Mohammad Abdur Rahim

Mohammad Abdur Rahim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohammad Abdur Rahim, Tutor/Teacher, Kalibari Road, Bhola.

23/10/2024

আপনি যদি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে মনে করতে চান, তবে নিচের গুণগুলো অর্জন করুন:
১. সৃষ্টিকর্তার উপর অবিচল আস্থা ও বিশ্বাস রাখুন।
২. সৎ চিন্তা ও সৎ কাজ করুন।
৩. কারো উপর জুলুম করা থেকে বিরত থাকুন।
৪. কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করুন।
৫. সৎ কাজে সহযোগিতা ও অসৎ কাজে অসহযোগিতা করুন।
৬. পরিবারের সদস্যদের ভরনপোষণ সঠিকভাবে করুন।
৭. আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও প্রতিবেশিদের প্রতি সদয় হোন।
৮. পরের হক যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখুন।
৯. বাবা-মায়ের দায়িত্ব পালনে অবহেলা করবেন না।
১০. পরিশ্রমী হোন এবং অলসতাকে প্রশ্রয় দিবেন না।
১১. বড়দের শ্রদ্ধা করুন এবং ছোটদের স্নেহ করুন।
১২. আপনার আচরণ ও কথা দ্বারা কাউকে কষ্ট দিবেন না।
১৩. অহংকারমুক্ত হোন।
১৪. পরনিন্দা বা পরচর্চা করবেন না।
১৫. ধর্মীয় আদেশ নিষেধ মেনে চলুন।

22/10/2024

শিক্ষার্থীদের ইংরেজিতে আগ্রহী না হওয়ার কারণ:

১. প্রাইমারি লেভেলে ইংরেজিতে দুর্বল থাকা।

২. যথাযথ মোটিভেশনের অভাব।

৩. শিক্ষক ও অভিভাবকের অসচেতনতা।

৫. উচ্চারণে দুর্বল হওয়ার কারণে ইংরেজি পড়তে অনীহা।

৬. অর্থ বুঝতে না পারার কারণে পড়তে অনীহা।

৭. নীরস পাঠ্যবই।

৮. কারিকুলামের ত্রুটি।

৯. যোগ্য ও দক্ষ শিক্ষকের অভাব।

১০. শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী।

20/10/2024

।।অভিভাবক/শিক্ষক/প্রাইভেট টিউটরদের প্রতি।।

পড়ানোর সময় আপনার সন্তানের/শিক্ষার্থীর মুড লক্ষ্য করুন। মনে করুন, আপনি এমন একটি পাঠ পড়াচ্ছেন যা মুখস্থ করার প্রয়োজন রয়েছে বা পাঠটি তুলনামূলকভাবে একটু কঠিন। এক্ষেত্রে শিক্ষার্থীর আগ্রহের প্রতি লক্ষ্য রাখুন। যদি সে তখন ঐ পাঠটি পড়তে না চায়, তবে অন্য কিছু পড়ান। ঐ কঠিন পড়াটি পড়ানোর জন্য জোড়াজুড়ি করবেন না। এতে ঐ পাঠটির প্রতি তার ভীতি বা অনাগ্রহের সৃষ্টি হবে। পরবর্তীতে ঐ পাঠটি তাকে দিয়ে আর পড়ানো সম্ভব হবে না। এভাবে চলতে থাকলে অন্যান্য অনেক পাঠের প্রতি তার অনাগ্রহের সৃষ্টি হবে এবং এক সময় পড়াশোনার প্রতি সে আগ্রহ হারিয়ে ফেলবে।

।।তাহলে কঠিন পড়া কীভাবে পড়াবো?।।
তুলনামূলকভাবে কঠিন পাঠ পড়ানোর পূর্বে শিক্ষার্থীকে মানসিকভাবে প্রস্তুত করে নিন। তাকে বলুন কিছু পাঠ একটু কঠিন থাকে। তুমি মনোযোগ দিয়ে পড়লে পারবে। প্রয়োজনে বারবার বুঝিয়ে দিন। একটু বেশি সময় নিলে বকাবকি করবেন না। একবারে না পারলে কয়েক দফা সময় নিয়ে পড়ান। মূল থিম তার কাছে সহজ ভাবে উপস্থাপন করুন। দেখবেন হয়ে যাবে ইন শা আল্লাহ। আবারো বলি, বকাবকি করবেন না। মোটিভেশনাল কথার মাধ্যমে তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিন। এতে ভালো ফল পাবেন।

আপনার সন্তান/শিক্ষার্থীর জন্য শুভকামনা।

কষ্ট করে পড়ার জন্য অগ্রিম ধন্যবাদ।

15/10/2024

।।এইচএসসি'র ফলাফল।।
যারা কৃতকার্য হয়েছে তাদের জন্য শুভকামনা। আর যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য শুভকামনা ও সমবেদনা।

Saving fuelSaving timeSaving the planet with less pollutionSaving the individual cost.
24/06/2024

Saving fuel
Saving time
Saving the planet with less pollution
Saving the individual cost.

সম্ভবত পৃথিবীর মধ্যে বাংলাদেশের চেয়ারগুলো সবচেয়ে দামী!!! 🥲🥲🥲
06/01/2024

সম্ভবত পৃথিবীর মধ্যে বাংলাদেশের চেয়ারগুলো সবচেয়ে দামী!!! 🥲🥲🥲

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: মার্চ পাস্টে ১ম স্থান এবং ডিসপ্লেতে ২য় স্থান।
16/12/2023

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: মার্চ পাস্টে ১ম স্থান এবং ডিসপ্লেতে ২য় স্থান।

26/11/2023

আমরা ভালো মানের বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক, শিক্ষক ও নীতিবান নাগরিক চাই। এছাড়া দেশের সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়।

25/11/2023

বিকশিত প্রতিভা সুপ্ত হয়ে যাচ্ছে না তো?

19/11/2023

কোনো দেশে নতুন শিক্ষাক্রম চালু করার পূর্বে বিবেচ্য বিষয়সমূহ:

১. সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক অবস্থা।

২. শিক্ষায় বিনিয়োগের পরিমাণ।

৩. সামাজিক ও ধর্মীয় রীতিনীতি।

৪. শিক্ষকদের যোগ্যতা ও দক্ষতা।

৫. অভিভাবক ও শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি।

৬. কারিকুলাম বাস্তবায়নে সক্ষমতা।

৭. শিক্ষক- শিক্ষার্থীর অনুপাত।

৮. অবকাঠামোগত অবস্থা।

৯. আন্তর্জাতিক চাহিদা।

১০. কারিকুলামটির গ্রহণযোগ্যতা।

19/11/2023

আজ বিশ্ব পুরুষ দিবস।
পুরুষদের ভালোবাসুন বাবা হিসেবে/জীবনসঙ্গী হিসেবে/ছেলে হিসেবে।

17/11/2023

শিশুদের ইংরেজিতে পারদর্শী করতে যা করতে পারেন। (প্রথম শ্রেণি থেকে শুরু করে উপরের দিকে):

১. যেহেতু সংশ্লিষ্ট শিশুটি প্রথম শ্রেণিতে পড়ে, সেহেতু সে ইংরেজি বর্ণমালা বলতে, লিখতে ও সনাক্ত করতে পাড়ার কথা। যদি না পারে, তাহলে আগে এটা নিশ্চিত করতে হবে।

২. টেক্সটবুক থেকে পড়ান। দেখে দেখে পড়তে পারে কি না দেখুন। টেক্সটবুকের অনুরূপ শব্দ সম্বলিত লেখা ভিন্ন জায়গা থেকে পড়তে দিন। এ ক্ষেত্রে সতর্ক থাকুন যেন স্টান্ডার্ড ক্রস না করে।

৩. যাদের স্ব স্ব টেক্সটবুক পড়তে সমস্যা হয়, তাদের অর্থসহ শব্দ শেখান। যাদের ধারণ ক্ষমতা কম, তাদের একসাথে বেশি শব্দ শেখাবেন না।

৪. শেখানো শব্দগুলো একটা একটা করে খেলার ছলে হাটতে বসতে রিপিট করান। এক্ষেত্রে শিশুর মেন্টালিটি খেয়াল করুন যেন বিরক্ত হয়ে না যায়। আপনাকে কৌশল প্রয়োগ করতে হবে।

৫. যাদের শেখার গতি ধীর, তাদের অভিভাবক হতাশ হবেন না। শিশুর উপর প্রেশার দিবেন না। ধৈর্য্য ধারণ করে শেখাতে থাকুন। হয়ে যাবে ইন শা আল্লাহ।

৬. ছোটবেলা থেকেই ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ শেখানোর চেষ্টা করুন। কোনো কোনো শিশু একটি বিশেষ শব্দ যদি উচ্চারণ করতে না পারে, তাহলে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। তার উপর ছেড়ে দিন, একসময় হয়ে যাবে।

৭. যদি নিজেরা সঠিকভাবে পড়াতে পারেন, তাহলে সেটা উত্তম পদ্ধতি। যদি তা না পারেন, ভালো মানের টিউটর দিন যার উচ্চারণ ও পড়ার স্টাইল সুন্দর। মনে রাখবেন, ভালো মানের টিউটর মানে একটু ভালো খরচ।

৮. শিশু একটু পরিপক্ক হলে শব্দ দ্বারা বাক্য গঠন করতে শেখান। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে পরিচিত কিছু বাক্যের ইংরেজি ভার্সন মুখস্থ করান।

৯. সম্ভব হলে পরিবারের সদস্যরা ছোট ছোট কথাগুলো ইংরেজিতে বলুন। এতে শিশুর ইংরেজি শেখার গতি দ্রুত হবে।

১০. মনে রাখবেন, নিজস্ব টেক্সটবুকের শব্দগুলো যেন শিশুর অপরিচিত না থাকে। যাদের ধারণ ক্ষমতা কম তাদের কথা ভিন্ন।

১১. তৃতীয় শ্রেণিতে উঠার পর ইংরেজি গ্রামারের সাথে টুকটাক পরিচয় করানো যেতে পারে। তবে এটা জরুরি নয়। যেসকল শিশুর শিখন প্রক্রিয়া দ্রুত, তারা এটা করতে পারেন।

১২. ট্রান্সলেটিং পাওয়ার বাড়ানোর চেষ্টা করতে হবে। বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা।

১৩. যেসকল শিশুর শিখন প্রক্রিয়া ধীর, তাদেরকে সময় দিন। অন্য শিশুর সাথে তুলনা করবেন না। বর্ণ-শব্দ-বাক্য এভাবে শিখাতে থাকুন।

১৪. সকল শিশু সুন্দরভাবে বেড়ে উঠুক। শিখন পরিবেশ আনন্দময় ও সাবলীল হোক।
ধৈর্য্য ধারণ করে পড়ার জন্য ধন্যবাদ।

Address

Kalibari Road
Bhola

Telephone

+8801712346508

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Abdur Rahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mohammad Abdur Rahim:

Shortcuts

Share

Category