27/06/2020
সম্মানিত ভৈরব বাসী এবং তদসংশ্লিষ্ট এলাকাবাসীর নিকট একটি আবেদনঃ
আমার বড় দাদা (great- grandfather ) মোহাম্মদ আলাউদ্দিন ভূইয়া ওরফে আলাউদ্দীন মাস্টার (১৮৮০–১৯৪৮ ইং) আনুমানিক ১৯২০–১৯৪৫ ইং সময় কালে ভৈরব কে বি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সম্ভবত প্রধান শিক্ষক ছিলেন। তিনি সেই সময় কালে একজন স্নাতক ধারী ছিলেন।
ভৈরবে আমাদের প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়িতে lodging থাকতেন এবং শিক্ষকতা করতেন। উনার নিজ বাড়ি - গ্রাম- নবিয়াবাদ, ডাক-থানা- রায়পুরা, জেলা তৎকালীন ঢাকা (বর্তমানে নরসিংদী)
উনার স্কুলের ছাত্রদের অধিকাংশই ব্যক্তিগত/ রাষ্ট্রীয়/ সামাজিক জীবনে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত হন। তারমধ্যে প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান অন্যতম।
আমার এবং আমাদের বাবা-চাচা গণ বড় দাদাকে দেখার সৌভাগ্য হয়নি।উনার ব্যক্তিগত/ আদর্শিক/ পারিবারিক/ পেশাগত অনেক গল্প আমরা শুনেছি।
১৯৪৮ ইং সালে উনার অকাল মৃত্যুতে গোটা পরিবারে এক ছন্দপতন ঘটে। শুনেছি মৃত্যুর ৭২ ঘন্টার মধ্যে আমাদের বাড়ি বিরান ভূমিতে পরিণত হয়। এতিম হয়ে পড়ে বড়দাদার সন্তানগণ অর্থাৎ আমার দাদা এবং তার ভাই বোনেরা।
আমার পিতা, চাচা, ফুফু এবং আমাদের কাছে বড় দাদার কোন ছবি তো দূরের কথা কোন স্মৃতি চিহ্ন ও নাই।
তাই আমার আবেদন, ভৈরব এবং অত্র অঞ্চলের সাম্মানিত এলাকাবাসী তথা শ্রদ্ধেয় প্রবীণ ব্যক্তিবর্গের নিকটে বা পরিবারের সংগ্রহে আমার বড় দাদার কোন ছবি বা গ্রুপ ছবি থাকলে আমাকে, শেয়ার করলে কৃতজ্ঞ থাকব।
আমার বড় দাদা মোহাম্মদ আলাউদ্দীন ভূইয়া ওরফে আলাউদ্দীন মাস্টার এর পরিচয়ের কিছু সূত্র :
১। উনারা ছিলেন বাংলার বার ভূইয়াদের এক উত্তরসুরী। উনার অন্য ভাইদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দুদু ভূইয়া, দৌলত ভূইয়া, গ্রাম-নবিয়াবাদ, ডাক-থানা- রায়পুরা, জেলা তৎকালীন ঢাকা (বর্তমানে নরসিংদী)
২। তিনি সেই যুগের একজন গ্র্যাজুয়েট ছিলেন এবং টাইটেল ডিগ্রীধারীও ছিলেন।
৩। তিনি ঘোড়াশালের জমিদার মনু মিয়ার পরিবারে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
৪। তিনি ভৈরব কে. বি. পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
৫। প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়িতে lodging থাকতেন।
৬। তিনি শেরে বাংলা এ কে ফজলুল হকের সহচর ছিলেন।
৭। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন।
৮। ১৯৪০ ইং সনের রায়ট সময়ে ব্রিটিশ সরকার উনাকে গ্রেফতার করেন।
৯। উনার লেখা একটি পাটিগণিত ও ইংরেজি বই সেই যুগে স্কুলে সরকার অনুমোদিত পাঠ্য বই ছিল।
শ্রদ্ধান্তে
মোঃ শাহাদাৎ ভূঁইয়া