জামিয়াতুস সুন্নাহ মহিলা মাদ্রাসা-ভালুকা

  • Home
  • Bangladesh
  • Bhaluka
  • জামিয়াতুস সুন্নাহ মহিলা মাদ্রাসা-ভালুকা

জামিয়াতুস সুন্নাহ মহিলা মাদ্রাসা-ভালুকা Ideal religious educational institution for girls

আমাদের গন্তব্য ও মাকসাদ সুদূরপ্রসারী। কোমলমতি কচি শিশু ও ওঠতি কিশোরী-তুরণীদের জীবন গড়ার এ সফর দীর্ঘ ও কঠিন হলেও আমরা আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ে এ পথ পাড়ি দেবার নিয়ত করেছি। আরশের মালিকের তৌফিক, দয়া ও অনুগ্রহে, অভিভাবকসহ শুভানুধ্যায়ী সকলের আন্তরিক সহযোগিতায় ইনশাআল্লাহ আমাদের সফরের স্বপ্নের ঠিকানায় পৌঁছতে সফল হবো। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের এ দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল ও মঞ্জুর করুন। আমীন।

22/04/2025

তাওবা মানেই

ফিরে যাওয়া পুরোপুরি পরিবর্তন হওয়া। সব গুনাহ আর অবাধ্যতা পুরোপুরি ছেড়ে দেয়া। আল্লাহর দিকে, পবিত্র পথে যাত্রা শুরু করা। পূর্ণ আনুগত্য শুরু করা। আমরা মাফ চাই।

কিন্তু তাওবা করি না কেন?

২০২৫ রমজান সেশনে জামিয়াতুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় সীমিত আসনে ভর্তি চলছে... শিক্ষাস্তর ও বিভাগ:-নূরানী বিভাগ:-নাজেরা বিভ...
10/04/2025

২০২৫ রমজান সেশনে
জামিয়াতুস সুন্নাহ মহিলা মাদ্রাসায়
সীমিত আসনে ভর্তি চলছে...

শিক্ষাস্তর ও বিভাগ:
-নূরানী বিভাগ:
-নাজেরা বিভাগ
-হিফজ বিভাগ
-কিতাব বিভাগ -
(ইবতিদাইয়্যাহ থেকে হেদায়া জামাত পর্যন্ত।)
সমন্বিত সাধারণ শিক্ষা -প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত।

আমাদের সাফল্য সমূহ.
🌲আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠার প্রথম বর্ষ ২০২৩ এ সারা বাংলাদেশে বেফাক পরিক্ষায় মেধা তালিকায় স্থান অর্জন সহ বৃত্তি পরিক্ষায় ভালুকা উপজেলায় ১ম স্থান অর্জন।

🌲২৪ শিক্ষাবর্ষে বেফাক পরিক্ষায় সারা বাংলাদেশে ৫ জন মেধা তালিকায় স্থান অর্জন সহ বৃত্তি পরিক্ষায় ভালুকা উপজেলায় টানা দ্বিতীয়বারের মতো ১ম স্থান অর্জন আলহামদুলিল্লাহ।

পরিচিতি:
ভালুকা পৌরসভার ৮নং ওয়ার্ড ওয়াবদার মোড়ে অবস্থিত জামিয়াতুস সুন্নাহ মহিলা মাদ্রাসা "দেশ বরেণ্য আলেমদের সার্বিক তত্ত্বাবধানে জেনারেল ও কওমী সিলেবাসের সমন্বয়ে পরিচালিত একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

লক্ষ্য ও উদ্দেশ্য:
আধুনিক শিক্ষার সাথে সমন্বয় রেখে কুরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণের মাধ্যমে আল্লাহভীরু, সৎ ও দক্ষ জনশক্তি গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের লক্ষ্য।

পাঠ্যক্রম:
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড(বেফাক) এর অনুমোদিত সিলেবাসসহ ধর্মীয় জ্ঞান বৃদ্ধিকল্পে এবং আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠান কর্তৃক বাছাইকৃত অতিরিক্ত বিষয়/ সংকলন পড়ানো হয়। বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের জন্য এবং কুরআনুল কারীম হিফয করার জন্য নূরানী ও হিফয বিভাগের সু-ব্যবস্থা ।

আমাদের বৈশিষ্ট্য:
১। জেনারেল ও কওমী শিক্ষার সমন্বিত সিলেবাস।
৩। নাগরিক কোলাহল ও দূষণমুক্ত, শতভাগ পরিবেশেবান্ধব, প্রাচীরঘেরা নিরাপত্তা বেষ্টিত ক্যাম্পাস।
৪। শিশুবান্ধব ও অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা মণ্ডলী দ্বারা শিক্ষাদান।
৫। মানসিক ও শারিরিক নির্যাতনমুক্ত ক্যাম্পাস।
৬। স্কুল থেকে আসা ছাত্রদের জন্য স্বল্প সময়ে আরবি শেখার বিশেষ ব্যবস্থা।
৭। স্বল্প খরচে মানসম্মত থাকা-খাওয়া ও উন্নত আবাসন ব্যবস্থা।

বিনোদন ও তারবিয়তি প্রোগ্রাম:

১। সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান। (তিলাওয়াত, ইসলামী সঙ্গীত,বক্তৃতা)
২। প্রতিযোগিতা অনুষ্ঠান। ( হিফযুল হাদীস, হাতের লেখা, সাধারণ জ্ঞান, বই পাঠ)

৩। বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
৪। নসীহতমূলক আলোচনা।
৫। বিশেষ আমলের সাপ্তাহিক প্রশিক্ষণ।
৬। মনীষীদের জীবনী আলোচনা।
৭। বিষয়ভিত্তিক আলোচনা।
৮। সংশোধনমূলক আলোচনা।

সম্মানিত অভিভাবক: আমরা আমাদের প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচিতি ও কার্যক্রম তুলে ধরলাম। প্রয়োজনে আপনি আমাদের প্রতিষ্ঠান পরিদর্শন করুন, অতঃপর সিদ্ধান্ত নিন।

ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য জানতে যোগাযোগ
৮নং ওয়ার্ড, ওয়াবদা মোড়, ভালুকা পৌরসভা, ভালুকা, ময়মনসিংহ। মোবাইল, 01954718191/ 01954718192

07/04/2025

এলা'ন

সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গাজায় গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের সাথে একাত্নতা প্রকাশ করে আজ ৭/৪/২৫ তারিখ জামিয়ার চলমান ভর্তি পরিক্ষা সহ সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।

সেই সাথে সকল অভিভাবক এবং মুসলিম উম্মাহ কে বৈশ্বিক হরতাল/ধর্মঘট পালনের জন্য সক্রিয় অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হইলো।

আল আকসা জিন্দাবাদ
ফিলিস্তিন জিন্দাবাদ

27/03/2025

আলহামদুলিল্লাহ বেফাক পরিক্ষায়
আমাদের ৫জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছে।

22/03/2025

আলহামদুলিল্লাহ
টানা দ্বিতীয় বারের মতো বৃত্তি পরিক্ষায় ভালুকা উপজেলায় ১ম স্থান অর্জন।

22/03/2025

ফলাফল প্রকাশ সংক্রান্ত ঘোষণা

ইত্তেফাকুল মাদারিসিল কাওমিয়্যাহ এর ২৯তম বৃত্তি ও ৬ষ্ঠ কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আজ ২১ রামাযান ১৪৪৬ হি. মোতাবিক ২২ মার্চ ২০২৫ ঈ. শনিবার দুপুর ৪.০০ টায় প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

সকল শিক্ষার্থীর সাফল্য কামনা করছি

07/03/2025

রমাদান মাস হলো তাহাজ্জুদ পড়ার এক বিশাল সুবর্ণ সুযোগ।
এই সুযোগ যেনো হাতছাড়া হয়ে না যায়।

01/03/2025
সম্মানিত  অভিভাবকবৃন্দ  সকাল ১০টার মধ্যেই মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইলো।
23/01/2025

সম্মানিত অভিভাবকবৃন্দ সকাল ১০টার মধ্যেই মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইলো।

আমাদের প্রথম শ্রেণীর বাচ্চাদের ইংরেজি  হাতের লেখা।
21/01/2025

আমাদের প্রথম শ্রেণীর বাচ্চাদের ইংরেজি হাতের লেখা।

অফিসে দুইজন নতুন মেহমান
23/12/2024

অফিসে দুইজন নতুন মেহমান

10/12/2024

আল্লাহ তায়ালার মেহেরবানিতে আজ আমাদের মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে। যারা ১ম,২য়,৩য় তম স্থান অর্জন করেছে তাদের কে মাদ্রাসার পক্ষ থেকে কিতাব(বই) পুরস্কৃত করা হয়েছে।

Address

৮নং ওয়ার্ড ওয়াবদা মোড় ভালুকা পৌরসভা ময়মনসিংহ
Bhaluka
2240

Telephone

+8801954718191

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়াতুস সুন্নাহ মহিলা মাদ্রাসা-ভালুকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to জামিয়াতুস সুন্নাহ মহিলা মাদ্রাসা-ভালুকা:

Shortcuts

Share