12/04/2026
শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ ব্যাচ এর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ১১ মার্চ, শনিবার সকাল ১০ঘটিকার সময়।
মিলাদ মাহফিল পরিচালনা করেন - জমিদার হাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব সালে আহমদ সাহেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -
জনাব মোঃ কায়ছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার,বেগমগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -
জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,বেগমগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - জনাব আবদুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা সভাপতি শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়।
সভাপতিত্ব করেন-
গোপাল চন্দ্র দাস, প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়।
এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক বৃন্দ, শিক্ষক- শিক্ষিকা ও বিদায়ী এবং অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।
বিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং দোয়া/আশীর্বাদ করি সকলেই যেন পরীক্ষায় ভালো ফলাফল করে উত্তীর্ণ হয়ে বিদ্যালয়ের গৌরব অর্জন করে।