Munna Book Centre & Knowledge Park

Munna Book Centre & Knowledge Park Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Munna Book Centre & Knowledge Park, School, College Gate, Companigonj, Noakhali, Basurhat.

17/05/2023
নারী দি-বসনারী যখন শিশু -"যে ঘরে প্রথমে কন্যাসন্তান হয়, সে ঘর বরকতময়"নারী যখন কন্যা -"যে তার কন্যাসন্তানকে সঠিকভাবে লালন...
08/03/2022

নারী দি-বস
নারী যখন শিশু -
"যে ঘরে প্রথমে কন্যাসন্তান হয়, সে ঘর বরকতময়"
নারী যখন কন্যা -
"যে তার কন্যাসন্তানকে সঠিকভাবে লালনপালন করে উপযুক্ত পাত্রের কাছে বিয়ে দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব"
নারী যখন স্ত্রী -
"সেই পুরুষই সর্বোত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম"
নারী যখন গৃহিণী -
"স্ত্রীর দিকে মমতাময় দৃষ্টিতে তাকানোও পূণ্যের কাজ"
নারী যখন গর্ভধারিণী -
"গর্ভাবস্থায় যে নারী মারা যায়, সে শহীদের মর্যাদা পায়"
নারী যখন মা -
"মায়ের পদতলে সন্তানের বেহেশত"
নারী আল্লাহর সেরা এক নেয়ামত।

05/07/2017

বিজ্ঞপ্তি:
এতদ্বারা সরকারি মুজিব কলেজ এর সকল ছাত্র-ছাত্রী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে ছাত্র-ছাত্রীদের মাঝে কলেজ ইউনিফর্ম পরিধান করার বিষয়ে চরম উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রদের সাদা রংয়ের শার্ট এবং কালো রংয়ের ফরমাল প্যান্ট এবং ছাত্রীদের সাদা রংয়ের এপ্রোন ও সাদা স্কার্ফ এবং কালো রংয়ের সেলোয়ার পরার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে। শ্রেণি কার্যক্রম এবং পরীক্ষা উভয় ক্ষেত্রেই বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে। আরেকটি বিষয়ে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে যে, শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং ক্যাম্পাসে মোবাইল ফোন নিজ দায়িত্বে সংরক্ষণ করতে বলা হচ্ছে। অন্যথায় অপ্রত্যাশিত কোন ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

অধ্যক্ষ
সরকারি মুজিব কলেজ।

07/09/2016

বিজ্ঞপ্তি:
সরকারি মুজিব কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি ফরম বিতরণ কার্যক্রম চলছে। দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীরা কলেজ অফিস হতে ফরম সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া হল। ফরম জমা দেয়ার শেষ তারিখ- ২১ সেপ্টেম্বর, ২০১৬ইং তারিখ। আবেদনকারী ছাত্র-ছাত্রীদের স্বাক্ষাতকার- ২২ সপ্টেম্বর, ২০১৬ইং তারিখ, রোজ- বৃহস্পতিবার।

07/09/2016

এতদ্বারা সরকারি মুজিব কলেজের সকল ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, “পবিত্র ঈদ-উল-আযহা” উপলক্ষে আগামী ০৮ সেপ্টেম্বর হতে ১৮ সেপ্টেম্বর, ২০১৬ইং তারিখ, রোজ- রবিবার পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন ১৯ সেপ্টেম্বর, ২০১৬ইং তারিখ, রোজ- সোমবার হতে কলেজের শ্রেণি কার্যক্রম যথারীতি চলবে।

04/09/2016

বিজ্ঞপ্তি:
এতদ্বারা সরকারি মুজিব কলেজের ২০১৬-১৭শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা বিভাগ ও বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক তাদেরকে আগামী ০৭ সেপ্টেম্বর, ২০১৬ইং তারিখের মধ্যে অফিস হতে নির্দিষ্ট ফরম সংগ্রহ করতঃ উহা যথাযথভাবে পূরণ করে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া গেল।

20/07/2016

বিজ্ঞপ্তি-১
এতদ্বারা সরকারি মুজিব কলেজের দ্বাদশ শ্রেণি (২০১৫-১৬শিক্ষাবর্ষ) ২য় বর্ষের ছাত্র-ছাত্রী এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, আগষ্ট মাসের ১ম সপ্তায় দ্বাদশ শ্রেণি প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বাদশ শ্রেণির বিষয় সংশ্লিষ্ট সম্মানিত শিক্ষকবৃন্দকে ক্লাসে পরীক্ষা সম্পর্কিত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার জন্য অনুরোধ করছি।

বিজ্ঞপ্তি-২
এতদ্বারা সরকারি মুজিব কলেজের স্নাতক শ্রেণি (২০১৩-১৪শিক্ষাবর্ষ) ২য় বর্ষের ছাত্র-ছাত্রী এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, আগষ্ট মাসের শেষ সপ্তায় স্নাতক ২য় বর্ষ প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্নাতক ২য়বর্ষ শ্রেণির বিষয় সংশ্লিষ্ট সম্মানিত শিক্ষকবৃন্দকে ক্লাসে পরীক্ষা সম্পর্কিত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার জন্য অনুরোধ করছি।

17/07/2016

যে সকল ছাত্র-ছাত্রী ২০১৫ সালে সরকারি মুজিব কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে তাদের রেজি: চূড়ান্ত স্বাক্ষর চলছে। আবশ্যই তারা নাম এবং ছবি দেখে স্বাক্ষর করবে।

24/01/2016

সরকারি মুজিব কলেজ এর (২০১৫-১৬) শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত যে সকল ছাত্র-ছাত্রী রেজিঃ প্রিন্ট আউটে স্বাক্ষর করে নাই তাদেরেকে নাম, রোল নং, ছবি দেখে নিজ নিজ স্বাক্ষর করার জন্য নির্দেশ দেয়া গেল।

24/01/2016

সরকারি মুজিব কলেজ এর একাদশ, দ্বাদশ এবং স্নাতক শ্রেণির সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জনানো যাচ্ছে যে, যে সকল ছাত্র-ছাত্রী শারিরীক প্রতিবন্ধী আছে তাদেরকে কলেজ অফিসে যোগাযোগ করার জন্য নির্দেশ দেয়া গেল।

10/01/2016

এতদ্বারা সরকারি মুজিব কলেজের ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ২০১৫-২০১৬শিক্ষাবর্ষে ১মবর্ষ স্নাতক (পাস) শ্রেণিতে ভর্তির জন্য অদ্য ১০/০১/২০১৬ইং তারিখ ১ম মেধা তালিকা প্রকাশ করা হয়। মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে অন-লাইন হতে চূড়ান্ত ফরম বের করে ভর্তির জন্য নির্ধারিত ফি কলেজের নির্দিষ্ট বুথে জমাদিয়ে জমা রশিদ, ভর্তির আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি আগামী ১২/০১/২০১৬ইং তারিখ হতে ১৪/০১/২০১৬ইং তারিখের মধ্যে কলেজ অফিসে জমাদিয়ে ভর্তির কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া গেল। বিস্তারিত তথ্য কলেজ অফিস হতে জানা যাবে।

ভর্তি ফি, বিশ্ববিদ্যালয় ফি ও সেশন ফি নিম্নরূপঃ-
ক) বিএ/বিএসএস : ৩৩১০/-

খ) বিবিএস : ৩৩১০/-

09/01/2016

এতদ্বারা অত্র কলেজের ২০১৫-১৬ইং শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রী এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, একাদশ বার্ষিক পরীক্ষা আগামী মার্চ, ২০১৬এর ১ম সপ্তাহে আরম্ভ হবে। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পরীক্ষা কমিটির নিকট পরীক্ষার ফি জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। উল্লেখ্য যে, ৭৫% ক্লাশে উপস্থিতি না থাকলে প্রবেশপত্র প্রদান করা হবে না। একাদশ বার্ষিক পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্ণ না হলে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করা হবে না। এ বিষয়টি সকল ছাত্র-ছাত্রীকে সতর্ক করা যাচ্ছে।


(প্রফেসর জিয়াউদ্দিন চৌধুরী)
অধ্যক্ষ
সরকারি মুজিব কলেজ
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

Address

College Gate, Companigonj, Noakhali
Basurhat

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when Munna Book Centre & Knowledge Park posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Munna Book Centre & Knowledge Park:

Shortcuts

Share

Category