Jtv media24

Call Directions Contact the school

Jtv media24 Jtv Media24 এর অফিসিয়াল ফেসবুক পেইজ,
আমরা এখানে সমসাময়িক বিষয় নিউজ ও বাংলা ওয়াজ মাহফিল ও ইসলামিক কন্টেন্ট শেয়ার করবো
(1)

নোয়াখালীতে আবারো সড়কে প্রাণ গেল আলিম শিক্ষার্থীর
06/07/2026

নোয়াখালীতে আবারো সড়কে প্রাণ গেল আলিম শিক্ষার্থীর

ইব্রাহীমের হাতে ১০ লাখ টাকা তুলে দিচ্ছে মাস্তুল ফাউন্ডেশন! ‎‎প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ নুরুল হ...
01/07/2026

ইব্রাহীমের হাতে ১০ লাখ টাকা তুলে দিচ্ছে মাস্তুল ফাউন্ডেশন!
‎
‎প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি মহোদয়ের উপস্থিতিতে আজ সরাসরি ইব্রাহিম ভাইয়ের হাতে তুলে দেওয়া হলো ১০ লাখ টাকা।
‎
‎প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সুপারিশে মাস্তুল ফাউন্ডেশন আপনাদের সহযোগিতা পৌঁছে দিয়েছে। ইনশাআল্লাহ, পরবর্তী চিকিৎসায়ও মাস্তুল ফাউন্ডেশন ইব্রাহিমের পাশে থাকবে।
‎
‎আপনাদের এই অমূল্য সহযোগিতা ইব্রাহীমের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং তাকে আবারও একটি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।
‎
‎মীর ইব্রাহীমের পাশে দাঁড়িয়ে মানবতার এই আহ্বানে সাড়া দেওয়া প্রতিটি দাতা, শুভানুধ্যায়ী ও সহমর্মী মানুষের প্রতি মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা।
‎

১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত‎‎আজ ১ জুলাই বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যাল...
01/07/2026

১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত
‎
‎আজ ১ জুলাই বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
‎
‎১১ দলীয় ঐক্যের সমন্বয়ক, সাবেক এমপি ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
‎
‎সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, এনসিপির ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরদার, এলডিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান হোসাইন,জাগপার ঢাকা মহানগর সভাপতি জিয়াউল আনোয়ার, এবি পার্টির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম,জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক প্রমুখ।
‎
‎প্রধান অতিথি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, ৩৬ দিনের কর্মসূচির প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ। আগামী ৪ জুলাই সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান জানান তিনি।
‎
‎সভাপতির বক্তব্যে ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জুলাই চেতনাকে জাগরুক রাখতে ১১ দলের নেতাকর্মী ও দেশবাসীকে গৃহীত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
‎

01/07/2026
বেগমগঞ্জ যুব বিভাগের উদ্যোগে মা'দক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ‎‎বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা যুব বিভাগ...
27/06/2026

বেগমগঞ্জ যুব বিভাগের উদ্যোগে মা'দক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
‎
‎বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মা'দক বিরোধী দিবস উপলক্ষে বাংলাবাজারে র‍্যালী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎২৬ জুন শুক্রবার বিকাল পাঁচ ঘটিকার সময় অনুষ্ঠিত র‍্যালী ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু জায়েদ।
‎
‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকের করাল গ্রাসে আজ যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশের যুব সমাজকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে দেশে মাদক সহজলভ্য করা হয়েছে।
‎বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল প্রকার মাদকের বিরুদ্ধে। যুব সমাজকে আহ্বান করবো মাদক থেকে দূরে থাকুন এবং মাদক কারবারীদের প্রশাসনের সহায়তায় আইনের হাতে সোপর্দ করুন।
‎
‎উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেনের সভাপতিত্বে এবং সহ - সভাপতি সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা প্রচার সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য বোরহান উদ্দিন, জিরতলি ইউনিয়ন আমীর আব্দুল আউয়াল, গোপালপুর ইউনিয়ন আমীর মাষ্টার আবু তাহের, আমানউল্লাহ পুর আমীর আব্দুল্লাহ আল মামুন ও ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের সহকারী সেক্রেটারি ইন্জিনিয়ার মো: নুর নবী।
‎
‎সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সংগঠনের সদস্যরা শতভাগ মাদকমুক্ত। আমাদের অঙ্গীকার যুব সমাজকে সাথে নিয়ে মাদক কারবারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। বেগমগঞ্জের মাটিতে মাদকের বিরুদ্ধে প্রশাসন যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে আমরা তার সাথে একাত্মতা ঘোষণা করছি।
‎
‎এই ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব নেতা কামরুল ইসলাম, ইস্রাফিল হোসেন, ইসমাইল হোসেন বাবু, রবিন, রকি সহ স্থানীয় যুব বিভাগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
‎

#যুব_বিভাগ

26/06/2026

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস-২৬ উপলক্ষে
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৮নং বেগমগঞ্জ ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগ সাইকেল র‍্যালি আয়োজিত হয়।

এর অংশ বিশেষ


26/06/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সায়মা আক্তার, তার মা ও বোনকে লক্ষ্মীপুরের রায়পুরে নৃশংসভাবে কু*পিয়ে হ*ত্যা করা হয়েছে। হাসপাত...
26/06/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সায়মা আক্তার, তার মা ও বোনকে লক্ষ্মীপুরের রায়পুরে নৃশংসভাবে কু*পিয়ে হ*ত্যা করা হয়েছে।

হাসপাতালে আনার আগেই দুই বোনের মৃত্যু হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় জীবন-মৃ-ত্যুর সন্ধিক্ষণে রয়েছেন আরেক বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে প্রায় ৩০ বছর বয়সী এক ব্যক্তি দা নিয়ে বাসাটিতে ঢোকেন। এরপর এলোপাতাড়ি কু*পিয়ে মা ও তিন মেয়েকে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃ*ত্যু হয়।

পরে স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।তারপর পুলিশ আসামী অন্তর কে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে ঘা'ত'কের
‎মৃ/ত্য হয়।

হ*ত্যা কারী একজন হিন্দু ও মাদক সেবি

‎নোয়াখালীর চৌমুহনী আবাসিক ৩ হোটেলে ডিবি এবং চৌমুহনী পুলিশ ফাড়ির অভিযান ১৪ জন গ্রেফতার হোটেল রাজ, ঢাকা হোটেল, সেভেন স্টা...
25/06/2026

‎নোয়াখালীর চৌমুহনী আবাসিক ৩ হোটেলে ডিবি এবং চৌমুহনী পুলিশ ফাড়ির অভিযান ১৪ জন গ্রেফতার হোটেল রাজ, ঢাকা হোটেল, সেভেন স্টার হোটেল এ অভিযান পরিচালিত হয়

#নোয়াখালী #চৌমুহনী #ডিবিপুলিশ #পুলিশঅভিযান #আবাসিকহোটেল #হোটেলরাজ #ঢাকাহোটেল #সেভেনস্টারহোটেল #গ্রেফতার #ক্রাইমনিউজ

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, চন্দ্রগঞ্জ, লক্ষীপুরে এক ছাত্রীকে সিএনজি ড্রাইভার কর্তৃক যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন। তীব...
25/06/2026

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, চন্দ্রগঞ্জ, লক্ষীপুরে এক ছাত্রীকে সিএনজি ড্রাইভার কর্তৃক যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Address

Begumganj

Telephone

+8801866372539

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jtv media24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jtv media24:

Shortcuts

Share

Category