20/04/2026
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা। আমাদের বিদ্যালয়ের সকল প্রিয় পরীক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।
তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্ন যেন এই পরীক্ষার মাধ্যমে সফলতার আলো ছড়ায়—এই কামনাই করি। আত্মবিশ্বাস রাখো, মনোযোগ দিয়ে প্রশ্ন পড়ো এবং ঠান্ডা মাথায় উত্তর দাও।
মনে রেখো, সফলতা তাদেরই আসে যারা সাহস, ধৈর্য ও পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে যায়।
সকল পরীক্ষার্থীর জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আল্লাহ তোমাদের সহায় হোন এবং সবাই যেন কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো—এই দোয়া রইল। 🤲