লালমোহন ICT4E ফোরাম, ভোলা।

লালমোহন ICT4E ফোরাম, ভোলা। Helping all teachers of schools, colleges and madrasas to take multimedia classes.

15/10/2025

শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।

সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। ভোটাররা পছন্দের প্রার্থীর নামের পাশে বৃত্ত পূরণ করে ভোট দেবেন। একাধিক বৃত্ত পূরণ করলে সেই ভোট বাতিল হবে।

এবারের নির্বাচনে অংশ নিয়েছে মোট ১৩টি প্যানেল। এর মধ্যে রয়েছে—ছাত্রদল, ছাত্রশিবির, স্বতন্ত্র, বাম, বৈচিত্র্য ঐক্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন, ও সুফীপন্থি শিক্ষার্থীদের ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’।

চাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করছে এমন অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি বলেন, বহিরাগতরা অনায়াসে ক্যাম্পাসে প্রবেশ করলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের কুইক রেস্পন্স টিম গঠন করে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তিনি অভিযোগ করেন, নারী শিক্ষার্থীরা সাইবার বুলিং-এর শিকার হচ্ছেন। এসময় নির্বাচনের দিনেই ফলাফল ঘোষণা দাবি জানান তিনি।

15/10/2020

Address

Bhola
8330

Telephone

+8801789114542

Website

Alerts

Be the first to know and let us send you an email when লালমোহন ICT4E ফোরাম, ভোলা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to লালমোহন ICT4E ফোরাম, ভোলা।:

Shortcuts

Share