Al - Hera Academy

Al -  Hera Academy তালতলা, ভেড়ামারা, কুষ্টিয়া - ৭০৪০
শিক্?

" হাসানুজ্জামান খসরু "বাংলা একাডেমির আজীবন সদস্য মনোনীত হয়েছেন। বিশিষ্ট লেখক, গবেষক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনে...
01/11/2023

" হাসানুজ্জামান খসরু "বাংলা একাডেমির আজীবন সদস্য মনোনীত হয়েছেন।

বিশিষ্ট লেখক, গবেষক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব হাসানুজ্জামান খসরু বাংলা একাডেমির আজীবন সদস্য মনোনীত হয়েছেন। এর আগে তিনি ২০১২ সাল থেকে দীর্ঘদিন বাংলা একাডেমির সাধারন সদস্য ছিলেন। ভাষা, সাহিত্য, সংস্কৃতি, গবেষণা, উল্লেখযোগ্য প্রকাশনার ভিত্তিতে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ তাকে জিবন সদস্যরুপে অন্তর্ভুক্ত করে।
তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রামে ১৯৬৭ সালের ৩ জুলাই জন্মগ্রহণ করেন।তিনি আল্ হেরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি শিশু শিক্ষার মান উন্নয়নে গ্রাম পর্যায়ে কিন্ডারগার্টেন শিক্ষা বিস্তারের অগ্রদূত।তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৪ টি। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ ভেড়ামারা উপজেলার ইতিহাস-ঐতিহ্য,অপ্রিয় সত্য, রেড সিগন্যাল, সেভ বাংলাদেশ, পড় এবং পড়েই জীবন গড়, তুমিও পারবে, মা ইত্যাদি।

 ূনর্মিলনী_২০২৩   আজ ২  জুলাই রোজ রবিবার -২০২৩ আল্ হেরা মডেল একাডেমি  মিলনায়তনে,অত্র বিদ্যালয়ের   #প্রাক্তন_শিক্ষার্থীদ...
02/07/2023

ূনর্মিলনী_২০২৩

আজ ২ জুলাই রোজ রবিবার -২০২৩
আল্ হেরা মডেল একাডেমি মিলনায়তনে,অত্র বিদ্যালয়ের #প্রাক্তন_শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হয়। ব্যাপক উপস্থিতি এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান সম্পূর্ণ হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, রূপকার, প্রধান শিক্ষক ও বিশিষ্ট লেখক হাসানুজ্জামান খসরু স্যার।

বি.দ্র:: কোনো রেজিষ্ট্রেশন ফি লাগবে না।।।
24/06/2023

বি.দ্র:: কোনো রেজিষ্ট্রেশন ফি লাগবে না।।।

04/04/2023
আল্ হেরা মডেল একাডেমির প্রাথমিক (সরকারি) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানকুষ্টিয়া ভেড়ামারার ঐতিহ্যে...
18/03/2023

আল্ হেরা মডেল একাডেমির প্রাথমিক (সরকারি) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

কুষ্টিয়া ভেড়ামারার ঐতিহ্যেবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল্ হেরা মডেল একাডেমির প্রাথমিক (সরকারি) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের সভাপতি এডভোকেট আব্দুর রশিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, পৌর পিতা আনোয়ারুল কবির টুটুল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা, প্রমূখ।
আল্ হেরা মডেল একাডেমির মিলনায়তনে আজ সকাল ৯ ঘটিকার সময় ২০২২ সালের সরকারি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় ছাত্র ছাত্রী অংশ গ্রহণে ২০% হার বেঁধে দেওয়ায় অত্র বিদ্যালয়ে মাত্র ১৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পায় এবং ৮ জন ট্যালেন্টপুল ও ৬ জন সাধারণ গ্রেডে শতভাগ বৃত্তি পায়।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচছা দিয়ে বরন, ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা দেওয়া হয় এবং দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

16/03/2023

আগামী ১৮ মার্চ, রোজ-শনিবার, সকাল ৯ ঘটিকার সময় আল্ হেরা মডেল একাডেমির মিলনায়তনে ২০২২ সালের সরকারি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার
আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে
#আল্_হেরা_মডেল_একাডেমির সকল প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

আহ্বায়ক,
প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক
মোঃ হাসানুজ্জামান খসরু
ভেড়ামারা, কুষ্টিয়া।

বিশিষ্ট লেখক ও গবেষক মোঃ হাসানুজ্জামান খসরু'র দীর্ঘদিনের গবেষণার ফসল   "ভেড়ামারা  উপজেলার ইতিহাস-ঐতিহ্য"গ্রন্থ  ভেড়ামা...
15/02/2023

বিশিষ্ট লেখক ও গবেষক মোঃ হাসানুজ্জামান খসরু'র দীর্ঘদিনের গবেষণার ফসল "ভেড়ামারা উপজেলার ইতিহাস-ঐতিহ্য"গ্রন্থ
ভেড়ামারাকে জানতে আজই সংগ্রহ করুন।
প্রাপ্তি স্থান -ইত্যাদি গ্রন্থ প্রকাশ প্যাভেলিয়ান ২৩, অমর একুশে গ্রন্থমেলা, বাংলা একাডেমি ঢাকা।
অনলাইন পরিবেশক
rokomari.com/ittadi.
একুশে গ্রন্থমেলা ২১,২২,২৩ ফেব্রুয়ারি ভেড়ামারা উপজেলা চত্বর ।
প্রয়োজনে যোগাযোগ
মোবাইল নং -০১৭১২৫৩৬৩৭৩।

জেলা সাহিত্য মেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মাহবুব-উল আলম হানিফ এমপি মহাদোয় কে "ভেড়ামারা উপজেলার ইতিহ...
14/01/2023

জেলা সাহিত্য মেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মাহবুব-উল আলম হানিফ এমপি মহাদোয় কে "ভেড়ামারা উপজেলার ইতিহাস-ঐতিহ্য" গ্রন্থটি তুলে দিচ্ছেন লেখক ও গবেষক হাসানুজ্জামান খসরু!

আল্ হেরা মডেল একাডেমির  অনন্য দৃষ্টান্ত! কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত  আল্ হেরা মডেল একাডেমির  এক অনন্য দৃষ্টান্ত। অবসর প...
20/12/2021

আল্ হেরা মডেল একাডেমির অনন্য দৃষ্টান্ত!

কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত আল্ হেরা মডেল একাডেমির এক অনন্য দৃষ্টান্ত। অবসর পরবর্তী এককালিন অনুদান প্রদান করা হয়।

আল্ হেরা মডেল একাডেমির প্রতিষ্ঠালগ্নের সহকারি শিক্ষক মোঃআমিনুল ইসলাম গত ৩০ নভেম্বর ২০২১ ইং তারিখে অবসর গ্রহন করেন। একাডেমির শিক্ষক কল্যান তহবিল থেকে তাকে এককালিন অনুদান প্রদান করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, রুপকার ও প্রধান শিক্ষক, বিশিষ্ট লেখক- হাসানুজ্জামান খসরু। তিনি বলেন আল্ হেরা মডেল একাডেমি সহকারি শিক্ষক বৃন্দের জন্য অবসর কালিন অনুদান চালু করে অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছে। এ সময়
একাডেমির প্রতিষ্ঠাতা ও রুপকার হাসানুজ্জামান খসরু চেক তুলে দেন সহকারি শিক্ষক মোঃ আমিনুল ইসলাম এর হাতে।

আজ ১৫.১২.২০২১ তারিখেআল্ হেরা মডেল একাডেমির  ২০২১ শিক্ষাবর্ষের শেষ সেমিষ্টার পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয় ছাত্র/ছাত্রী  সর...
15/12/2021

আজ ১৫.১২.২০২১ তারিখে
আল্ হেরা মডেল একাডেমির
২০২১ শিক্ষাবর্ষের শেষ সেমিষ্টার পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়
ছাত্র/ছাত্রী সর্বাধিক A+ পাওয়ায় অভিভাবকবৃন্দ আনন্দ প্রকাশ করেন।

24/12/2018

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (PSC) ২০১৮ প্রাপ্ত ফলাফল অনুসারে পাসের হার শতভাগ, জিপিএ-৫ মোট ৪৮ জন যা ভেড়ামারা উপজেলার ভিতর সর্বোচ্চ।

25/08/2018

Address

Bheramara
7040

Alerts

Be the first to know and let us send you an email when Al - Hera Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category