Isty Academy

Isty Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Isty Academy, Education, Pouro Bhaban Road, Benapole.

     ইংলিশ সাজেশনসবাই শেয়ার করে বন্ধুদের কেও দেখার সুযোগ করে দাও।
20/06/2022




ইংলিশ সাজেশন
সবাই শেয়ার করে বন্ধুদের কেও দেখার সুযোগ করে দাও।

কি খবর সবার এসএসসি স্থগিত তাই সবাই আপসেট?আপসেট হওয়ার কোনো কারণ নেই। এটাকে পজিটিভ ভাবে নাও। মনে রাখবে যা কিছু হয় ভালোর ...
19/06/2022

কি খবর সবার এসএসসি স্থগিত তাই সবাই আপসেট?
আপসেট হওয়ার কোনো কারণ নেই। এটাকে পজিটিভ ভাবে নাও। মনে রাখবে যা কিছু হয় ভালোর জন্যই হয়।
তোমরা অনেকেই ইতোমধ্যে কলেজ ভর্তি কোচিং এ ভর্তি হয়ে গেছ।
তাদেরকে নিয়ে এই সপ্তাহ থেকেই আমরা রিভিশন ক্লাস ও মডেল টেস্ট এর আয়োজন করতে যাচ্ছি।
অন্যরাও যারা আগের ফ্রি ক্লাস গুলো করেছিলে তারা দ্রুত ভর্তি কনফার্ম করে ফেলো আর আমাদের রিভিশন ক্লাস ও মডেল টেস্টে যোগ দাও।রিভিশন ক্লাসে সমস্যা গুলো সবাই চিহ্নিত করতে থাকো।
যারা আগের ফ্রি ক্লাস গুলো পাওনি সেগুলার লিংক পেতে ইনবক্সে যোগাযোগ করো।
ভর্তির বিষয়ে কারোর কোনো কুয়েরি থাকলেও যোগাযোগ করতে পারো।

ভালো থেকো সবাই
সবার জন্য দোয়া রইলো

✅এসএসসি ২০২২ পরীক্ষার্থীদের এ+ পাওয়ার কৌশল........✅  এসএসসি ৭ টি বিষয়ে অনুষ্ঠিত হবে,জেএসসি থেকে ৩টি বিষয়ের রেজাল্ট নিবে।...
18/06/2022

✅এসএসসি ২০২২ পরীক্ষার্থীদের এ+ পাওয়ার কৌশল........
✅ এসএসসি ৭ টি বিষয়ে অনুষ্ঠিত হবে,জেএসসি থেকে ৩টি বিষয়ের রেজাল্ট নিবে।
🔕যাদের জেএসসি তে ৩ বিষয়ে প্লাস আছে তাদের ভাগ্য অনেক ভালো,কারন টোটাল ৭ টি বিষয়ে এ+ ও ৩ টি বিষয়ে "এ" পেলেই এ+ পাওয়া যাবে।🔕
👍এখন ভেবে দেখোন আপনার জেএসসিতে কি রেজাল্ট আছে,আপনার এসএসসি পরীক্ষায় যেমন প্রস্তুতি নেওয়া উচিত।
✅✅আপনার প্ল্যানিং হোক সুন্দর সাবলীল, যাতে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারেন।
✅প্রতিটি বিষয়ে ৫৫ নম্বরের মধ্যে ৪৪ পেলে প্লাস আসবে।
✅তাই (সৃজনশীল + এমসিকিউ) কোনটাতে আপনি দূর্বল সেটা আপনি জানেন।তাই ভালো করে প্রিপারেশন নেন।
👍সফলতা অনেক কিছুর উপর নির্ভর করে।
ধৈর্য্য + সাহস+ অধ্যবসায়+ প্ল্যানিং+ গাইডলাইন +সাজেশন + ভাগ্য।👍
💪শরীরের যত্ম নিন,কারন স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকবে,মন ভালো থাকলে পড়াশোনা করতে ভালো লাগবে,আর পড়াশোনা ভালো হলে পরীক্ষা ভালো হবে আর পরীক্ষা ভালো হলে রেজাল্ট ভালো হবে আর রেজাল্ট ভালো হলে মা বাবা, সবাই খুশি, আপনি ও খুশি।🥰
সবাই ভালো থাকো,সুস্থ থাকো
দোয়া ও শুভকামনা।

এসএসসি-২০২২ পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাঃ ১) পরীক্ষার এডমিট কার্ড পাওয়ার সাথে সাথে তার কয়েকটি ফটোকপি ...
17/06/2022

এসএসসি-২০২২ পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাঃ

১) পরীক্ষার এডমিট কার্ড পাওয়ার সাথে সাথে তার কয়েকটি ফটোকপি করে বাসায় সংরক্ষণ করবে , যেন কোন কারনবশতঃ মূলকপি হারিয়ে গেলে ফটোকপি প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত করে পরীক্ষা চালিয়ে নেওয়া যায়।
২) পড়ার টেবিলের সামনে সদ্য সংশোধিত পরীক্ষার রুটিনের এককপি লাগিয়ে রাখবে ।
৩) পরীক্ষার একটি বিষয় শেষ হওয়ার সাথে সাথেই পরবর্তী পরীক্ষার বিষয় রুটিন দেখে নিশ্চিত হয়েই প্রস্তুতি নিবে । লোক মুখে শুনে কখনই প্রস্তুতি নিবে না।
৪) পরীক্ষার পূর্ব রাতে কখনই রাত জাগবে না । যথা সম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে পরে সকালে তাড়াতাড়ি উঠে রিভিশন দিবে ।
৫) পরীক্ষার বিষয় নিয়ে কোন অবস্থাতেই বাড়তি চাপ বা টেনশন নিবে না আর কোন কিছুতেই তাড়াহুড়া করবে না ।
৬) পরীক্ষার আগের রাতেই এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, স্কেল, কলম পেনসিল ক্যালকুলেটর ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র ফাইলে রেডি করে রাখবে।
স্কেল, পেন্সিল ও ক্যালকুলেটর সাথে রাখবে যাতে অন্যেরটা নিয়ে টানাটানি করা না লাগে।
৭) হালকা ব্যবহারকৃত কিছু কালো বলপয়েন্ট কলম রাখবে তাতে হাতের লিখার গতি পাবে যা নতুন কলমে কিছুটা সমস্যা হয় ।
৮) পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করবে ।
৯) রোল নম্বর , রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড বক্সে অবশ্যই ইংরেজিতে নাম্বার লিখবে এবং খুবই সতর্কতার সাথে বৃত্ত ভরাট করবে কালো বল পয়েন্ট কলম দ্বারা । কোন অবস্থাতেই নীল, পেন্সিল বা কালো জেল পেন দিয়ে বৃত্ত ভরাট করবে না ।
১০) সতর্কতার সাথে বৃত্ত ভরাট করতে গিয়েও যদি ভুল হয়ে যায় তবে টেনশন না করে পরীক্ষার হলের দায়িত্বরত পর্যবেক্ষককে অবশ্যই বলবে । উনি ঠিক করে দিবে । আর ভুল হওয়ার পরেও সঠিক নাম্বারটি অবশ্যই বৃত্ত ভরাট করে দিবে ।
১১) নৈর্ব্যক্তিক প্রশ্ন পাওয়ার পর সবার আগে সেট কোড দেখে তা সঠিকভাবে বৃত্ত ভরাট করবে । সেট কোডের ভুল সংশোধন করা জটিল বিষয়।
১২) হিসাববিজ্ঞান ব্যতীত অন্যান্য বিষয়গুলোতে খাতার মার্জিন দিবে এবং এই মার্জিন কোন অবস্থাতেই এক স্কেলের যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখবে ।
১৩) পরীক্ষার্থীদেরকে অবশ্যই স্ব স্ব বিদ্যালয়ের নির্দিস্ট ইউনিফর্ম পরিধান করেই পরীক্ষার হলে প্রবেশ করবে & পরীক্ষার হলের পর্যবেক্ষক ও সহপাঠীদের সাথে সুন্দর ব্যবহার করবে ও সুসম্পর্ক বজায় রাখবে ।
১৪) পরীক্ষাকে ভয় না পেয়ে নিজের অর্জিত জ্ঞাণ আনন্দের সাথে বহিঃপ্রকাশের সুযোগ হিসেবে গ্রহণ করবে ।
১৫) পরীক্ষার আগে ও পরীক্ষা চলাকালীন সময়ে এহেন কার্য থেকে দূরে থাকবে যাতে অসুস্থ হয়ে পড়ো এবং হাত , হাতের আঙ্গুল বা চোখ আঘাতপ্রাপ্ত হয় ।
১৬) পরীক্ষার হলে তোমার সিটের আশেপাশে অপ্রয়োজনীয় কোন কাগজপত্র থাকলে তা পর্যবেক্ষকের দৃষ্টিতে আনবে & তা পরিষ্কার করে ফেলবে।
১৭) প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ বা চিহ্ন দিবে না।
১৮) পরীক্ষার হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকবে।

পরিশেষে সকলের চূড়ান্ত সফলতা কামনা করি ।

17/06/2022

সিলেটে বন্যার কারণে সারা দেশে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত।

তথ্য সুত্রঃ বাংলাদেশ শিক্ষা অধিদপ্তর

 আগামী রবিবার থেকে তোমাদের পরীক্ষা শুরু।পরীক্ষার আগে তোমাদের জন্য কয়েকটি উপদেশ রইলো--∆ নতুন টপিক পড়া থেকে বিরত থাকো।∆ ...
17/06/2022


আগামী রবিবার থেকে তোমাদের পরীক্ষা শুরু।
পরীক্ষার আগে তোমাদের জন্য কয়েকটি উপদেশ রইলো--
∆ নতুন টপিক পড়া থেকে বিরত থাকো।
∆ পরীক্ষার পূর্বে অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকবে।
∆ নির্ঘুম রাত কাটানো বা রাত জেগে পড়া থেকে বিরত থাকো।
∆ খাবার-দাবারে গ্রহণের অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পরিহার করো।
∆ মোবাইল ফোন পরিমিত ব্যবহার করা

বি.দ্র: ২৫ তারিখের পরীক্ষা ২৪ তারিখে হবে।

   #এসএসসি_ফাইনাল_সাজেশনবাংলা MCQ ফুল সাজেশন
17/06/2022


#এসএসসি_ফাইনাল_সাজেশন
বাংলা MCQ ফুল সাজেশন

   #বাংলাঅনেকেই সংবাদ পত্রে প্রতিবেদন লেখার নিয়ম জানতে চেয়েছ।তাদের জন্য সম্পূর্ন একটি প্রতিবেদন লিখে নিয়ম দেখিয়ে দিল...
16/06/2022


#বাংলা
অনেকেই সংবাদ পত্রে প্রতিবেদন লেখার নিয়ম জানতে চেয়েছ।
তাদের জন্য সম্পূর্ন একটি প্রতিবেদন লিখে নিয়ম দেখিয়ে দিলাম।
সবাই শেয়ার করে দাও।
শেয়ার করে পেজে থাকো আরো সাজেশন পাবে ইনশাল্লাহ।❤️

   প্রথমেই তোমাদের বাংলা পরীক্ষা।সাজেশন অনুযায়ী বাংলা ভালো করে পড়।ইনশাল্লাহ এখান থেকেই কমন পেয়ে যাবে।অন্যান্য সাবজেক্...
16/06/2022



প্রথমেই তোমাদের বাংলা পরীক্ষা।
সাজেশন অনুযায়ী বাংলা ভালো করে পড়।
ইনশাল্লাহ এখান থেকেই কমন পেয়ে যাবে।
অন্যান্য সাবজেক্টের সাজেশন ও শীঘ্রই দিয়ে দিব গ্রুপে।
সবাই ভালো থেকো
পরীক্ষার জন্য শুভ কামনা

02/06/2022

নটর ডেম কলেজ ভর্তি ২০২২

আমাদের ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
আমরা প্রতিবছর ৫০০ স্টুডেন্ট নিয়ে থাকি। গতবছর আমাদের কোচিং থেকে ৫০০ জনের মধ্যে ৩১৩ জন নটর ডেম কলেজে ভর্তি হয়েছিল।
এ বছর অলরেডি ১৩০+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তুমিও চাইলে এখনই এডভ্যান্স করে সিট কনফার্ম করে নিজের পছন্দ মত ব্যাচ এ ভর্তি হতে পারো।
অন্যান্য বছরের মত এবছর আমরা আরো বেশি আশাবাদী। আমাদের সাথে আছে আমাদের শক্তিশালী শিক্ষক মন্ডলী। তারা সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত।
পরবর্তী দিন আমি চেষ্টা করব আমাদের সম্মানীয় শিক্ষক মন্ডলীর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেওয়ার।
ভর্তি সম্পর্কে যেকোনো কিছু জানতে আমাকে ইনবক্সে মেসেজ করো।
পরবর্তী পোস্টের জন্য অপেক্ষায় থেকো। ততদিন নিজেকে এসএসসি এর প্রস্তুতির জন্য ঝালাই করে নাও।

Istyaque Ahammed
CSEKU'20
NDC'19

02/06/2022


ফিজিক্সে চিত্রের প্রশ্ন প্র্যাকটিস করাটা ইম্পোর্টেন্ট । চিত্র থেকে অনেকগুলো প্রশ্ন আসে এক্সামে । উদাহরণস্বরুপ , রাজশাহী বোর্ড ২০২১ চিত্র থেকে ৮টা এমসিকিউ আসছে ২৫টার মধ্যে । দিনাজপুর বোর্ডে ৭টা এমসিকিউ আসছে । এভাবে সব বোর্ডেই অনেক প্রশ্ন আসে চিত্র দিয়ে , শুধু যে নৈর্ব্যক্তিকে আসে ব্যাপারটা এমন না । সৃজনশীলেও সেইম !
তুমি রাজশাহী বোর্ড দেখো , ৮টা সৃজনশীলের মধ্যে ৪টা প্রশ্নের উদ্দীপক-ই আসছে চিত্র দিয়ে । কুমিল্লা, দিনাজপুর , ময়মনসিং সব বোর্ডেই ৩টা করে উদ্দীপক আসছে চিত্র দিয়ে , চট্টগ্রাম বোর্ডে ২টা আসলেও ঢাকা বোর্ডে ৮টা থেকে ৪টাই চিত্র দিয়ে উদ্দীপক দিয়েছে !
তার মানে চিত্র বুঝতে পারাটা , চিত্র থেকে সমাধান করতে পারা এগুলো খুব ইম্পোর্টেন্ট বুঝলা ! শেষ সময়ের প্রস্তুতি হিসেবে ফিজিক্সে তাই অধ্যায়ভিত্তিক বিভিন্ন ফিগার দেওয়া প্রশ্নগুলো সলভ করে ফেলো !
আমরা বিষয় ভিত্তিক ৬ টি ফ্রি ক্লাস নিব 5 জুন থেকে । আশা করি , এটা তোমাদের এসএসসি তে হেল্প করবে !
শুভকামনা ❤️

 পরীক্ষায় ভালো নম্বর উঠানোর উপায়ঃ  #জীববিজ্ঞানঃ যথাসাধ্য চেষ্টা করো চিহ্নিত চিত্র আঁকতে , টু দ্যা পয়েন্ট লিখা , ইনফোর্মে...
28/05/2022


পরীক্ষায় ভালো নম্বর উঠানোর উপায়ঃ
#জীববিজ্ঞানঃ যথাসাধ্য চেষ্টা করো চিহ্নিত চিত্র আঁকতে , টু দ্যা পয়েন্ট লিখা , ইনফোর্মেটিভ প্রশ্নের এন্সার করা । উদাহরণস্বরুপ , নেফ্রনের কাজ নিয়ে এন্সার করা , বৃক্কের কিভাবে যত্ন নিবে এসব প্রশ্ন এভোয়েড করা অন্য প্রশ্ন ভালো বায়োলজির ভাষা ব্যবহারের সুযোগ থাকলে ।
#রসায়নঃ চিত্র , রিয়েকশন দেওয়া । উদাহরণস্বরুপঃ আয়নিক বন্ধনের সময় ইলেকট্রন ত্যাগ – গ্রহণের বিক্রিয়াও দিবে , আবার তাদের যে গঠন চিত্র তাও দিবে ।
#পদার্থবিজ্ঞানঃ দেওয়া আছে কি , সেটা লিখবে । সঠিকভাবে চিহ্নিত করতে পারলে , সূত্র বসাতে পারলে নম্বর কাটার সুযোগ থাকে না ।
যে সাবজেক্ট লিখবে , সেই সাবজেক্টের ভাষা জানাটা খুব গুরুত্বপূর্ণ । বাংলায় একটা সাধারণ কথা খুব অসাধারণভাবে লিখতে পারা যায় । বিষয়ভিত্তিক ভাষা লিখার সৌন্দর্য বৃদ্ধি করে , নিশ্চিত ভালো নম্বর প্রাপ্তিতে সহায়তা করে । পরীক্ষার খাতার ‘ভাষা’ নিয়ে পোস্ট আসবে ইনশাআল্লাহ ❤️

Address

Pouro Bhaban Road
Benapole
7431

Alerts

Be the first to know and let us send you an email when Isty Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Isty Academy:

Shortcuts

Share

Category