Shamsunnahar Chowdhury Hafijee Madrasha

Shamsunnahar Chowdhury Hafijee Madrasha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shamsunnahar Chowdhury Hafijee Madrasha, Religious school, Hospital Road, Patharghata, Barguna, Barishal.

26/03/2024

আপনি বিকাশে ১০০০ টাকায় ২০ টাকা দিতে বাধ্য।
অথচ, উদ্বৃত্ত ১০০০ টাকায় ২৫ টাকা যাকাত দিতে অজুহাত খোঁজেন, তাও আবার বছরে একবার।
আফসোস!!

19/03/2024

রোজার শেষ দিকে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়।
সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়।
বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেচে থাকতে পারত না? মা বাবা বেচে নাই তো কী হইছে? মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করত! বাবা বেচে থাকতে চাচারা কত আদর করত! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।
একটা অনুরোধ - এই ঈদে পারেন অথবা সামনে ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যাবেন। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায় নি খোজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন, তাদের পাঞ্জাবি কিনে দিতে পারেন, নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনারও ছোট সন্তান এতিম হয়ে যাবে!

আল্লাহ আমাদের রোজার সঠিক অর্থ বোঝার তৌফিক দান করুন।

Copied

18/10/2021
16/09/2020

সূরা হুজরাতের ২ নং আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরামের রাদিয়াল্লাহু তা'আলা আনহুম'র অবস্থা
------
ওহে যারা ঈমান এনেছ! তোমরা নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উচ্চ করো না। তোমরা নিজেরা পরস্পরে যেমন উচ্চ আওয়াজে কথা বল, তাঁর সঙ্গে সে রকম উচ্চ আওয়াজে কথা বলো না। তা করলে তোমাদের (যাবতীয়) আমল নিস্ফল হয়ে যাবে, আর তোমরা একটু টেরও পাবে না।
(সূরা হুজরাত, আয়াত ২)

(উক্ত আয়াত নাযিলের পর) হযরত উমর (রাঃ) যখন নবী ﷺ এঁর সঙ্গে কোন কথা বলতেন, তখন (আওয়াজ উচ্চ হয়ে যাওয়ার ভয়ে) গোপন বিষয়ের আলাপকারীর মত চুপে চুপে বলতেন, এমন কি তা শোনা যেত না যতক্ষণ না নবী ﷺ তাকে আবার জিজ্ঞেস করতেন।

(সহিহ বুখারী ৭৩০২)

আনাস ইবনু মালিক (রাঃ) বলেন, একদা নবী ﷺ সাবিত ইবনু কায়স (রাঃ) কে খুঁজে পেলেন না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ ﷺ! আমি আপনার কাছে তাঁর সংবাদ নিয়ে আসছি। তারপর তিনি তাঁর কাছে গিয়ে দেখলেন যে, তিনি তাঁর ঘরে মাথা নীচু করে বসে আছেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনার কী অবস্থা? তিনি বললেন, অত্যন্ত খারাপ। কারণ (এই অধম), তার আওয়াজ (স্বর) নবী ﷺ এঁর আওয়াজ হতে উচ্চ হয়েছিল। ফলে, তার ‘আমল বরবাদ হয়ে গেছে এবং সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। [এগুলো তিনি আশংকার কারণে বলছিলেন কেননা জন্মগতভাবেই তাঁর আওয়াজ উচ্চ ছিল। আর তিনি হলেন সেই সাহাবী যাঁকে রাসূলুল্লাহ ﷺ-এঁর খতীব বলা হত। আহ! ইনাদের কেমন আল্লাহভীতি এবং প্রিয় নবী ﷺ এঁর প্রতি শ্রদ্ধাবোধ ছিল!]

তারপর ঐ সাহাবী নবী ﷺ এঁর কাছে ফিরে এসে খবর দিলেন যে, তিনি এমন এমন কথা বলছেন। মূসা ইবনু আনাস রহঃ বলেন, এরপর ঐ সাহাবী এক মহা সুসংবাদ নিয়ে তাঁর [সাবিত ইবনু কায়স (রাঃ)] কাছে ফিরে গেলেন (এবং বললেন) নবী ﷺ আমাকে বলেছেন, তুমি যাও এবং তাকে বল, তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত নও বরং তুমি জান্নাতীদের অন্তর্ভুক্ত। (সুবহান আল্লাহ। অদৃশ্যের সংবাদদাতা নবী তাকে জান্নাতের সুসংবাদও দিয়ে দিলেন)

(সহিহ বুখারী ৩৬১৩, ৪৮৪৬)

07/04/2020
30/10/2019

হে ঈমানদারগণ সময় থাকতে সাবধান হন।

জায়নামাজ কিনলে খুবই খেয়াল করে কিনবেন।
কা'বা ঘর এবং মক্কা ও মদিনার ছবি যুক্ত জায়নামাজ কিনবেন না।

আমরা প্রতিনিয়ত বুঝে না বুঝে কা'বা ঘর এবং মক্কা ও মদিনার শানে বেয়াদবী করছি।

এর দ্বারা আমাদের গুনাহ হচ্ছে।

তাই আপনারা সবাই খেয়াল করে কা'বা ঘর এবং মক্কা ও মদিনার ছবি ছাড়া জায়নামাজ কিনবেন এবং অপর মুসলমান ভাই ও বোনদেরকে এ বিষয় অবগত করবেন।

05/03/2019

ফিতনা ও বিপর্যয় সৃষ্টি করা রক্তপাত অপেক্ষা অধিক খারাপ কাজ। (সূরা আল বাকারা:২১৭)

Address

Hospital Road, Patharghata, Barguna
Barishal
8720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shamsunnahar Chowdhury Hafijee Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share