03/06/2026
From : আজকে তোমাকে ভিডিও করা ছেলেটা
To : বড়ালব্রিজে ট্রেনের জন্য অপেক্ষা করা মেয়েটা (সিরাজগঞ্জ সদরে পড়াশোনা)
রোজার ঈদের পরে ২৬ তারিখে তুমি বড়ালব্রিজ স্টেশনে আমার পাশে বসে ছিলে, মনে আছে? আর আজকে তোমাকে আবারো সিরাজগঞ্জে যাওয়ার জন্য বড়ালব্রিজে অপেক্ষা করতে দেখলাম, কত যে ভালো লেগেছে তোমাকে দেখে সেটা বলে বোঝাতে পারবো না। গত ঈদে পরে ২৬ তারিখে সিরাজগঞ্জে যাওয়ার সময় আমার বোন তোমাকে তোমার বাসা কোথায় জিজ্ঞেস করায় তুমি বলেছিলে তোমার বাসা রুপসিতে আর পড়াশোনা করো সিরাজগঞ্জ সদরে। আর আমি ট্রেনের মধ্যে মুখ খোলা অবস্থায় তোমাকে দেখে কিছুক্ষনের জন্য থমকে গিয়েছিলাম। তোমাকে বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে হিসেবে মনে হয়েছিল। কিন্তু পাশে মা আর বোন থাকায় তোমার সাথে অনেক ইচ্ছা থাকা সত্তেও তো কথা বলতে পারলাম না। এই আপসোস টা আমার সারাজীবন থেকে যাবে।
ট্রেন থেকে কড্ডায় নেমে তুমি যখন চলে যাচ্ছিলে তখন আমার মনে হচ্ছিলো লাইফের সবচেয়ে প্রিয় জিনিসটা হয়তো হাড়িয়ে ফেলছি। অনেক ইচ্ছা হচ্ছিল তোমার থেকে তোমার ডিটেইলস শুনে নেই যাতে পরে তোমার সাথে কথা বলতে পারি। আর এজন্য একটু পরে থাকতে না পেরে তোমার পেছন পেছন গিয়েছিলামও, কিন্তু আমি যাওয়ার আগেই তুমি সিএনজিতে উঠে পরেছিলে। আর আজকেও কড্ডায় নেমে তোমাকে অনেক খুজলাম কিন্তু তোমাকে পেলাম না।
ভাঙ্গুড়া অথবা রুপশি থেকে যারা সিরাজগঞ্জে পড়াশোনা করছো তাদের কে বলছি, আমি রাজশাহী ইউনিভার্সিতে পড়াশোনা করি, এডমিশন রিলেটেড যেকোন হেল্প লাগলে আমি তোমাদের হেল্প করতে পারবো। তোমার যাস্ট আমাকে একটু এই মেয়েটার খোজ পেতে হেল্প করো প্লিজ। আমি যেকোন ভাবে তার দেখা পেতে চাই।
এখন আমার বার বার অনুশোচনক হচ্ছে যে কেনো তোমার সাথে কথা বলে ডিটেইলস নিলাম না। তবে তুমি চলে যাওয়ার পরে আমি অনেক ভাবে তোমাকে খোজার চেষ্টা করেছিলাম। রুপশিতে আমার কয়েকজন বন্ধু আছে, আমি তাদেরকে বলেছিলাম যে রুপশি থেকে সিরাজগঞ্জ সদরে পড়াশোনা করে এমন একটা মেয়ে আছে খোজ নিয়ে দিতে। কিন্তু এতো কয়েকদিন গেলো তাও তোমার খোজ পেলাম না। এখন কিভাবে কি করলে তোমার খোজ পাবো যানি না, তবে এটুকু জানি তোমাকে আমি যেভাবেই হোক খুজে বের করে বিয়ে করবোই।
লেখাটা তোমার সামনে গেলে হয়তো বুঝে যাবে যে আমি তোমার ব্যাপারেই কথা বলছি। যদি বুঝে থাকো তাহলে প্লিজ এডমিনের থেকে আইডি নিয়ে মেসেজ দিও, তোমার সাথে আমার অনেক কথা আছে প্রিয়তমা।
তোমার মেসেজের অপেক্ষায় রইলাম।