28/05/2026
আগামীকাল, ২৯-০৫-২০২৬ তারিখে, বহুল প্রতীক্ষিত "Barretians Reunion Football Tournament 2026" এর সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চরফ্যাশন সরকারি টি. ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ ব্যাচের উদ্যোগে গত বছর সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্টের প্রথম আসর। সেই সফলতার ধারাবাহিকতায় এবার আরও উৎসাহ, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যে পর্দা উঠতে যাচ্ছে দ্বিতীয় আসরের।
উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আগামীকাল সকাল ৮:৩০ টায় অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ সকলকে সময়মতো উপস্থিত থেকে আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।
24/05/2026
ভোলা জেলার চরফাসন উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী দিনে শিক্ষার্থীদের নিয়ে একটি জনসচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীরা। ভূমি মন্ত্রণালয় এবং চরফাসন উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদের প্রশাসনিক সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ইমাদুল হোসেন।
25/04/2026
প্রিয় শিক্ষার্থীরা, রেজিষ্ট্রেশন করো এখুনি।
20/04/2026
এস এস সি পরীক্ষার্থীরা নিম্নের নির্দেশনা গুলো অনুসরণ করো।
১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের নিকট থেকে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে সংগ্রহ করবে।
৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
৬. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি প্রদান করা যাবে না।
৯. পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।
১০. পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনতে বা ব্যবহার করতে পারবে না।
১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১৪. পরীক্ষার ফলাফল প্রকাশের ৭ (সাত) দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে দৈনিক পত্রিকা ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনপ্রক্রিয়া, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
17/04/2026
এস এস সি পরীক্ষা- ২০২৬
পরীক্ষার্থীরা দেখে নাও কোন ধরনের ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবে।
17/04/2026
বিজ্ঞান মেলা-২০২৬
চরফ্যাশন সরকারি টি.ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় উপজেলা পর্যায় প্রজেক্ট উপস্থাপনায় প্রথম স্থান, বিজ্ঞান কুইজে প্রথম স্থান এবং বিজ্ঞান অলিম্পিয়াডে দ্বিতীয় স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক অনেক অভিনন্দন।
14/04/2026
জরুরি নোটিশ
চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমাদের চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় উক্ত পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত হওয়ায় বিদ্যালয়ের স্বাভাবিক শ্রেণি কার্যক্রম আগামীকাল ১৫/০৪/২০২৬ ইং তারিখ থেকে ১৮/০৪/২০২৬ তারিখ পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। উক্ত সময়ে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হলো। ১৯/০৪/২০২৬ ইং তারিখ থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম শুরু হবে।
সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।
প্রধান শিক্ষক
চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়
27/03/2026
চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ৩০ মার্চ ২০২৬ খ্রি: রোজ সোমবার সকাল ১১.০০ ঘটিকার সময় বিদ্যালয়ের মিলনায়তনে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।
উক্ত সেমিনারে সকল পরীক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।
নির্দেশক্রমে
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়।
26/03/2026
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন।
26/03/2026
মহান স্বাধীনতা দিবস উদযাপন-২০২৬
প্রদর্শনীতে চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম স্থান অর্জন। অনেক অনেক ধন্যবাদ শামসুন্নাহার স্নিগ্ধা ম্যাডাম সুন্দর একটা ডিসপ্লে উপহার দেয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সহকর্মীদের যারা সকাল বিকাল নিরলস পরিশ্রম করেছেন সুলতানা ম্যাডাম, রাবেয়া ম্যাডাম, আইনুননাহার ম্যাডাম, কামাল স্যার, সোহেল স্যার, জহির স্যার কে প্রোগ্রাম সুন্দর ও সফল করার জন্য।
25/02/2026
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ ভোলা জেলায়
চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সেরা অর্জন।
ট্যালেন্টপুলে-২১, সাধারণ-৪০
মোট=৬১