ষার ফলাফল রেজাল্ট কার্ডের মাধ্যমে অভিভাবকদের হাতে প্রদান করা হবে এবং এ উপলক্ষে শ্রেণিভিত্তিক অভিভাবক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
ফলাফল প্রকাশের সময়সূচি:
১৫/০৮/২০২৬ (শনিবার): ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি
১৭/০৮/২০২৬ (সোমবার): ৮ম ও ১০ম শ্রেণি
২০/০৮/২০২৬ (বৃহস্পতিবার): ৯ম শ্রেণি
প্রতিটি অনুষ্ঠানে সংশ্লিষ্ট শ্রেণির সর্বোচ্চ উপস্থিতির ভিত্তিতে নির্বাচিত সেরা ১০ (দশ) জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
এছাড়াও, শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, পড়াশোনার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান আরও উন্নত করার লক্ষ্যে অভিভাবকদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হবে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ইতোমধ্যে শ্রেণি শিক্ষকগণ সম্মানিত অভিভাবকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। সকল অভিভাবককে নির্ধারিত তারিখে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থেকে তাঁদের সন্তানের রেজাল্ট কার্ড গ্রহণ এবং মতবিনিময় সভায় অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হলো।
সকলের আন্তরিক সহযোগিতাই আমাদের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের প্রধান শক্তি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়
চরফ্যাশন, ভোলা।

10/08/2026

আলহামদুলিল্লাহ চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষা ২০২৬ এ চরফ্যাশন উপজেলা এবারও সেরা ফলাফল।
মোট পরীক্ষার্থী --১৮৫।
পাশ-১৬৮
জিপিএ ৫--২০
পাশের হার--৯০.৮১

লাবিব মাহমুদ খান এর আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মুনাজাত।
09/08/2026

লাবিব মাহমুদ খান এর আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মুনাজাত।

01/08/2026

নোটিশ
চরফ্যাশন সরকারি টি. ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষা–২০২৬-এর পরীক্ষার উত্তরপত্র ০২/০৮/২০২৬ খ্রিঃ হতে ০৪/০৮/২০২৬ খ্রিঃ পর্যন্ত শ্রেণিকক্ষে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের দেখানো হবে।
শিক্ষার্থীদের খাতা প্রদর্শন শেষে সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্রসমূহ সিরিয়াল করে নম্বরপত্রসহ পরীক্ষা কমিটির নিকট জমা প্রদান করবেন।
যেসব অভিভাবক তাঁদের সন্তানের উত্তরপত্র দেখতে আগ্রহী, তাঁরা লিখিত আবেদন সাপেক্ষে ০৪/০৮/২০২৬ খ্রিঃ হতে ০৬/০৮/২০২৬ খ্রিঃ পর্যন্ত উত্তরপত্র পরিদর্শনের সুযোগ পাবেন।
এছাড়া, অভিভাবকদের সাথে মতবিনিময় সভা এবং ফলাফল (রেজাল্ট শিট) বিতরণের তারিখ শ্রেণি শিক্ষকের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
সকলের আন্তরিক সহযোগিতা কাম্য।
আদেশক্রমে,
তাছলিমা বেগম
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
চরফ্যাশন সরকারি টি. ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়
চরফ্যাশন, ভোলা।

প্রিয় শিক্ষার্থীরা, 'নতুন কুঁড়ি স্পোর্টস' ২০২৬ প্রতিযোগিতায় রেজিষ্ট্রেশন করো দ্রুত।
22/07/2026

প্রিয় শিক্ষার্থীরা, 'নতুন কুঁড়ি স্পোর্টস' ২০২৬ প্রতিযোগিতায় রেজিষ্ট্রেশন করো দ্রুত।

জলবায়ু পরিবর্তন সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উপলক্ষে চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক  বিদ্যালয়ে বৃক্ষ রোপন ...
29/06/2026

জলবায়ু পরিবর্তন সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উপলক্ষে চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজোন করা হয়। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন বিদ্যালয়ের শিক্ষক, গার্লস গাইড, স্কাউট ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।

আগামীকাল, ২৯-০৫-২০২৬ তারিখে, বহুল প্রতীক্ষিত "Barretians Reunion Football Tournament 2026" এর সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ...
28/05/2026

আগামীকাল, ২৯-০৫-২০২৬ তারিখে, বহুল প্রতীক্ষিত "Barretians Reunion Football Tournament 2026" এর সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চরফ্যাশন সরকারি টি. ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ ব্যাচের উদ্যোগে গত বছর সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্টের প্রথম আসর। সেই সফলতার ধারাবাহিকতায় এবার আরও উৎসাহ, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যে পর্দা উঠতে যাচ্ছে দ্বিতীয় আসরের।

উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আগামীকাল সকাল ৮:৩০ টায় অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ সকলকে সময়মতো উপস্থিত থেকে আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।

ভোলা জেলার চরফাসন উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী দিনে শিক্ষার্থীদের নিয়ে একটি জনসচেতনতামূলক সভা ও কুইজ প...
24/05/2026

ভোলা জেলার চরফাসন উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী দিনে শিক্ষার্থীদের নিয়ে একটি জনসচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীরা। ভূমি মন্ত্রণালয় এবং চরফাসন উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদের প্রশাসনিক সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ইমাদুল হোসেন।

প্রিয় শিক্ষার্থীরা,  রেজিষ্ট্রেশন করো এখুনি।
25/04/2026

প্রিয় শিক্ষার্থীরা, রেজিষ্ট্রেশন করো এখুনি।

Address

Charfassion
Bhola
8340

Alerts

Be the first to know and let us send you an email when Charfashon Govt. T. Barret Model Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Charfashon Govt. T. Barret Model Secondary School:

Shortcuts

Share

Category