A K G Saydul Hoq Adarsha High School

A K G Saydul Hoq Adarsha High School A K G Saydul Hoque Adarsha High School, better known as A K G School is one of best school in Amanullahpur Union, also in Begumgonj upazila.

The founder of the school is Late Saydul Hoque Sadu who was a great leader of Adamjee Jute Mill, Dhaka. The school was found in 1976 in order to serve the best quality of education to the student of this locality. Also to enlight the light of education among the uneducate people. The avreviation of AKG is Ayubpur Kashipur Govinder Khil. The school started their journey with 30 students an 3 teach

ers in a teenshade house. Now The total student of this school is above 1500 and 16 teachers. The school has an one stored building and 3 teenshade house. There is a beautiful pond in front of the school. It's really nice to look at. Really we are proud of our school.

22/07/2023

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA)’র লাগাতার অবস্থান কর্মসূচি জনসমুদ্রে পরিণত, শিক্ষামন্ত্রীর প্রস্তাবে ক্ষুব্ধ শিক্ষক-কর্মচারীগণ, গৃষ্মকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষক কর্মচারীগণ ঢাকামুখী, প্রধানমন্ত্রীর ঘোষণা না নিয়ে শিক্ষক-কর্মচারীগণ ঘরে ফিরে যাব না।

শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরিকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে ১১ জুলাই, ২০২৩ থেকে শতবর্ষের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি ( BTA )’র চলমান লাগাতার অবস্থান কর্মসূচি জনসমূদ্রে পরিণত, পুলিশের লাঠিচার্জ, ১ম দিন ও ৭ম দিনে সংগঠনের সভাপতিসহ শতাধিক আহত, ৩ জনের অবস্থা গুরুতর। ১৯ জুলাই শিক্ষা মন্ত্রীর বৈঠকের সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষক-কর্মচারীগণ। তাই লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা। প্রয়োজনে শিক্ষক-কর্মচরীগণ আরো কঠোর কর্মসূচিতে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
এমপিওভূক্ত শিক্ষকগণ মাত্র ২৫% উৎসব ভাতা, ১,০০০ টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। তাছাড়া
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেলের একধাপ নিচে প্রদান করা হয় এবং সহকারি প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদান না করার ফলে উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের
বেতন স্কেল ও সহকারি প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হওয়ায় প্রতিষ্ঠান প্রধান ও সহকারি প্রধানদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বছরের পর বছর উপজেলা থেকে শুরু করে জেলা ও বিভাগীয় শহরে সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতীকি অনশন, অবস্থান ধর্মঘট, কর্মবিরতিসহ মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট বারবার
স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাবার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক/কর্মচারী টাকা পাওয়ার পূর্বেই অর্থাভাবে বিনা চিকৎসায় মৃত্যুবরণ করছেন। তাছাড়া কয়েক বছর যাবৎ কোন প্রকার সুবিধা না দিয়েই অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তন করা হচ্ছে যা অত্যন্ত অমানবিক। তাই অতিরিক্ত ৪% কর্তনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট অফিস ঘেরাও করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু অদ্যাবধি কোন প্রতিকার পাননি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে একটি যুদ্ধবিধস্ত দেশে প্রায় ৩৭ হাজার প্রাথমকি বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন, ঠিক তেমনিভাবে বঙ্গবন্ধু তনায়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২৬ হাজার বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে জাতির কাছে স্মরণীয় হয়ে আছেন। এমতাবস্থায় দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে দ্রুত জাতীয় শিক্ষানীতি- ২০১০ বাস্তবায়ন, শিক্ষায় বিনিয়োগে ইউনেস্কো-আইএলও’র সুপারিশসমূহ বাস্তবায়ন এবং সবার জন্য শিক্ষা গ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারীগণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। স্বপ্নের পদ্মা সেতু তৈরি, বঙ্গবন্ধু টানেল নির্মাণ, রূপপুর পারমানবিক বিদুৎকেন্দ্র ও মাতার বাড়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কোটি কোটি বই বিতরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, মেট্রোরেল নির্মাণ, কমিউনিটি ক্লিনিক স্থাপনসহ বিভিন্ন ক্ষেত্রে যেভাবে উন্নয়ন হয়েছে, শিক্ষা ও শিক্ষকদের উন্নয়ন সেভাবে গুরুত্ব পায়নি।

= ২ =

বর্তমান সরকার ইতোমধ্যেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। বক্তাগণ আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতেই হবে। শিক্ষাব্যবস্থা স্মার্ট করতে হলে দরকার স্মার্ট শিক্ষক। প্রতিবছর শিক্ষার্থীদের একটি বড় অংশ দারিদ্রতার কারণে মেধাবী হওয়া স্বত্বেও ঝড়ে পরছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার ও দেশ। তাই স্মার্ট শিক্ষক পেতে এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থী রোধকল্পে শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধিসহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কোন বিকল্প নেই।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র অনুমোদি ১৪৬টি অনুচ্ছেদ সম্বলিত শিক্ষকদের মর্যাদা বিষয়ক সনদের সুপারিশ অনুযায়ী শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ অথবা জিডিপির ৬ শতাংশ বরাদ্দের নির্দেশনা থাকলেও ২০২২-২৩ অর্থ বছরের জাতীয় বাজেটে বরাদ্দ রাখা হয়েছিল ১১.৯২ শতাংশ অথবা জিডিপি’র
১.৮৩ শতাংশ। অথচ ২০২৩-২৪ অর্থ বছরে বরাদ্দ কমিয়ে জাতীয় বাজেটের ১১.৫৭ শতাংশ অথবা জিডিপির ১.৭৬ শতাংশ করা হয়েছে। তাই ছাত্র, শিক্ষক ও অভিভাবকসহ সারাজাতি আজ চরমভাবে ক্ষুব্ধ।

গত ০৮ মার্চ ২০২৩ সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৩ মার্চ, ২০২৩ সারাদেশের জেলা সদরে ও
কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসক/বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ১৪ মার্চ, ২০২৩ বেসরকারি সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ২ ঘণ্টার কর্মবিরতি পালনসহ ছাত্র, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং জাতীকরণের যৌক্তিকতা তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। গত ২০ মার্চ, ২০২৩ জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মহাসমাবেশে ২০২৩-২০২৪ অর্থ বছরের জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখার এবং মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা দেয়ার আহবান জানান। ব্যর্থতায় ১১ জুলাই ২০২৩ থেকে ঢাকয় জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন। তাই জাতীয়করণের ঘোষণা না দেয়ায় এবং বাজেটে বিগত অর্থ বছরের চেয়েও কম বরাদ্দ রাখায় ১১ জুলাই ২০২৩ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্বঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র প্রতিনিধিদের সাথে বৈঠক করে মাননীয় শিক্ষা মন্ত্রীর সাথে বসার আয়োজন করলেও ঢালাওভাবে বৈঠকে উপস্থিতি লক্ষ্য করা গেছে। এমনকি অখ্যাত সংগঠনের স্বঘোষিত নেতারাও উপস্থিত থেকে বেঠকের শৃঙ্খলা নষ্ট করেছে। শিক্ষক-কর্মচারীগণ চান মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা। তাই প্রধানমন্ত্রীর ঘোষণা না পাওয়ায় শিক্ষক-কর্মচারীগণ ঐক্যবদ্ধ হয়ে ১৬ জুলাই ২০২৩ থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারাদেশের বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান লাগাতার অবস্থান র্কসূচিতে অংশগ্রহণের ফলে ঢাকা এখন শিক্ষকের নগরীতে পরিণত হয়েছে। কর্মসূচির ১ম ও ৭ম দিন পুলিশের অতিবাড়াবাড়ি এবং লাঠিচার্জের ফলে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়াসহ শতাধিক শিক্ষক-কর্মচারী আহত হয়েছেন। যার মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ শিক্ষকদের সদিচ্ছা
থাকা স্বত্বেও ব্যক্তি স্বার্থে কতিপয় শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্ণিং বডিসহ প্রতিষ্ঠান প্রধনগণ জাতীয়করণের বাহিরে থাকতে চাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান বাদে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে শিক্ষক-কর্মচারীগণ লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। ১৯ জুলাই শিক্ষা মন্ত্রীর বৈঠকে শিক্ষক-কর্মচারীগণ আশাহত হয়েছেন। উপরন্ত আন্দোলনকে নস্যাৎ করার জন্য গ্রীষ্মকালীন ছুটি স্থগিত করে শীতকালে দেয়ার হাস্যকর সিদ্ধান্ত দিয়ে পরিস্থিতি আরো জটিল করে তুলেছেন। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র লাগাতা কর্মসূচিকে কেন্দ্র করে বৈঠক ডাকা হলেও বৈঠকের উপস্থিতি দেখে মনে হয়েছে আন্দোলনরতদের ঠেকানোর জন্য সরকারের
তোষামদকারী একটি শিক্ষক সংগঠন ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের এনে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। ফলে মূল সংগঠনের অনক নেতৃবৃন্দই বসতে পারেননি। বৈঠক শেষে শিক্ষক-কর্মচারীগণ সমস্বরে শিক্ষা মন্ত্রীর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষণা ছাড়া কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন। প্রচন্ড রোদ, বৃষ্টি ও গরমে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পরেছেন।

বার্তা প্রেরক-
বাংলাদেশ শিক্ষক সমিতি ( BTA ) ’র পক্ষে

(অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ) সাধারণ সম্পাদক
বাংলাদেশ শিক্ষক সমিতি ( BTA )

20/03/2023
আজকের  মহাসমাবেেশ   ঢাকাস্থ  জাতীয়  প্রেসক্লাব হতে ঘোষণা  আগামী  ১১ জুন ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ  হতে সারা বাংলাদেশের  সক...
20/03/2023

আজকের মহাসমাবেেশ ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাব হতে ঘোষণা আগামী ১১ জুন ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ হতে সারা বাংলাদেশের সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট শুরু হবে ।

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)কতৃক  শিক্ষা  ব্যবস্থা জাতীয়করনের দাবিতে কেন্দ্রীয়  কর্মসূচি  হিসাবে  জাতীয়  প্রেস ক্লাবের ...
20/03/2023

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)কতৃক শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মাহা সমাবেশ।

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ১০৩তম জন্ম বার্ষিক ও জাতীয়  শিশু  দিবস উদযাপন  উপলক্ষে  এ কে জি ছায়দুল হক আদর্...
17/03/2023

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিক ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে এ কে জি ছায়দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের আজ ১৭ /০৩ /২০২৩ তারিেখর কিছু খন্ডচিত্র ।

14/08/2021

এ কে জি ছায়দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , আগামী ১৭/৮/২০২১ খ্রীস্টাব্দ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় তাদের এ্যাসাইমেন্ট বিতরণ করা হবে । উল্লেখিত তারিখে যথা সময়ে উপস্থিত থেকে স্বাস্থ্য বিধি অনুসর করে এ্যাসাইনমেন্ট গ্রহনের জন্য শিক্ষার্থী /অভিভাবকগনকে অনুরোধ করা গেল।

01/06/2020

এ কে জি ছায়দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২০ সনে অধ্যয়নরত সকল শ্রেণীর শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যালয় বন্ধ থাকা কালীন সময়ে বাড়িতে অবস্থান করে লেখাপড়ায় মনোযোগ দিয়ে পাঠ সম্পন্নের জন্য নির্দেশ দেয়া হল। এছাড়া সংসদ টিভিতে প্রদত্ত সময় সূচী অনুযায়ী পাঠ গ্রহনের জন্য নির্দেশ দেয়া হলো । প্রধান শিক্ষক।

01/06/2020

এ কে জি ছায়দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয় হতে ২০২০ সনে এস এস সি পরীক্ষায় অংশগ্রহন করে যারা কৃতকার্য হয়েছ এবং যারা জি পি এ ৫.০০ পেয়েছ ঊভয়কে ফুলেল শুভেচ্ছা এবং ফলাফলের ধারাবাহিকতা রক্ষা করে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য বুকভরা প্রত্যাশা। যারা অকৃতকার্য হয়েছ মন খারাপ না করে আগামী তেভাল ফলাফল অর্জনে এখন থেকে প্রস্তুতি গ্রহন করার জন্য নির্দেশনা দেয়া হল।

২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে বোর্ডের নির্দেশনা মোতাবেক ফলাফল সংগ্রহের জন্য নির্দেশনা দেয়া গেলো।
21/05/2020

২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে বোর্ডের নির্দেশনা মোতাবেক ফলাফল সংগ্রহের জন্য নির্দেশনা দেয়া গেলো।

Congratulations
06/05/2019

Congratulations

Address

Joynarayanpur, Begumgonj, Noakhali
Begumganj
3800

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

01716338428

Alerts

Be the first to know and let us send you an email when A K G Saydul Hoq Adarsha High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to A K G Saydul Hoq Adarsha High School:

Shortcuts

Share

Category