Kalipur Students Association-KSA

Kalipur Students Association-KSA শিক্ষায় ঐক্য গড়ি,
মানবতার পথে চলি।

কালীপুর গ্রামের কৃতি সন্তান আমাদের গর্ব এডভোকেট MD Mizanur Rahman (বিল্লাল) ভাই কিশোরগঞ্জ জেলা দায়রা জজ আদালতে পাবলিক প্...
22/08/2026

কালীপুর গ্রামের কৃতি সন্তান আমাদের গর্ব এডভোকেট MD Mizanur Rahman (বিল্লাল) ভাই কিশোরগঞ্জ জেলা দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হওয়াই কালীপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।🤍

কালীপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশন (২০২৬-২৭ কার্যকরী কমিটি)-এর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক  স্নেহ মিয়া  উচ্চ শিক্ষার জন্...
20/08/2026

কালীপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশন (২০২৬-২৭ কার্যকরী কমিটি)-এর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক স্নেহ মিয়া
উচ্চ শিক্ষার জন্য সাউথ কোরিয়া যাচ্ছেন। তোমার পথচলা আরো সুন্দর ও সফল হোক। দোয়া রইল তোমার জন্য।

"শিক্ষায় ঐক্য গড়ি, মানবতার পথে চলি"

আলহামদুলিল্লাহ,আমাদের কালীপুর হাইস্কুলের রেজাল্ট।পাশের হার ৮২%, জিপিএ ৫ পেয়েছে ৪ জন।
10/08/2026

আলহামদুলিল্লাহ,
আমাদের কালীপুর হাইস্কুলের রেজাল্ট।
পাশের হার ৮২%, জিপিএ ৫ পেয়েছে ৪ জন।

শিক্ষায় ঐক্য গড়ি, মানবতার পথে চলি—পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে কালীপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশন (KSA)-এর উদ্যোগে আয়...
01/08/2026

শিক্ষায় ঐক্য গড়ি, মানবতার পথে চলি—

পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে কালীপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশন (KSA)-এর উদ্যোগে আয়োজিত আজকের 'আনন্দ ভ্রমণ ২০২৬' অত্যন্ত আনন্দঘন ও সফলভাবে সম্পন্ন হলো।

আশুগঞ্জ ফার্টিলাইজারের মনোরম পরিবেশে সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা এবং আকর্ষণীয় লটারি আয়োজনটিকে করে তুলেছিল প্রাণবন্ত ও স্মরণীয়।

আমাদের নিমন্ত্রণ রক্ষা করে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনের সকল সদস্য এবং কালীপুর গ্রামের শিক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। আপনাদের সুশৃঙ্খল উপস্থিতিই এই আয়োজনের আসল সাফল্য।

কালীপুরের ছাত্র সমাজকে এক সুতোয় গেঁথে শিক্ষার আলো ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে KSA সবসময় বদ্ধপরিকর।

ধন্যবাদান্তে,

কালীপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশন (KSA)

আসসালামু আলাইকুম।কালীপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত লঞ্চ ভ্রমণ-এ সংগঠনের সকল সদস্যকে আন্তরিকভাবে আমন্ত্রণ ...
21/07/2026

আসসালামু আলাইকুম।

কালীপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত লঞ্চ ভ্রমণ-এ সংগঠনের সকল সদস্যকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

📅 তারিখ: ১ আগস্ট ২০২৬ (শনিবার)
🕒 সময়: বিকাল ৩:০০টা
📍 যাত্রার স্থান: কালীপুর ও বাদশাবিল সংলগ্ন ব্রিজ

অনুষ্ঠানে যা থাকছে:

* 🍽️ বিকালের নাস্তা
* 🎯 ক্রীড়া প্রতিযোগিতা
* 🎁 আকর্ষণীয় লটারি

আপনাদের আন্তরিক উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরও আনন্দময় ও সফল করে তুলবে। তাই নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

সবাইকে সাদর আমন্ত্রণ।
আমন্ত্রণে,

মাহিন ইবনে মোস্তুফা
সভাপতি
কালীপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশন

সারোয়ার আহমেদ
সাধারণ সম্পাদক
কালীপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশন

শিক্ষায় ঐক্য গড়ি, মানবতার পথে চলি

🌸 অভিনন্দন ও শুভেচ্ছা 🌸কালীপুর উচ্চ বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।🔹...
18/07/2026

🌸 অভিনন্দন ও শুভেচ্ছা 🌸

কালীপুর উচ্চ বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

🔹 সভাপতি: মোঃ জিল্লুর রহমান স্যার
🔹 অভিভাবক প্রতিনিধি: সেলিম আহমেদ
🔹 শিক্ষক প্রতিনিধি: খোকন মিয়া স্যার

আপনাদের নেতৃত্বে কালীপুর উচ্চ বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা রইল।

কালীপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

কালীপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশন - এর  সম্মানিত উপদেষ্টা জনাব ডাঃ সেলিম রেজা মহোদয়ের সঙ্গে কার্যনির্বাহী কমিটির একাংশের স...
17/07/2026

কালীপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশন - এর সম্মানিত উপদেষ্টা জনাব ডাঃ সেলিম রেজা মহোদয়ের সঙ্গে কার্যনির্বাহী কমিটির একাংশের সৌজন্য সাক্ষাৎ। 🤍

🌸 অভিনন্দন ও শুভেচ্ছা 🌸কালীপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য, কালীপুর গ্রামের কৃতি সন্তান এবং ঢাকা বিশ্ববিদ্য...
15/07/2026

🌸 অভিনন্দন ও শুভেচ্ছা 🌸
কালীপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য, কালীপুর গ্রামের কৃতি সন্তান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জনাব আব্দুর রহমান-কে দীর্ঘ আইনি লড়াই শেষে ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হয়ে নরসিংদী সরকারি কলেজে গণিত বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনার এই অর্জন আমাদের সবার জন্য গর্বের এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
— কালীপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশন

13/07/2026

জরুরী সতর্কবার্তা!

আলহামদুলিল্লাহ।  কালীপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশন এর ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি মাহিন ইবনে মোস্তুফা ২২ বার...
11/07/2026

আলহামদুলিল্লাহ। কালীপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশন এর ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি মাহিন ইবনে মোস্তুফা ২২ বার রক্ত ডোনেট করেছেন।
রক্ত দিন জীবন বাচান।

Address

Bhairab Bazar
2350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalipur Students Association-KSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category