Baltala High School

Baltala High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Baltala High School, High School, Post-Dogona Hat. Thana-Kathalia. Jela-Jhalokathi. Bangladesh, Barishal.

01/09/2018

অসাধারন কিছু টিপসঃ

১। চুলকানি জাতীয় চর্মরোগে নিমপাতা ও কাঁচা হলুদ বেটে গোসলের আধা ঘন্টা পূর্বে লাগালে ভাল হবে।

২। রক্ত আমাশয়ে ডুমুর গাছের শিকড়ের রস দিনে দু'বার খান।

৩। দাঁতের গোড়ায় ব্যথা হলে আক্রান্ত স্থানে সামান্য হলুদ লাগিয়ে দিন।

৪। দাঁতের মাড়িতে ক্ষত হলে বা দাঁত থেকে রক্ত পড়লে জামের বিচি গুড়ো করে দাঁত মাজলে উপকার পাবেন।

৫। ফোঁড়া হলে তা অনেক সময় না পেকে শক্ত দলার মত হয়ে যায়। কলমি শাকের কচি ডগা ও শিকড় একসঙ্গে বেটে ফোঁড়ার ওপর প্রলেপ দিয়ে দীর্ঘক্ষণ রেখে দিন। এতে ফোঁড়া পেকে যাবে।

৬। মচকে গিয়ে ব্যথা পেলে চালতা গাছের পাতা ও মূলের ছাল সমপরিমাণ একসঙ্গে বেটে হালকা গরম করে ব্যথার জায়গায় লাগালে উপকার পাওয়া যায়।

৭। ঠোঁটের দু'পাশে এবং মুখের ভেতরে অনেক সময় ঘায়ের মত হয়। গাব ফলের রসের সঙ্গে অল্প পানি মিশিয়ে কয়েকদিন মুখ ধুলে ঘা সেরে যায়।

৮। ডালসহ পুদিনা পাতা ৭/৮ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে সেই পানি ছেঁকে খেলে পেট ফাঁপা ভাল হয়।

৯। অনেকের গায়ে ঘামের দুর্গন্ধ হয়। বেল পাতার রস পানির সঙ্গে মিশিয়ে গা মুছলে তা কমে।

১০। মাথা ব্যথা হলে কালোজিরা একটা পুটলির মধ্যে বেঁধে শুকতে থাকুন; ব্যথা সেরে যাবে।

১১। কাশি হলে দুই টুকরো দারুচিনি, একটি এলাচি, ২টি তেজপাতা, ২টি লবঙ্গ ও সামান্য চিনি পানিতে ফুটিয়ে ছেঁকে নিন; হালকা গরম অবস্থায় এই পানি খেলে কাশি ভাল হবে।

১২। দাঁতের ব্যথায় পেয়ারা পাতা চিবালে ব্যথা উপশম হয়।

১৩। দই খুব ভাল এন্টাসিড হিসেবে কাজ করে৷ এসিডিটির সমস্যা শুরু হওয়া মাত্র তা কয়েক চামচ খেয়ে নিন।

১৪। গলায় মাছের কাঁটা আটকে গেলে অর্ধেকটা লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন; কাঁটা নরম হয়ে নেমে যাবে।

১৫। ছুরি/দা/বটিতে হাত কেটে গেলে এক টুকরা সাদা কাগজ কাটা জায়গায় লাগান। রক্ত বন্ধ হবে।

১৬। শ্বাসকষ্ট কমাতে বাসক গাছের পাতা ও ছাল একসঙ্গে সেদ্ধ করে বেটে মধু মিশিয়ে খেতে পারেন।

১৭। জিভে বা মুখে সাদা ঘা হলে পানির সঙ্গে কর্পূর গুলে দিনে ২ বার মুখ ধুয়ে নিন।

১৮। ঘুম ভাল হওয়ার জন্য ডালিমের রসের সঙ্গে ঘৃতকুমারীর শাঁস মিশিয়ে খেতে পারেন।

পোস্টটি আপনাদের উপকারে এলে লাইক ও শেয়ার করুন৷ পোষ্টটা কেমন লেগেছে সংক্ষেপে কমেন্টেস করে জানাবেন৷
T= (Thanks)
V= (Very good)
E= (Excellent)
আপনাদের কমেন্ট দেখলে আমরা ভালো পোষ্ট দিতে উৎসাহ পাই।

01/09/2018

#একদিন এক স্ত্রী তার স্বামীকে পরীক্ষা করার জন্য সিদ্ধান্ত নিলো !
স্বামীর ঘরে ঢোকার শব্দ পেয়ে স্ত্রী খাটের নিচে লুকিয়ে পরল !
পাশেই একটা টেবিলে একটা চিরকুট দেখতে পেয়ে ভদ্রলোকটি পড়তে শুরু করলেন ...

স্ত্রী : তুমি এখন আর আমার কেয়ার নাওনা ...ভালোবাসোনা... সময় দাওনা.. মনে হচ্ছে তোমার জীবনে অন্য কোনো মেয়ের আগমন ঘটেছে !
দূরে সরে যাওয়ার চেষ্টা করছো !
তোমার আর কষ্ট করা লাগবেনা !
আমি ই তোমার থেকে দূরে সরে যাচ্ছি! ভালো থেকো তুমি !
চিড়কুট টি পড়ার পড়ে স্বামী পকেট থেকে ফোন বের করে কানে দিয়ে ই বলতে শুরু করলো...
জানু... আপদটা বিদায় হয়েছে..এখন রিলাক্সে থাকতে পারব !
আমি এখন ই আসছি তোমার সাথে দেখা করতে... ! এসব বলে ফোনটা কেটে দিয়ে ড্রেস চেইঞ্জ করে রুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে পরল !
এসব শুনতে শুনতে স্ত্রী মুখ চেপে কান্না করতে লাগলেন !
স্বামী চলে যাওয়ার পরে বিছুক্ষণ পরে খাটের নিচ থেকে বেরিয়ে এলেন !
খাটের উপর একটি চিড়কুট পেলেন...
লেখাটা পড়ে অবাক হয়ে গেলেন !
তাতে লেখা ছিলো...
পাগলী বউ একটা ! খাটের নিচে তোমার পা গুলো দেখা যাচ্ছিল্লো ...
আমি তো তোমার জন্য ই কাজকর্মে যাই..তোমার সুখের জন্য ই তো এত কষ্ট করি ! তবু তুমি ভুল বুঝো !
আমি তোমায় অনেক ভালোবাসি !
আমি কাউকে ই ফোন করিনি !
বাজার থেকে মাংস আনতে যাচ্ছি...
তুমি খাবার রেডি করতে থাকো ..
তারপর একসাথে বসে খাবো কেমন !
আমার পাগলী একটা !
উম্মাহ্ !
লেখাটি দেখে স্ত্রী বসে পরলেন ... কাদতে শুরু করলেন ..
কি ভুলটা ই না করতে যাচ্ছিলেন তিনি !

বি.দ্র : ভালোবাসায় সন্দেহ নয় ..বিশ্বাস রাখতে হয় !
একটা ছেলে যত কষ্ট করে তা তার প্রিয়জনকে সুখী রাখার জন্যই করে !।।।।।।।।।।
-----------------------------------------
পোষ্টটি কেমন লাগল?
আপনার মূল্যবান লাইক ও কমেন্ট দিয়ে জানাতে ভুলবেন না।...

 #হৃদয়_বিদারক স্কুল থেকে একটা সামাজিক অনুষ্ঠানে ছাত্রীদের  বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল। এই মেয়েটি সেখানে তার দাদীমাকে ...
24/08/2018

#হৃদয়_বিদারক

স্কুল থেকে একটা সামাজিক অনুষ্ঠানে ছাত্রীদের বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল। এই মেয়েটি সেখানে তার দাদীমাকে খুঁজে পায়।
ইতিপূর্বে বারংবার সে বাবা- মায়ের কাছে দাদীর বিষয়ে জানতে চেয়েছিল, তাকে জানানো হয় দাদীমা আত্মীয়দের বাড়ি গেছেন।

এ কোন সমাজ গড়ে উঠেছে আমাদের চারপাশে......!!!!

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন।পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা😍😍ঈদ মোবারক😍😍কুরবানের পর কুরবানির পশুর রক্তাক্ত দেহ,গরু...
22/08/2018

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন।পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
😍😍ঈদ মোবারক😍😍

কুরবানের পর কুরবানির পশুর রক্তাক্ত দেহ,গরুর মাথা,রক্ত এমন কোনো রকম ছবি আপলোড না দেয়ার অনুরোধ।

আল্লাহ্‌ আমাদের সকলের কুরবান কবুল করুক আমীন।

EID MUBARAK
... 人. ( ◎ ).║ ∩║_____ 人.║ ∩║__ .-:'''"''";-..║ ∩║ (*(*(*|*)*)*).║ ∩║∩∩∩∩∩∩║ .
ঈদ মোবারাক 🐄🐄🐄

03/08/2018
ঢাকা থেকে ইন্সপেক্টর এসেছে গ্রামের একটা স্কুল পরিদর্শনে।তিনি প্রথমে অষ্টম শ্রেণীর কক্ষে ঢুকলেন।এক ছাত্রকে প্রশ্ন করলেনঃপ...
03/07/2018

ঢাকা থেকে ইন্সপেক্টর এসেছে গ্রামের একটা স্কুল পরিদর্শনে।
তিনি প্রথমে অষ্টম শ্রেণীর কক্ষে ঢুকলেন।
এক ছাত্রকে প্রশ্ন করলেনঃ

পরিদর্শকঃ আমাদের দেশের রাষ্ট্রপতি কে?

ছাত্রঃ শেখ হাসিনা।

পরিদর্শকঃ আমি তোমাকে জিজ্ঞাসা করছি, প্রেসিডেন্ট কে?

ছাত্রঃ খালেদা জিয়া।

পরিদর্শকঃ তুমি ক্লাস এইটে উঠেছো কিভাবে, আমি তোমার নাম কেটে
দিব।

ছাত্রঃ আমারতো স্কুলের খাতায় নামই নেই,আপনি কাটবেন কেমনে ?

পরিদর্শকঃ নাম নেই মানে?

ছাত্রঃ আমি স্কুলের মাঠে গরু নিয়া আইছিলাম,স্যারে কইলো তোরে দশ
টাকা দিমু তুই ক্লাসে আইসা বইসা থাক।

পরিদর্শকঃ ছিঃ মাষ্টার সাহেব আপনার লজ্জা করে না,শিক্ষা নিয়া
ব্যবসা করতেছেন ? আমি আপনাকে বরখাস্ত করবো।

ক্লাস শিক্ষকঃ আরে আপনি আমাই বরখাস্ত করতে পারবেন না,আমি
মাস্টার না।সামনে যে মুদি দোকানটা দেখছেন ঐটা আমার।মাস্টার সাবে আমারে কইলো শহর থেকে এক বেটা আইবো আমি হাঁটে গেলাম তুই
একটু ক্লাস ঘড়ে যাইয়া বইসা থাকবি।

পরিদর্শকঃ(রেগে হেড স্যারের রুমে গিয়ে) আপনি হেড স্যার ?

হেড স্যারঃ হ্যা,কোনো সমস্যা ?

পরিদর্শকঃকি করছেন আপনারা,এইসব নকল ছাত্র-শিক্ষক দিয়া স্কুল
চালান?

হেড স্যারঃআমি না,আমার মামা এই স্কুলের হেড স্যার।উনি জমি
কেনা-বেচার দালালি করেন।কাস্টমার নিয়া অন্য গ্রামে গেছেন।
আমারে কইলো ইন্সপেক্টর আইলে এক হাজার টাকার এই বান্ডিল টা
দিয়া দিছ।

পরিদর্শকঃ এই যাত্রায় আপনারা বেঁচে গেলেন।আসলে আমিও ইন্সপেক্টর
না,আমার দাদা ইন্সপেক্টর। উনি ঠিকাদারির কাজ ও করেন।টেন্ডার
জমা দিতে সিটি কর্পোরেশনে গেছেন। আমাকে বললেন তুই আমার হয়ে
পরিদর্শন করে আয়,,,,,,,,,,,,!!!! Collected

Address

Post-Dogona Hat. Thana-Kathalia. Jela-Jhalokathi. Bangladesh
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baltala High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category