ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির দিবা ও প্রভাতি শিফটের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তোমাদের ষষ্ঠ শ্রেণির রেজিষ্ট্রেশন কার্ড বিতরণ করা হবে আগামীকাল প্রভাতি শিফট সকাল ১১ টায় এবং দিবা শিফট ১২ টায়।।
৮ম শ্রেণির রেজিষ্ট্রেশনের জন্য এক কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, বাবা ও মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং রেজিষ্ট্রেশন ফি বাবদ ২০০ টাকা সহ সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের নিকট আগামী ০৩/০৫/২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে। শিক্ষার্থীদের দ্রুত সকল কাগজপত্রসহ শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগের অনুরোধ রইল।
Online Class , Bhola Govt Girls' High School
This page is from Bhola Govt Girls' High School for conducting online Classes.
28/04/2026
যারা আগ্রহী তাদের জন্য।
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের কাগজপত্র ও ২০০ টাকা ফি জমা দেয়ার শেষ তারিখ ২৯/০৪/২৬ ইং বুধবার।
প্রয়োজনীয় কাগজপত্র --
১:বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি।
২.শিক্ষার্থীদের জম্মনিবন্ধনের ফটোকপি ইংরেজি ও বাংলায়।
৩.ছবি ১ কপি।
৪.২০২৪ সালের ৬ষ্ঠ শ্রেণির রেজিষ্ট্রেশন নম্বর, রোল(৬ডিজিটের) ও শাখা জম্মনিবন্ধন কার্ডের উপর লিখে দিবে।
৫. রেজিস্ট্রেশন ফি ২০০টাকা।
২৯/৪/২৬ তারিখ বুধবার সকাল ১১টায় স্কুলে এসে জমা দিবে।
ক্লাস টিচারের কাছে যাদের কাগজপক্র জমা দেয়া আছে তাদের কাগজপত্র জমা দেয়া লাগবেনা তারা শুধু ২০০ টাকা ফি দিবে। আর ৮ম শ্রেণির শিক্ষার্থীদের ৬ষ্ঠ শ্রেণির রেজিষ্ট্রেশন কার্ড এসেছে, সেগুলোও বুধবার বিতরণ করা হবে, যাদের রেজিষ্ট্রেশন কার্ড আসেনি তারা ২৯/০৪/২৬ তারিখের মধ্যে ক্লাস টিচারকে অবশ্যই জানাবে।
বিষয়টি অতীব জরুরী।
সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি প্রচার করার অনুরোধ করছি।
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়:
২০২৫ সালের ৮ম শ্রেণিতে (বর্তমানে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. বৃত্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি।
২. বৃত্তির গেজেটের ফটোকপি।
৩. ব্যাংক স্টেটমেন্ট-এর কপি।
৪. শিক্ষার্থীর ইংরেজি জন্ম নিবন্ধনের ফটোকপি
৫. শিক্ষার্থীর বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৬. ব্যাংক হিসেব শিক্ষার্থীর একক নামে বা পিতা/মাতার সাথে যৌথ হতে হবে।
৭. বৃত্তির গেজেটের সাথে ব্যাংক হিসেবের নামের বানানে মিল থাকতে হবে।
৮. দিবা শিফটের শিক্ষার্থীরা জনাব মো: আ: রহিম (০১৭১২৩৪৬৫০৮) এবং প্রভাতি শিফটের শিক্ষার্থীরা জনাব সুমিতা রাণী দে (০১৭৩১১০৬২০২)-এর সাথে যোগাযোগ করতে হবে।
৯. কাগজপত্র ২৩/০৪/২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি:
মার্চ পাস্ট ও ডিসপ্লে করার জন্য আগ্রহী মেয়েদেরকে ২৩ মার্চ সকাল ১০.০০ ঘটিকায় স্কুলে উপস্থিত থেকে হামিদা ম্যাডামের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
--- কর্তৃপক্ষ।
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়:
৩য় থেকে ১০ম শ্রেণির প্রিন্টেড সিলেবাস ১ মার্চ রবিবার বিতরণ করা হবে।
প্রভাতী: ১০.০০ ঘটিকায়
দিবা: ১২.০০ ঘটিকায়
25/02/2026
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফলে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট ৫৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ২১ জন ট্যালেন্টপুলে এবং ৩৫ জন সাধারণ বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে জানাই অভিনন্দন।
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়:
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল ১৯ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।
২৯ মার্চ বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু হবে।
সরবরাহকৃত তথ্য ফর্ম শ্রেণি শিক্ষকদের নিকট আগামীকাল জমা দিতে হবে।
প্রভাতী: সকাল ১০. ০০ থেকে ১১.০০
দিবা : ১২.০০ থেকে ১.০০
প্র. শি
শিক্ষকদের দৌড় প্রতিযোগিতা
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Kalibari Road
Bhola