Soft-Learn Institute

Soft-Learn Institute

Share

A soft skill training institute where you can build your career as an IT Professional or Freelancer.

06/10/2022

২ লক্ষ অ্যাক্টিভ ফ্রিল্যান্সারের বাৎসরিক আয় ৫ হাজার কোটি টাকা।

বিস্তারিত কমেন্টে

06/10/2022

# প্রসঙ্গ: রিমোট জব #

রিমোট জব নিয়ে পোস্টটি বড় হওয়ার কারণে আমরা ধারাবাহিকভাবে তিনটি পর্বে পোস্ট করব।
প্রথম পর্ব : রিমোট জব কি এবং কেন জনপ্রিয় ?
দ্বিতীয় পর্ব : কিভাবে ঘরে বসে আমেরিকার IT কোম্পানিতে রিমোট জব করবেন ?
তৃতীয় পর্ব : একজন ওয়েব ডেভেলপার হিসেবে জব করতে হলে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন?

রিমোট জব কি?
'রিমোট জব' এই টার্মটির সাথে আমরা অনেকেই পরিচিত। বিশেষ করে করোনা সময়কালীন সময়ে আরো বেশি পরিচিতি এবং জনপ্রিয়তা লাভ করেছে এই বিষয়টি। রিমোট জব মূলত বলতে বোঝায়, অফিসে না গিয়ে আপনার নির্ধারিত কাজটি যেকোনো স্থান থেকে সম্পূর্ণ করা। বিশেষ করে IT ইন্ডাস্ট্রি তে এর প্রয়োগ সবচেয়ে বেশি।
আরো সহজ করে বলতে গেলে, ধরুন আপনি একজন ওয়েব ডেভেলপার হিসেবে IT ইন্ডাস্ট্রি তে কাজ করছেন। আপনার কাজ হচ্ছে টিমের সাথে কোলাবোরেটর করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুসারে ওয়েবসাইট/ ওয়েব অ্যাপ্লিকেশন বানানো। আপনি এতদিন যাবত সেটি অফিসে বসে করছেন। কিন্তু আপনার কোম্পানি যে কোন কারণবশত রিমোট ওয়ার্ক চালু করেছে অর্থাৎ আপনি এখন কাজটি অফিসে না গিয়ে যেকোনো স্থানে বসে অনলাইনে কোলাবোরেট করে সম্পন্ন করতে পারবেন।

কোম্পানিগুলো রিমোট ওয়ার্ক কেন চালু করে?
করোনাকালীন সময়ে যখন পুরো বিশ্ব লকডাউন তখন আইটি ইন্ডাস্ট্রি তে রিমোট ওয়ার্ড হু হু করে বাড়তেছিল। অন্যসব কর্মক্ষেত্রে জব ফায়ারিং এর ঘটনা ঘটলেও সফটওয়্যার কোম্পানি গুলো ঠিকই তাদের রেভিনিউ বাড়াতে সক্ষম হয়েছে। কারণ একমাত্র আইটি ইন্ডাস্ট্রিতে অফিসে না গিয়ে পুরো একটি টিমের সাথে কোলাঘাট করে সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপ করা সম্ভব। পরবর্তীতে বিশ্বেও এই রিমোট ওয়ার্ক এর চাহিদা আরো বাড়ছে। রিমোট জবের ফলে কোম্পানিগুলো বাড়তি অফিস স্পেস এর চাহিদা থাকছে না, ইলেকট্রিসিটি, ট্রান্সপোর্টেশন খরচ বাঁচিয়ে একই পরিমাণ আউটপুট নিশ্চিত করছে। যার কারণে কোম্পানি গুলোর কাছে আস্তে আস্তে রিমোট হায়ারিং বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

অন্যদিকে, সফটওয়্যার ডেভেলপার বা যেকোন সফ্ট স্কিল প্রোভাইডার এর কাছেও এটি বেশ জনপ্রিয়। কারণ, তাদের অফিসে যাওয়া আসার সময়, খরচ ও আনুসাঙ্গিক ব্যায় বাচাতে সক্ষম হচ্ছে, পরিবারকে যথেষ্ট সময় দিতে পারছে।
তাছাড়া নিজের পছন্দ মতো ওয়ার্ক টাইম সেট করে নিচ্ছে।

পরবর্তী পর্বে কিভাবে ঘরে বসে আমেরিকার IT কোম্পানিতে রিমোট জব করবেন তা নিয়ে আলোচনা করবো।

পোস্টটি ভালো লাগলে লাইক দিন ।
কমেন্ট করে আপনার মতামত জানান ও বন্ধুদের সাথে শেয়ার করবেন।

Want your school to be the top-listed School/college in Bhola?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Bhola
8300