Darul Abrar Model Kamil Madrasah, Barishal

Darul Abrar Model Kamil Madrasah, Barishal

Share

"ধর্মীয় ও পার্থিব জ্ঞানে সমৃদ্ধ আদর্শ মানুষ গড়ার একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান।"

17/05/2026

📢 দাখিল পরীক্ষা শেষে নিজেকে আর এক ধাপ এগিয়ে রাখুন!

দারুল আবরার মডেল কামিল মাদ্রাসা-এর বিশেষ আয়োজন—
দাখিল ফল প্রার্থীদের জন্য ২ মাস ব্যাপী
"ইজরায়ের পদ্ধতিতে নাহু ছরফ কোর্স"।
আরবি ব্যাকরণ (Nahu-Sarf) সহজ ও প্রায়োগিক উপায়ে শেখার এক অনন্য সুযোগ!

🗓️ কোর্সের সময়সীমা:
• ৭ই জুন থেকে ৭ই আগস্ট (২ মাস ব্যাপী)
🌟 আমাদের কোর্স বৈশিষ্ট্যসমূহ:
• সীগা, বাহাস, বাব, মাদ্দাহ, জিনস, ওজন, অর্থ, তা'লীল, কাওয়ায়েদে তা'লীল (পূর্ণাঙ্গ তাহকীক শেখানো)।
• খুব সহজ পদ্ধতিতে তা'লীল শেখানো।
• মুরাব মাবনি সহজে আয়ত্ত করানো।
• আ'মেল-মা'মূল বুঝে ইবারত পড়া।
• হরকত বিহীন কিতাব থেকে ইবারত শেখানো।
• কুরআন শরীফ থেকে আধাপাড়া তারকীব শেখানো।
• সহজ পদ্ধতিতে তারকীব ও তরজমা করা শেখানো।

💰 ফিসমূহ:
• ভর্তি ফি: ১৫০০ টাকা
• মাসিক ফি: ৩৫০০ টাকা (থাকা-খাওয়াসহ)

👤 তত্ত্বাবধানে:
মুফতী মুহাম্মদ হাসান বিন হাবিব
অধ্যক্ষ, দারুল আবরার কামিল মাদ্রাসা, বরিশাল।
📞 মোবাইল: 01718-621546

👨‍🏫 প্রশিক্ষক:
মাও: রিয়াজুল ইসলাম (রতনপুরী)
সাবেক-সিনিয়র শিক্ষক, মারকাজুল হুদা আল ইসলামি, ঢাকা।

📌 বি:দ্র: ফল পরবর্তী আলিম শ্রেণিতে সীমিত আসনে ভর্তি নেওয়া হবে।

📍 ঠিকানা: রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন মাহবুব মোল্লা বাড়ি, বরিশাল।

📞 যোগাযোগ ও ভর্তির জন্য কল করুন:
📱 01725-144957
📱 01749-232935
📱 01752-838583

Photos from Darul Abrar Model Kamil Madrasah, Barishal's post 16/05/2026

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে
জেলা, মহানগর কাউন্সিল ও ছাত্র হিযবুল্লাহ সম্মেলন।

ছাত্র হিযবুল্লাহর গুরুত্ব নিয়ে অত্যন্ত চমকপ্রদ বক্তব্য পেশ করেন,
দারুল আবরার মডেল কামিল মাদরাসার সম্মানিত অধ্যক্ষ ,
মুফতী হাসান বিন হাবিব

#আলেমদের_সফর #ইমানি_মুহূর্ত

07/05/2026

🌿 সুন্দরবনের গভীর অরণ্যে এক অপূর্ব রূহানী মুহূর্ত… 🌿

ছারছীনা দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলার সুন্দরবন সফরে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ্ব আ. খ. ম. আবু বকর সিদ্দিক (মা:) এবং দারুল আবরার মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি হাসান বিন হাবিবসহ হুজুর কেবলার সফরসঙ্গী বিশিষ্ট আলেম-ওলামায়ে কেরাম।

ঘন সবুজ বন, শান্ত নদী আর প্রকৃতির নিস্তব্ধতার মাঝে যখন মাগরিবের সময় উপস্থিত হলো—তখন পুরো পরিবেশ যেন এক অনন্য রূহানী জগতে পরিণত হয়…

✨ সেই গভীর অরণ্যের নীরবতার মাঝে, একজন বড় মাপের আলেম হওয়া সত্ত্বেও সম্পূর্ণ বিনয়, ইখলাস ও স্বতঃস্ফূর্ততায় অধ্যক্ষ আ. খ. ম. আবু বকর সিদ্দিক (মা:) নিজ ইচ্ছায় আযানের দায়িত্ব গ্রহণ করেন।

তার কণ্ঠে উচ্চারিত আযানের ধ্বনি শুধু শব্দ নয়—বরং ছিল এক আধ্যাত্মিক আহ্বান, যা জঙ্গলের প্রতিটি কোণে ছড়িয়ে দেয় প্রশান্তি, ঈমানি অনুভূতি ও হৃদয়ের গভীর কাঁপন…

🌙 মনে হচ্ছিল—প্রকৃতির প্রতিটি সত্তা সেই আযানের সাথে থেমে গেছে, আল্লাহর স্মরণে ডুবে গেছে পুরো পরিবেশ…

একটি সফর, একটি আযান—কিন্তু রেখে গেল সারা জীবনের জন্য এক অবিস্মরণীয় রূহানী স্মৃতি… 🤍


#আযান #সুন্দরবন #ইমানি_মুহূর্ত #আলেমদের_সফর #রূহানী_দৃশ্য #ইখলাস #ইসলামিক_ভিডিও

Photos from Darul Abrar Model Kamil Madrasah, Barishal's post 18/04/2026

**দাখিল পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের দোয়া ও প্রস্তুতিমূলক দিকনির্দেশনা অনুষ্ঠান সম্পন্ন। 🖋️📖**

আজ দারুল আবরার মডেল কামিল মাদরাসার আসন্ন দাখিল পরীক্ষার্থীদের জন্য
বিশেষ দোয়া ও দিকনির্দেশনা সভার আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রদের পরীক্ষার প্রস্তুতি এবং পরবর্তী করণীয় সম্পর্কে মূল্যবান পরামর্শ প্রদান করেন

অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ
**মুফতী হাসান বিন হাবিব** ও সম্মানিত শিক্ষকবৃন্দ।

পরীক্ষার্থী সকল ছাত্রের জন্য রইল প্রাণঢালা দোয়া ও শুভকামনা। আল্লাহ তোমাদের সহায় হোন। (আমিন)

** **

05/04/2026

🌸 ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে! 🌸

ঐতিহ্যবাহী দারুল আবরার মডেল কামিল মাদরাসার তত্ত্বাবধানে পরিচালিত
🌼 আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদরাসা, বরিশাল 🌼

(খাস পর্দার পরিবেশে দ্বীনি ও পার্থিব জ্ঞানের সমন্বয়ে আদর্শ নারী গড়ার একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান)



🎓 ৪র্থ শ্রেণি হতে দাওরায়ে হাদীস পর্যন্ত ভর্তি চলছে

📚 বিভাগসমূহ:

🔹 নাযেরা
🔹 কারিয়ানা
🔹 ফিকহ
🔹 জামেয়া (৪র্থ শ্রেণি হতে দাওরায়ে হাদীস পর্যন্ত)



⭐ বিশেষ বৈশিষ্ট্যসমূহ:

✔ যোগ্য ও অভিজ্ঞ শিক্ষিকাদের মাধ্যমে মাতৃসুলভ স্নেহশীল পরিবেশে সার্বক্ষণিক তত্ত্বাবধান
✔ সুন্নাহ অনুযায়ী আদব-আখলাক শিক্ষা ও বাস্তব প্রয়োগ
✔ আরবি ও ইংরেজি ভাষায় বিশেষ গুরুত্বসহ পাঠদান
✔ হাফেজা তৈরির জন্য উন্নত ও কার্যকর পদ্ধতি
✔ অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা
✔ নিয়মিত আলোচনা সভা, প্রতিযোগিতা ও সহশিক্ষা কার্যক্রম
✔ সুন্দর, মনোরম ও পরিচ্ছন্ন পরিবেশে থাকা-খাওয়ার সুব্যবস্থা
✔ বিশুদ্ধ পানি ও মানসম্মত খাবারের নিশ্চয়তা
✔ খাস পর্দার নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ
✔ সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা



🎯 বিশেষ সুযোগ:

🌟 দরিদ্র, এতিম ও মেধাবী ছাত্রীদের জন্য স্বল্প খরচে পড়ার সুযোগ



📍 ঠিকানা: রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন, মাহবুব মোল্লা বাড়ি, বরিশাল
📞 যোগাযোগ: ০১৭২১-৯৯৯৯৩৯
📞 মহিলাদের জন্য: ০১৭৩০-৮৪২৬৩০

04/04/2026

📚 দারুল আবরার মডেল কামিল মাদ্রাসা
🌙 কওমি শাখা | বিশেষ শর্ট কোর্স
"মাত্র ৫ বছরে দাওরায়ে হাদিস সম্পন্ন করে অর্জন করুন ইলমে নববীর পূর্ণতা"
আপনি কি আলিয়া মাদ্রাসার ছাত্র? অথবা একজন হাফেজ বা চাকরিজীবী, যিনি সময়ের স্বল্পতার কারণে কওমি সিলেবাসে পড়ার স্বপ্ন পূরণ করতে পারছেন না? আপনাদের জন্যই দারুল আবরার নিয়ে এলো একটি যুগোপযোগী ও বিশেষায়িত শর্ট কোর্স।
📖 আমাদের সুশৃঙ্খল পাঠ্যক্রম (৫ বছর):
একটি মজবুত ভিত্তি গড়ার লক্ষ্যে আমরা সাজিয়েছি এই বিশেষ সিলেবাস

• ১ম বছর: কাওয়ায়েদ (আরবি ভাষা ও ব্যাকরণ - ফাউন্ডেশন কোর্স)
• ২য় বছর: শরহে বেকায়া ।
• ৩য় বছর: জালালাইন
• ৪র্থ বছর: মিশকাত শরীফ
• ৫ম বছর: দাওরায়ে হাদিস

🌟 কেন আপনি আমাদের বেছে নেবেন?
• ✅ সমন্বিত সুযোগ: আলিয়া মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি কওমি ধারায় আলেম হওয়ার সুযোগ।
• ✅ বোর্ড পরীক্ষা: বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) বোর্ডে পরীক্ষার সুব্যবস্থা।
• ✅ বিশেষ ছাড়: হাফেজ, আলেম ও বয়স্ক শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা।
• ✅ অভিজ্ঞ শিক্ষক: অভিজ্ঞ ও মুখলিস উস্তাযে কেরামের নিবিড় তত্ত্বাবধান।
• ✅ পরিবেশ: মনোরম, নিরিবিলি ও পূর্ণ শৃঙ্খলাপূর্ণ শিক্ষা ব্যবস্থা।

📌 ভর্তি চলছে — আসন সংখ্যা সীমিত!
সময়ের সঠিক ব্যবহারে আপনার বা আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ুন দীনের পথে। আজই আপনার ভর্তি নিশ্চিত করুন।
📞 যোগাযোগের জন্য এখনই কল করুন:
📱 01718621546
📍 ঠিকানা:
রূপাতলী, বরিশাল।
"দ্বীন ও দুনিয়ার সমন্বয়ে গড়ে উঠুক আপনার আলোকিত

02/04/2026

পবিত্র কুরআন ও আরবী ভাষা বোঝার অনন্য সুযোগ! 📖✨
আপনি কি কুরআনের তারকীব ও আরবী ব্যাকরণ (নাহু-ছরফ) আত্মস্থ করতে চান?
আপনাদের আরবী ভাষার দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে দারুল আবরার মডেল কামিল মাদ্রাসা, বরিশাল আয়োজন করেছে ২ মাসব্যাপী বিশেষ নাহু-ছরফ কোর্স!
🔹 কোর্সের বিশেষত্বসমূহ:
* পূর্ণাঙ্গ তাহকীক শিক্ষা (সীগা, বাহাস, বাব, মাদদাহ, ওজনসহ)।
* সরাসরি কুরআন শরীফ থেকে ১ পারা তারকীব ও তরজমা।
* শরহে মিয়াতে আমেল ও সরাসরি বুখারী শরীফ থেকে এবারত পড়ার প্রশিক্ষণ।
* তারকীব ও তরজমা শেখার সহজ ও আধুনিক পদ্ধতি।
* সম্পূর্ণ হেদায়াতুন্নাহু কিতাব তারকীবসহ পড়ার সুযোগ।

📅 ক্লাস শুরু: ৪ এপ্রিল, শনিবার।

👨‍🏫 প্রশিক্ষক: মাওঃ রিয়াজুল ইসলাম (রতনপুরী)।

🏢 তত্ত্বাবধানে: মুফতী মুহাম্মদ হাসান বিন হাবিব (অধ্যক্ষ, দারুল আবরার কামিল মাদ্রাসা)।

📍 ঠিকানা: রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন মাহবুব মোল্লা বাড়ি, বরিশাল।

📞 ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
01725-144957
01749-232935
01752-838583
আপনার আরবী ভাষা শেখার যাত্রাকে সহজ ও প্রাণবন্ত করতে আজই যোগাযোগ করুন।

01/04/2026

✨ আপনার সন্তান কি কুরআনের হাফেজ? হিফজ পরবর্তী শিক্ষাজীবনের সঠিক গাইডলাইন ও ভিত্তি নিয়ে চিন্তিত? ✨
দুশ্চিন্তার কিছু নেই! ✋ হিফজ সম্পন্ন করার পর অনেক ছাত্রের বয়স নবম শ্রেণির হলেও একাডেমিক পড়াশোনার দীর্ঘ বিরতির কারণে তাদের ভিত্তি বা বেসিক দুর্বল থাকতে পারে। এই বয়সে ছোটদের সাথে ক্লাসে বসা যেমন অস্বস্তিকর, তেমনি সরাসরি বড় ক্লাসে মানিয়ে নেওয়াও বেশ চ্যালেঞ্জিং। 😓
এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবচেয়ে বিজ্ঞানসম্মত ও কার্যকরী সমাধান নিয়ে এলো দারুল আবরার মডেল কামিল মাদরাসা! 🏛️
আমাদের বিশেষ ‘তাহিলি জামাত’-এ ভর্তির সুযোগ নিন। এখানে আমরা যা দিচ্ছি: ✅ মাত্র ১ বছরেই প্রস্তুতি: বিশেষ শিট ও আধুনিক পাঠদান পদ্ধতির মাধ্যমে ১ বছরেই ছাত্রকে নবম শ্রেণিতে পড়ার পূর্ণ উপযোগী করে গড়ে তোলা হয়। ✅ মজবুত ভিত্তি গঠন: নাহু-সরফ, গণিত, ইংরেজি ও বিজ্ঞানে বেসিক এমনভাবে তৈরি করা হয় যাতে তারা আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যায়। ✅ দ্রুত সিলেবাস সম্পন্ন: আমাদের নিবিড় তত্ত্বাবধানে মাত্র ৩ বছরেই ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির সিলেবাস শেষ করা হয়!
🏆 আমাদের সাফল্য কথা বলে: দাখিল পরীক্ষা ২০২৫-এ আমাদের ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ জনই জিপিএ-৫! (শতভাগ পাস)। সবচেয়ে গৌরবের বিষয় হলো—গোটা বরিশাল জেলায় ট্যালেন্টপুল ছিল মাত্র ৩টি, আর সেই ৩টিই অর্জন করেছে দারুল আবরারের অদম্য মেধাবীরা! 🥇🥇🥇 এ এক অবিশ্বাস্য অর্জন! 🔥
📅 আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করুন।
📍 ঠিকানা: রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন, মাহবুব মোল্লা বাড়ি, বরিশাল।
📞 মোবাইল: 01778-621546

Want your school to be the top-listed School/college in Barisal?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


রুপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন মাহবুব মোল্লা বাড়ি
Barisal
8207