বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল

  • Home
  • Bangladesh
  • Benapole
  • বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল

বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল
(অফিশিয়াল পেইজ)
আমরাই গড়ব উজ্জ্বল আগামী

বাহাদুরপুর ইউনাইটেড শিক্ষা সার্কেল। সংগঠনটি আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে ২০১৮সালের ২০শে এপ্রিল। বাহাদুরপুর ও ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি ব্যাচের স্বল্প সংখ্যক স্টুডেন্টের হাত ধরে এর যাত্রা শুরু হয়। শুরুতে এর কাজ শিক্ষা সহযোগিতা বিষয়ক হলেও সময়ের ধারাবাহিকতায় এর কাজের বিষয় এবং পরিসীমা বৃদ্ধি পেয়েছে। আশেপাশের অনেক গ্রামের অনেক শিক্ষার্থীই এগিয়ে আসে সংগঠনের কার্যক্রম বাস্তবায়নে। ফলে বৃদ্ধি পায় সংগঠনের কর্মীর সংখ্যা। সকলের মিলনে সংগঠনের কার্য পরিধি আরও দ্রুত গতিতে এগিয়ে চলতে শুরু করে। ইউনাইটেড(United) ইংরেজি শব্দ যার অর্থ অবিচ্ছিন্ন, একত্র, সংঘবদ্ধ, মিলিত ইত্যাদি বোঝায়। অর্থাৎ ইউনাইটেড দ্বারা সংগঠনের আওতাধীন সকল গ্রাম নিয়ে একটি সংঘবদ্ধ ও অবিচ্ছিন্ন সংগঠন বোঝানো হয়েছে। সংগঠনটি এর কার্যক্রমের আওতাধীন সকলকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করে সুন্দর তথা আদর্শ দেশ বিনির্মাণে কার্যকরী ভুমিকা রাখতে বদ্ধপরিকর। এখন পযন্ত যেসব গ্রামের সম্মানিত বড় ভাই ও আপু এবং স্নেহের ছোট ভাইবোনেরা যুক্ত হয়েছে সেসব গ্রাম হলো__

১. বেদেপুকুর
২. দূর্গাপুর
৩. শাখারীপোতা
৪. ঘিবা
৫.বাহাদুরপুর

যদিও এসকল গ্রামে সংগঠনের স্বেচ্ছাসেবক সংখ্যা খুবই নগন্য, তবে সংগঠনটি কাজ করে চলেছে, সকলের সহযোগীতায় খুব শীঘ্রই আশেপাশের বাকি গ্রামেও কার্যক্রম পরিচালনা করবে ইন শা আল্লাহ ।

বর্তমান সংগঠনে বাহাদুরপুর এবং আশেপাশে এর কার্যক্রমের আওতাধীন সকল গ্রামের প্রায় ৮০+ সদস্য নিয়ে সাধারণ পরিষদ গঠিত রয়েছে এবং আশেপাশের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলীদের নিয়ে প্রায় ৬ সদস্যদের উপদেষ্টা পরিষদ রয়েছে। এছাড়া ২৫+ জনের শুভাকাঙ্ক্ষী পরিষদ রয়েছে। উপদেষ্টা পরিষদের পরামর্শ ক্রমে কার্যকরী পরিষদ সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে সকল কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন করে চলেছে।

বর্তমান সময় পযন্ত সংগঠনটি যেসব কাজে অংশ গ্রহণ করে চলেছে।
১. শিক্ষা বিষয়ক সর্ব প্রকার সহযোগিতা
১.১ বিভিন্ন বিষয়ক ক্যাম্পঃ ম্যাথ ক্যাম্প, আইসিটি ক্যাম্প, বিজ্ঞান ক্যাম্প।
১.২ শিক্ষা বিষয়ক তথ্য প্রদানে ক্যাম্পিং এর আয়োজন
১.৩ এসএসসি ও এইচএসসি ব্যাচের প্রস্তুতি নিতে ক্যাম্পিং ও দোয়া অনুষ্ঠান।
১.৪ ভর্তি পরীক্ষা প্রস্তুতি বিষয়ক ক্যাম্পিং।
১.৫ বই সংগ্রহ ও তা বিনামূল্যে প্রয়োজন অনুসারে বিতরণ। নিজস্ব বুক ফান্ড।
১.৬ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিনামূল্যে বিতরণের প্রচেষ্টা।
১.৭ মেধা বিকাশে ম্যাগাজিন প্রকাশ।
১.৮ শিক্ষা বিষয়ক প্রতিযোগিতার আয়োজন।
১.৯ কৃতি শিক্ষার্থীদের সনদ ও সংবর্ধনা প্রদান।

২.সামাজিক কার্যক্রম
২.১ বৃক্ষরোপণ কর্মসূচি
২.২ রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

৩. সাংস্কৃতি ও ক্রীড়া
৩.১ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান
ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি
৩.২ বার্ষিক বনভোজন

সকলের আন্তরিক সহযোগিতা ও যথাযথ প্রচেষ্টার মাধ্যমে পারস্পারিক সৌহার্দপূর্ণ একটি আদর্শ সমাজ বাস্তবায়নের স্বপ্ন পূরণে কাজ করতে চাই সংগঠনটি।

🌙ঈদ-উল-আযহা মোবারক 🌙
25/05/2026

🌙ঈদ-উল-আযহা মোবারক 🌙

কালিয়ানীর বিল(বাহাদুরপুর বাওড়)বাহাদুরপুর, শার্শা, যশোর
24/05/2026

কালিয়ানীর বিল(বাহাদুরপুর বাওড়)
বাহাদুরপুর, শার্শা, যশোর

21/04/2026

বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তনদের উদ্যোগে ১৯৯৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত সকল ব্যাচের ছাএছাত্রীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে পুণর্মিলনী ২০২৬।উক্ত অনুষ্ঠান নিয়ে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমান স্যারের বার্তা।

আমরা থাকছি আপনারা থাকছেন তো!

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ২০২৬।সকল পরীক্ষার্থীর জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা।তোমাদের পরিশ্রম সাফল্যে রূপ নি...
21/04/2026

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ২০২৬।
সকল পরীক্ষার্থীর জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা।

তোমাদের পরিশ্রম সাফল্যে রূপ নিক—এই প্রত্যাশা রইলো।

— বহুমুখী ইউনাইটেড শিক্ষা সার্কেল

হরমুজে ‘টোল শাসন’: বৈশ্বিক জ্বালানি প্রবাহ, ক্ষমতার কৌশল ও নতুন বাস্তবতাStrait of Hormuz দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম গু...
02/04/2026

হরমুজে ‘টোল শাসন’: বৈশ্বিক জ্বালানি প্রবাহ, ক্ষমতার কৌশল ও নতুন বাস্তবতা
Strait of Hormuz দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক সংকীর্ণ পথ হিসেবে বিবেচিত, যার মধ্য দিয়ে প্রতিদিন বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ অতিক্রম করে। এই প্রণালীতে সামান্য পরিবর্তনও তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও ভূ-রাজনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলে। এমন প্রেক্ষাপটে, ইরানের একটি অনানুষ্ঠানিক ‘টোল ব্যবস্থা’ চালুর খবর কেবল একটি অপারেশনাল পরিবর্তন নয়; বরং এটি আঞ্চলিক ক্ষমতার গতিপথে সম্ভাব্য এক নতুন মোড় নির্দেশ করে।

Address

Benapole
7431

Alerts

Be the first to know and let us send you an email when বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল:

Shortcuts

Share