Bhairab Model Govt. Primary School

Bhairab Model Govt. Primary School Eid Mubarak!!!

22/06/2020

ভৈরব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র মিজবাউল হক নিরব করোনা পজিটিভ। তার বাবা মো: রাহাদ মিয়া, মাতা- রোমানা আক্তার। সে পৌরসভার ০৮ নং ওয়ার্ডের এ.বি. হাউজের বাসিন্দা। সে নিজ বাড়িতে আইসোলেশনে আছে। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থী। আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক।

কিশোরগঞ্জের ভৈরবে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বৃত্তি প্রদান ও ম...
14/11/2019

কিশোরগঞ্জের ভৈরবে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বৃত্তি প্রদান ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ভৈরব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বৃত্তি প্রদান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভৈরব পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও দৈনিক গৃহকোণ সম্পাদক আলহাজ্ব এম.এ লতিফ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো: হাবিবুল্লাহ নিয়াজ, উক্ত বিদ্যালয়ের জমিদাতা সদস্য আসাদুজ্জামান রিপন, বিদ্যুৎসাহী সদস্য আলহাজ্ব মো: জিল্লুর রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো: আলাল মিয়া, আওয়ামীলীগ নেতা হাজী আসিফুদ্দৌল্লাহ ছোট আবু, আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, মিসেস নাসিমা খানম খলিল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে স্কুলের শিক্ষ-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মহিলা অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভৈরব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম এবং সার্বিক পরিচালনায় ছিলেন সহকারি শিক্ষিকা ফারজানা সুমি। এসময় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন ভৈরবপুর বলাকী মোল্লা বাড়ি জামে মসজিদের প্রেস ইমাম মাওলানা মো: আরিফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে গত বছরের বৃত্তিপ্রাপ্ত ট্যালেন্টপুল ৮জন, সাধারণ গ্রেডের ৬জন, এ-প্লাস প্রাপ্ত ১২জন মেধাবী শিক্ষার্থীসহ বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মেধা তালিকায় থাকা আরো ৩০জন শিার্থীকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে প্রত্যেক শিক্ষার্থীদেরকে ১টি ফাইল, ১টি স্কেল ও দুটি করে কলম উপহার দেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো: হাবিবুল্লাহ নিয়াজ ও উক্ত বিদ্যালয়ের জমিদাতা সদস্য আসাদুজ্জামান রিপন।
সূত্রঃ
সোহানুর রহমান (সোহান),
স্টাফ রিপোর্টার|
Bhairabbazar24.com
ভৈরবের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।

গত ১৩ নভেম্বর ২০১৯ প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা ২০১৯'কে সামনে রেখে ভৈরব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির পর...
14/11/2019

গত ১৩ নভেম্বর ২০১৯ প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা ২০১৯'কে সামনে রেখে ভৈরব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল এবং বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত বিদায় ও দোয়া মাহফিলে ১১০ জন শিক্ষার্থীদের প্রত্যেক শিক্ষার্থীকে ১টি করে ফাইল এবং ২ টি করে কলম প্রদান করে সকল শিক্ষার্থীদের ভালো ফলাফল করার জন্য অনুপ্রানিত করেন ভৈরব পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল্লাহ নিয়াজ।

ভৈরব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ বছরের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও গত বছরের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান!...
13/11/2019

ভৈরব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ বছরের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও গত বছরের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান!!

24/08/2019

Address

Bhairabpur(North)
Bhairab Bazar
2350

Telephone

01715410013

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhairab Model Govt. Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bhairab Model Govt. Primary School:

Shortcuts

Share