Bheramara Pilot High School (BPHS)

Bheramara Pilot High School (BPHS) Bheramara Pilot High School (also referred to as BPHS) is a historical institute of Kushtia district which established in 1918.

Bheramara Pilot High School (also referred to as BPHS) Bengali: ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় is a historical institute of Kushtia district which established in 1918 by a group of social activists. This institution offers education for the students ranging from sixth grade to tenth grade. The teachers of this institution are well qualified & able to provide the students with practical knowledge of Science, Literature, Philosophy & Business studies. Students of BPHS take part in two public examinations, Secondary School Certificate Examination-SSC and Junior School Certificate Examination-JSC (Formerly, Junior Scholarship Examination). The learners here can enrich their knowledge by becoming a member as well as taking part in the various activities organized by the Debating Club, Computer Club, Scout, BNCC, Connecting Classroom and Cultural Society. The enormous competition it puts forward for its students in Jessore Board is far more superior and profoundly impacting than any other in it's field of dominance. BPHS inaugurated its journey few decades ago. Starting to outperform in the SSC Result, Scholarship exam, it has produced outstanding Scholars for the country as a whole. Many students passed from this school are studying in notable institutions such as BUET, CUET, CMC, DU, CU, Marine academy, Military Academy and other institutions. Academic success undermines any other success in the schooling stage of Bangladeshi Education System. Even though BPHS doesn't get symbolised in the National arena, it would not be much of an exaggeration to say that BPHS is easily one of the best in Bangladesh in it's kind.

অদ্য ১৮-০১-২০২৫ ইং তারিখে ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুহুল ইসলাম হেড স্যার ও প্রয়াত ...
18/01/2025

অদ্য ১৮-০১-২০২৫ ইং তারিখে ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুহুল ইসলাম হেড স্যার ও প্রয়াত সকল শিক্ষকদের স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অত্র বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

ভেড়ামারা হাই স্কুলের সিনিয়র শিক্ষক "Atique Rahman" আতিক স্যার আজ মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় স্টোক জনিত কারণে ইন্তেকাল করিয়া...
14/01/2025

ভেড়ামারা হাই স্কুলের সিনিয়র শিক্ষক "Atique Rahman" আতিক স্যার আজ মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় স্টোক জনিত কারণে ইন্তেকাল করিয়াছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক গিয়াস উদ্দিন খান গিয়াস স্যার আ...
23/09/2024

ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক গিয়াস উদ্দিন খান গিয়াস স্যার আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অসুস্থ অবস্থায় ঢাকার বি আর বি হাসপাতালে HDU তে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার সময় ইন্তেকাল করেন।

তাং- ২৩-০৯-২৪ ইং

SSC EXAMINATION - 2023 : RESULT ANALYTICS
28/07/2023

SSC EXAMINATION - 2023 : RESULT ANALYTICS

এসএসসি পরীক্ষা ২০২৩ - এর ফলাফল :
28/07/2023

এসএসসি পরীক্ষা ২০২৩ - এর ফলাফল :

31/01/2022
অভিনন্দন ! শুভ কামনা !!২৬শে জানুয়ারি ২০২২ থেকে আমাদের স্কুলকে সরকারিকরন করা হয়েছে।
31/01/2022

অভিনন্দন ! শুভ কামনা !!
২৬শে জানুয়ারি ২০২২ থেকে আমাদের স্কুলকে সরকারিকরন করা হয়েছে।

06/02/2018

যাদের অক্লান্ত শ্রমে আমাদের বেড়ে ওঠা ...
বাম থেকে - মতিউর রহমান খান স্যার, আনোয়ার-উল আজিম স্যার, গিয়াস উদ্দিন খান স্যার, আর সর্বজন শ্রদ্ধেয় হেডস্যার (রুহুল ইসলাম স্যার) ।

08/01/2018

Well, a picture worth thousand words.

Seems we are far away, but deep down inside we do crave for those playmates whom we do love to hang out with, had chitchats, did pop during exams, or during objective portions "ওই, তোর কোন সেট, ক নাকি খ " । Sometimes thinking of it made me cry how many faces I'll be missing this year, in this event, many of those are not here with us, some left the country, some passed away; wherever you are, you'll be remembered, seniors and fellows you people made our journey amazing, made memories worth remembering.

Life continued and we grew up, sarcastically, we do love those memories, and do feel strict about our students as well.



#মিলনমেলা২০১৮

বাড়ি থেকে রওনা হতাম ১০ টায়। স্কুল সাড়ে দশটায়। একটু ছেলেমানুষি করেই বলি, সিদ্দিক ডাক্তারের কারনে সময়মত স্কুলে পৌছাতে পারি...
26/10/2017

বাড়ি থেকে রওনা হতাম ১০ টায়। স্কুল সাড়ে দশটায়। একটু ছেলেমানুষি করেই বলি, সিদ্দিক ডাক্তারের কারনে সময়মত স্কুলে পৌছাতে পারিনি। সিদ্দিক ডাক্তারের চেম্বারের পাশ দিয়ে হেঁটে আসতে হতো প্রতিদিনই। ডাক্তার সাহেবের কাছে বিষ খাওয়া রোগী এসেছে। বিষ খাওয়া রোগীগুলোর বিষ তুলতেন চেম্বারের বাহিরে রাস্তার পাশে। ডাক্তার সাহেব গলার ভেতর দিয়ে নল ঢুকিয়ে বিষ তুলছেন আর রোগী বাঁচার জন্য আকুতি করছে। তখন মনের মধ্যে প্রশ্ন জাগতো এরাতো মরার জন্যই বিষ খেয়েছে তাহলে এখন বাঁচতে চাইছে কেন?! বিষ তোলা দেখতে গিয়ে ভুলেই গিয়েছি স্কুলের কথা। বুঝতেই পারছেন আমি কেমন ছাত্র ছিলাম। মাঝেমধ্যেই এই ঘটনা ঘটতো। আর দেরি হওয়ার কারণ হিসেবে স্যারদের কাছে হরহামেশাই মিথ্যে বলতে হতো। দেখতে ছিলাম রোগাটে। বাবা শিক্ষক ছিলেন তাই স্যাররা একটু আলাদাভাবে খোঁজখবর রাখতেন। কিন্তু সেটাই ছিল আমার জন্য দূর্ভাগ্যজনক। ক্লাসে পড়া ধরার হাত থেকে বাদ যেতাম না। একেতো মার খাওয়ার ভয় তারপর আবার বাড়িতে নালিশ যাওয়ার ভয়।
স্কুলে আমি খুব শান্ত স্বভাবের ছিলাম। টিফিনের সময় তিন তলায় উঠে কাগজের চড়কি বানিয়ে নিচে ছেঁড়ে দিতাম। চরকি ঘুরতে ঘুরতে কখনওবা মসজিদপাড়ের পুকুরে কখনওবা কারও মাথার উপরে পড়তো। অনেক মজার খেলা ছিল এটি আমার কাছে। একদিন স্কুলে শ্রদ্ধেয় মোজাম্মেল স্যার একসাথে অনেক পড়া দিয়েছিলেন। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা যাকে বলি বাড়ির কাজ। সৌভাগ্যক্রমে ক্লাসে সেদিন কারও পড়া হয়েছিল না। আগেরদিনও কারও পড়া হয়েছিল না। তাই স্যারও নাছোড় বান্দা। সবাইকে দাড়করিয়ে পড়া মুখস্ত করাতে লাগলেন। পড়া না হলে কারও মাফ নাই। এই পড়া আধা ঘন্টায় তো দুরের কথা সারাদিনেও মুখস্ত হবে না। কপালে নিশ্চিত মার। আমার পাশে তুষার, স্বরুপ, আতিক, লিটন ছিল। তাদের মাথা থেকে হঠাৎ একটা বুদ্ধি বের হলো। সিদ্ধান্ত হলো মাথা ঘুরে পড়ে যাওয়ার ভান ধরতে হবে। কিন্তু কে করবে এই অভিনয়? সবার চোখ দেখি আমার দিকে। রোগাটে হওয়ায় মাথা ঘোরাটা নাকি আমার সাথে ভালো যায়। অবশেষে সবার আবদার মেনে নিতে হলো। নিজেরও স্বার্থও জড়িত ছিল বৈকি! তো যা কথা, তাই কাজ। হঠাৎ মাথায় হাত দিয়ে বসে পড়লাম। বাকিরা চিৎকার দিয়ে বললো স্যার শামীম মাথা ঘুরে পড়ে গিয়েছে। স্যার খুবই অস্থির হয়ে ওদের বললেন মাথায় তাড়াতাড়ি পানি দিতে। ওরা আমাকে ধরে টিউবয়েলের কাছে নিয়ে মাথায় পানি দিল। পানি দেয়া শেষে ক্লাসে ঢুকে দেখি স্যার সবাইকে বসিয়ে দিয়েছেন। সবার হাসিহাসি মুখ। যেন হিমালয় জয় করেছে। সেদিন জীবনে প্রথম নিজেকে সফল অভিনেতা মনে হয়েছিল। কারণ এর আগে বেশিরভাগই মিথ্যে বলে ধরা খেয়েছি। তবে সেদিনের কাজটি নিঃসন্দেহে অন্যায় ছিল। মোজাম্মেল স্যার খুব ভালো মানুষ। আমাদের রসায়ন ক্লাস নিতেন। চমৎকারভাবে পাঠদান করতেন। স্যারের বিজ্ঞান চিন্তা অসাধরণ। কিন্তু ঐ অন্যায় কাজটি না করলে আজ হয়তো এভাবে স্মৃতিচারণ করতে পারতাম না।
আমাদের শিক্ষকদের ব্যক্তিত্ব নিয়ে সবসময় গর্ববোধ করি। প্রত্যেক শিক্ষকই বিশেষ গুনের অধিকারী ছিলেন। আমার স্যারদের ব্যাক্তিত্বই আমাকে স্বপ্ন দেখিয়েছে শিক্ষক হওয়ার। নিজের কর্মস্থল ভেড়ামারা কলেজে ক্লাস নেয়ার সময় আমার শ্রদ্ধেয় স্যারদের কথা স্মরণ করি। তাদের বাচনভঙ্গি উপস্থাপনা ছিল আসলেই চমৎকার। বর্তমান যান্ত্রিক শিক্ষাব্যবস্থায় যন্ত্রের ব্যাবহার বেড়েছে কিন্তু ঘটছে নৈতিকতার অবক্ষয়। যা একটি সামাজিক ব্যাধি। স্কুল জীবনে পাঠ্যবইয়ের পড়া, সিলেবাস কোনদিনই শেষ করতে পারিনি। কিন্তু আমার প্রিয় শিক্ষাঙ্গনের শিক্ষাগুরুর কাছ থেকে পাওয়া নৈতিক শিক্ষা আজও আমার রক্তে মিশে আছে। প্রিয় স্কুল থেকে অর্জিত শিক্ষাই আজ আমাকে সারাদেশে শিক্ষক সমাজের কাছে পরিচয় করিয়ে দিতে সহায়তা করেছে। আমার ছাত্ররা যখন জানায় তারা ভেড়ামারা হাইস্কুলের ছাত্র ছিল তখন মনের অজান্তেই তাদের প্রতি স্নেহের মাত্রাটা কয়েকগুণ বেড়ে যায়। এখনও ভাবি স্কুলটি আমার সম্পদ। আর স্কুল থেকে প্রাপ্ত শিক্ষা আমার সম্পত্তি। প্রাণের স্কুল থেকে প্রাপ্তির শেষ নেই। শতবর্ষী এই বিদ্যপীঠের ক্ষুদ্র অঙ্গ আমি নিজেও। তাইতো শতবর্ষের মিলন মেলা আমার জীবনের অন্যতম অর্জন।

সুপ্রিয় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, আর মাত্র ৪ দিন ! আগামী ৩০শে অক্টোবর’ ২০১৭ ভেড়ামারা হাই স্কুলের শতবর্ষ নিবন্ধন শেষ হবে।...
26/10/2017

সুপ্রিয় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, আর মাত্র ৪ দিন !
আগামী ৩০শে অক্টোবর’ ২০১৭ ভেড়ামারা হাই স্কুলের শতবর্ষ নিবন্ধন শেষ হবে। নিবন্ধন প্রক্রিয়ায় ব্যাচ’৯৯ একতাবদ্ধ হয়ে অভাবনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে। আপনার ব্যাচের কি অবস্থা !? এখুনি আপনার বন্ধুদের সাথে নিবন্ধন বিষয়ে আলোচনা করুন ও সবার অংশগ্রহন নিশ্চিত করে একটি ঐতিহাসিক অনুষ্ঠানের সাথেই থাকুন...

ব্যাচভিত্তিক আপডেট দেখুন : http://bphs100.com/reports/batchsummary

সুপ্রিয় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, আর মাত্র ৬ দিন ! আগামী ৩০শে অক্টোবর’ ২০১৭ ভেড়ামারা হাই স্কুলের শতবর্ষ নিবন্ধন শেষ হবে।...
24/10/2017

সুপ্রিয় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, আর মাত্র ৬ দিন !
আগামী ৩০শে অক্টোবর’ ২০১৭ ভেড়ামারা হাই স্কুলের শতবর্ষ নিবন্ধন শেষ হবে। নিবন্ধন প্রক্রিয়ায় ব্যাচ’২০১৭ একতাবদ্ধ হয়ে অভাবনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে। আপনার ব্যাচের কি অবস্থা !? এখুনি আপনার বন্ধুদের সাথে নিবন্ধন বিষয়ে আলোচনা করুন ও সবার অংশগ্রহন নিশ্চিত করে একটি ঐতিহাসিক অনুষ্ঠানের সাথেই থাকুন...
ব্যাচভিত্তিক আপডেট দেখুন : http://bphs100.com/reports/batchsummary

Address

Bheramara Main Road, Beramara, Kushtia
Bheramara
7040

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

880702271239

Alerts

Be the first to know and let us send you an email when Bheramara Pilot High School (BPHS) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category