12/05/2026
ধুকুরিয়া বেড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা গেট থেকে বের হওয়ার সময় কয়েকজন কিশোর পরীক্ষার্থীদের আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি আমাদের নজরে আসার পর বিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।
ভবিষ্যতে যদি কোনো ব্যক্তি এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিদ্যালয় আমাদের সবার। আসুন, আমরা সবাই মিলে আমাদের বিদ্যালয়ের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখি।
© সভাপতি, Dhukuria Bera High School