University Of Barisal, Bangladesh

University Of Barisal, Bangladesh

Share

University Of Barisal(BU)
বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি)
www.barisaluniv.edu.bd

Photos from University Of Barisal, Bangladesh's post 02/10/2016

২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সার্কুলার

Photos 23/09/2016

#সত্যের জয় : বাংলার দামাল ছেলের
সেই প্রানবন্ত হাসিটা
ফিরে এলো আবার....

07/09/2016

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭
শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত জরুরী
তথ্যসমূহঃ
☞ আবেদন শুরুর তারিখঃ ২৫ সেপ্টেম্বর ২০১৬
হতে ২০ অক্টোবর ২০১৬ পর্যন্ত।
☞ আবেদনের যোগ্যতাঃ বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/মানবিক বিভাগ হতে মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নূণ্যতম 2 পয়েন্ট
করে মোট 4 পয়েন্ট হলে সে আবেদন করতে
পারবে।
☞ ভর্তি পদ্ধতিঃ এবছর পরীক্ষা ছাড়াই
এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হবে।
☞ ক্লাস শুরুর তারিখঃ ১৫ নভেম্বর ২০১৬
সর্বশেষ তথ্য সবার আগে পেতে আমাদের
সাথেই থাকুন।

07/09/2016

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭
শিক্ষাবর্ষে ভর্তি
বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আবেদন করা যাবে: ১৮/০৯/২০১৬ থেকে ০২/১০/২০১৬ তারিখ পর্যন্ত।

আবেদনের যোগ্যতা :
মানবিক বিভাগ : SSC + HSC =৭ (কোন
পরীক্ষায় জিপিএ ৩ এর কম নয়)
বাণিজ্য বিভাগ: SSC + HSC = ৭.৫০ (কোন
পরীক্ষায় জিপিএ ৩.৫ এর কম নয়)

বিজ্ঞান বিভাগ: SSC + HSC = ৮.০০ (কোন
পরীক্ষায় জিপিএ ৩.৫ এর কম নয়)
সেকেন্ড টাইমাররা এক্সাম দিতে পারবে
না।

07/09/2016

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭
সেশনের ভর্তি বিজ্ঞপ্তি :

আবেদনের সময়সূচী : ৭ সেপ্টেম্বর থেকে ৬
অক্টোবর। ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীর
তালিকা প্রকাশ: ১৫ অক্টোবর
প্রবেশপত্র ডাউনলোড : ১৬ অক্টোবর থেকে
২৭ অক্টোবর
ওয়েবসাইটে আসন বিন্যাস প্রকাশ: ২৭
অক্টোবর ভর্তি পরীক্ষা : ২৯ অক্টোবর
ফলাফল প্রকাশ: ১ নভেম্বরের মধ্যে
আসন সংখ্যা: ১২০০ টি।

আবেদনের যোগ্যতা: SSC ও HSC মিলে ন্যূনতম
জিপিএ ৯.০ পেতে হবে এবং সর্বোচ্চ ১২০০০ জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ
প্রদান করা হবে।
আবেদন ফি ৭০০ টাকা যা DBBL মোবাইল
ব্যাংকিং একাউন্ট এর মাধ্যমে প্রদান করতে
হবে।
ভর্তি পরীক্ষায় মোট ১০০ নম্বরের MCQ
পরীক্ষা হবে এবং এসএসসি ও এইচএসসি
ফলাফল থেকে ১০০ মার্কস।

ভর্তি পরীক্ষায় পদার্থ,রসায়ন,জী
ববিজ্ঞান,গনিত এর উপর ২৫ টি করে মোট ১০০ টি প্রশ্ন থাকবে।পাশ মার্ক ৩০।

07/09/2016

#বিশ্ববিদ্যালয়_ভর্তি_২০১৬_২০১৭ ► #ঢাকা_বিশ্ববিদ্যালয় (সকাল) খ ইউনিট - ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার,
চ-ইউনিটের - ২৪ সেপ্টেম্বর ২০১৬ শনিবার,
গ-ইউনিট - ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার,
ক-ইউনিট - ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার
এবং ঘ-ইউনিট - ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার
অনুষ্ঠিত হবে। ► #জগন্নাথ_বিশ্ববিদ্যালয় (বিকেল) খ ইউনিট - ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার,
চ-ইউনিটের - ২৪ সেপ্টেম্বর ২০১৬ শনিবার,
গ-ইউনিট - ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার,
ক-ইউনিট - ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার
এবং ঘ-ইউনিট - ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার
অনুষ্ঠিত হবে। ► #জাহাঙ্গীর জাবিতে ভর্তি অনলাইনে আবেদন আরম্ভের
তারিখ: 20 সেপ্টেম্বর, 2016
জাবিতে ভর্তি অনলাইনে আবেদন শেষ তারিখ:
10 অক্টোবর, 2016
জাবিতে ভর্তি পরীক্ষা থেকে শুরু হবে: 19
নভেম্বর, 2016 জাবিতে ভর্তি পরীক্ষার শেষ হবে: 27
নভেম্বর, 2016
জাবি একটি ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ:
19 নভেম্বর, 2016.
জাবি: D ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ: 19
নভেম্বর, 2016. জাবি বি & এইচ ইউনিট ভর্তি পরীক্ষার
তারিখ: 25 নভেম্বর, 2016.
জাবি ই, জি & F নম্বর ইউনিট ভর্তি
পরীক্ষার তারিখ: 25 নভেম্বর, 2016.
জাবি গ 1 & C2 ইউনিট ভর্তি পরীক্ষার
তারিখ: 26 নভেম্বর, 2016. জাবি C3 এ, C4 & সি 7 ইউনিট ভর্তি
পরীক্ষার তারিখ: 27 নভেম্বর, 2016.
জাবি C8, C6, C5 হল & C9 ইউনিট ভর্তি
পরীক্ষার তারিখ: 27 নভেম্বর, 2016.
জাবিতে ভর্তি পরীক্ষার ফল তারিখ: 24
ঘন্টার মধ্যে (পরীক্ষার পর) ► #চট্রগ্রাম অনলাইনে আবেদন 7 সেপ্টেম্বর 2016 থেকে
শুরু হবে
অনলাইনে আবেদন শেষ হবে 30 সেপ্টেম্বর
2016 উপর
বিভিন্ন ইউনিট এর চবি ভর্তি পরীক্ষার 23
থেকে শুরু হবে অক্টোবর 2016 বিভিন্ন ইউনিট এর চবি ভর্তি পরীক্ষার শেষ
হবে 27 নভেম্বর 2016
► #রাজশাহী_বিশ্ববিদ্যালয় • রাবি ভর্তি পরীক্ষার 2016 শুরু হবে: 23
অক্টোবর, 2016
• রাবি ভর্তি পরীক্ষার 2016 শেষ হবে: 27
অক্টোবর, 2016
► #খুলনা_বিশ্ববিদ্যালয় : আবেদন শুরু 13 নভেম্বর,
আবেদন শেষ 30 অক্টোবর,
পরীক্ষার তারিখ 3.4. ও 5 নভেম্বর।
► #কুমিল্লা অনলাইনে আবেদন আরম্ভের তারিখ: অক্টোবর
1, 2016
অনলাইনে আবেদন শেষ তারিখ: 20 অক্টোবর,
2016
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার
উপর শুরু: 4 ডিসেম্বর, 2016 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার
শেষ উপর: 5 ডিসেম্বর, 2016
► #বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: ১৩-১৭ নভেম্বর
► #বরিশাল বিশ্ববিদ্যালয়: 18 19 নভেম্বর, 2016
► #ইসলামী_বিশ্ববিদ্যালয় : 19 নভেম্বর থেকে 23 নভেম্বর
► #জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়:
২৪-২৮ নভেম্বর
► #মেডিকেল 7-10- 2016
প্রকৌশল বিশ্ববিদ্যালয়:
► #বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট): ২২ অক্টোবর
► #চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৫ নভেম্বর
► #রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২৬ অক্টোবর
► #খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২৮ অক্টোবর
► #বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়,
তেজগাঁও: ১৮ নভেম্বর #বিজ্ঞান_ও_প্রযুক্তি_বিশ্ববিদ্যালয় : ►শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়: ২৬ নভেম্বর
►হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৮-২১ ডিসেম্বর
►যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
৪-৭ নভেম্বর ►মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়: ১০ ও ১১ ডিসেম্বর
►পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়: ২ ডিসেম্বর
►নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়: ১১ ও ১২ নভেম্বর ►পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়: ২৩ ডিসেম্বর
কৃষি বিশ্ববিদ্যালয়
► #শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: ৯ ডিসেম্বর
► #বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ২৯
অক্টোবর
► #বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়: ৮ নভেম্বর
► #সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: ২৫ নভেম্বর ► #চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল
সায়েন্সেস বিশ্ববিদ্যালয়: ৩ ডিসেম্বর

07/09/2016

যাদের পাবলিক ভার্সিটিতে শুধু একটিমাত্র
সিট প্রয়োজন, হোক যেকোন বিশ্ববিদ্যালয়,
যেকোন সাবজেক্ট। পোস্টটি বিশেষত তাদের
জন্য:
শিরোনাম দেখেই বুঝতে পারছো নিশ্চিতভাবে বিভাগ পরিবর্তন। সো আজ
তোমাদের এমন কিছু ভার্সিটির এমন কিছু
ইউনিটের ঈঙ্গিত দিবো,যেখানে
প্রতিযোগিতা কম,চান্স ও তুলনামুলক সহজ।
বিস্তারিত সার্কুলারে পাবে। আমি শুধু
ধারনা দিয়ে যাচ্ছি। প্রস্তুতি অনেকটাই (বাংলা, ইংরেজি,জি.কে) ভিত্তি করে,
ব্যতিক্রম ও আছে।
-C Unit( ক্রীড়াবিজ্ঞান) - এখানে আর্টস, কমার্সের জন্য রয়েছে ২০ টি সিট।
-D Unit( ব্যবসা)- আর্টস, সায়েন্স জন্য
৭৩টি সিট।
-F Unit( ভূগোল)- কমার্স, আর্টস জন্য ৪৮
সিট। - F2 unit( মনোবিজ্ঞান) - শুধুমাত্র মনোবিজ্ঞান বিষয়ধারী,সিট-১৬টি।
- F3 unit( ভূগোল)- শুধুমাত্র ভূগোল
বিষয়ধারী,সিট-১৫টি। -A Unit( মানবিক)- সায়েন্স-২২০, কমার্স ৮৩ সিট। -D unit( কলা) - সকলেই, ইংরেজি সিট ৪০।
- E unit( ক্রীড়া) - সকলেই,সিট ৪০
টি। -B unit( ব্যবসা)- সায়েন্স ৫৩,আর্টস ৩৮ সিট। -B unit( মানবিক)- সায়েন্স ১৩৩,কমার্স ৪৯ সিট।
- C unit( ব্যবসা)- সায়েন্স ২৩,আর্টস
১৫ সিট। - F unit(ভূগোল)- আর্টস, কমার্স ৩০ সিট
-C Unit( ব্যবসা)- সায়েন্স, আর্টস ৬০
সিট। -C unit( ব্যবসা) - সায়েন্স ৪৫,আর্টস ৪০ সিট। - B unit( ব্যবসা) -সায়েন্স,আর্টস, সিট সংখ্যা ৮৩ টি - C unit(ব্যবসা)- সায়েন্স, আর্টস ৪০%,সিট ২৪০
- G unit(মানবিক)- সায়েন্স, কমার্স
৩০%,সিট ৩৩০
পূর্বেই বলা হয়েছে পোস্টটি কাদের জন্য,এখন
পরীক্ষা দিতে চাইলে, চান্স পেতে চাইলে
প্রস্তুতি নাও সঠিক ভাবে। আরো বিস্তারিত জানতে চোখ রাখো সার্কুলারে।অল দ্য বেস্ট।

07/09/2016

মিলিয়ে নিন আপনি কোন পাবলিক
ভার্সিটিটে
আবেদন করতে পারবেন।
**কোন কোন বিশ্ববিদ্যালয় ৪থ বিষয় গণনা
করে, কিছু বিশ্ববিদ্যালয় করেনা, সে
অনুযায়ী গুন করতে হবে। SSC-HSC থেকে কত পয়েন্ট যোগ হচ্ছে।

১) ঢাকা বিশ্ববিদ্যালয় মোট ৮০ নম্বর
SSC point × 6 =30
HSC point × 10 =50
২) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মোট ২০ নম্বর
SSC point × 1.5 =7.5
HSC point × 2.5 =12.5
৩) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:মোট ২০ নম্বর
SSC point × 1.5 =7.5
HSC point × 2.5 =12.5 ৪) জগন্নাথ বিশ্ববিদ্যালয় মোট ২৮ নম্বর
SSC point × 2.4 =12
HSC point × 3.2 =16
৫) খুলনা বিশ্ববিদ্যালয় মোট ১৫ নম্বর
SSC point × 1 =5
HSC point × 2 =10 ৬) বরিশাল বিশ্ববিদ্যালয় মোট ৮০ নম্বর
SSC point × 6 =30
HSC point × 10 =50
৭) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মোট ২০
নম্বর
SSC point × 1.5 =7.5 HSC point × 2.5 =12.5
৮) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
বিশ্ববিদ্যালয়
৩০ নম্বর
SSC point × 2.4 =12
HSC point × 3.6=18 ৯) ইসলামী বিশ্ববিদ্যালয় ৪০ নম্বর
SSC point × 4 =20
HSC point × 4 =20
১০) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি
পরীক্ষায় SSC ও HSC এর পয়েন্ট যোগ হয় না ।
১১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় ২০ নাম্বার
SSC point × 2 =10
HSC point × 2 =10
১২) কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৫০ নাম্বার
SSC point × 4 =20 HSC point × 6 =30
১৩) চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল
সায়েন্স
বিশ্ববিদ্যালয়
(CVASU) ১০০ নাম্বার
SSC point × 8 =40 HSC point × 12 =60
১৪) পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়
১০০ নাম্বার
SSC point × 8 =40
HSC point × 12 =60 ১৫) নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়
১০০ নাম্বার
SSC point × 8 =40
HSC point × 12 =60
১৬) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০
নাম্বার
SSC point × 0.8 =4
HSC point × 1.2 =6

# মেডিকেল ১০০ নাম্বার SSC point × 8 =40
HSC point × 12 =60

Islamic University 07/09/2016

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু ১৫
সেপ্টেম্বর
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭
শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে
ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৯ নভেম্বর।
তা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। আবেদন শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। তা চলবে
২০ অক্টোবর পর্যন্ত।
এ বছর পাঁচটি অনুষদের অধীনে আটটি
ইউনিটের আওতায় ২৫টি বিভাগে ভর্তি
পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট আসন ১ হাজার
৬৯৫টি। আগামী ২৯ নভেম্বরের মধ্যে সব ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
মেধাতালিকা থেকে ভর্তির সময় নির্ধারণ
করা হয়েছে ৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর
পর্যন্ত। এ ছাড়া অপেক্ষমাণ তালিকা থেকে
ভর্তি চলবে ২১ ডিসেম্বর থেকে আগামী
বছরের ১২ জানুয়ারি পর্যন্ত। এ ছাড়া ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে
(www.iu.ac.bd) পাওয়া যাবে।

Islamic University Islamic University

07/09/2016

ভর্তি পরীক্ষায় যারা চান্স পায়, তাদের
নিয়ে মাথায় ঘামাই না। কিন্তু যারা চান্স
পায়না তাদের মানসিক অবস্থা দেখে শঙ্কিত
হই প্রতিবার।

প্রথমেই যেটা বলতে চাই- এই ভর্তি পরীক্ষা, এই কয়েক টুকরো কাগজ কখনই তোমার
যোগ্যতার মাপকাঠি নয়।

পাবলিক/এডমিশন পরীক্ষা গুলো শুধুমাত্র তুমি
কতটা "ভালো স্টুডেন্ট" সেটাই পরিমাপ
করতে পারে, তুমি কতটা মেধাবী সেটা পরিমাপ করার মুরোদ সেগুলোর নেই।

তাই, নিজের পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি
হতে না পারলে "আমার কোন মেধা নেই" এই
টাইপের ফালতু চিন্তা করে মোটেও সময় নষ্ট
করা উচিত নয়। .
বেশিরভাগ ছেলেমেয়েই চরম হতাশাগ্রস্থ
হয়ে পড়ে, নিজেকে ভাবতে শুরু করে "অযোগ্য
একটা মানুষ"। কিন্তু এই ধারণা সম্পুর্ণ ভুল।
যোগ্যতা সার্টিফিকেটে মাপা যায় না।
মনে রাখা উচিত, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ
ইম্পারফেক্ট ঠিকই; কিন্তু একটা মানুষও
অযোগ্য না। সবারই নিজেরই একটা জায়গা
থাকে, যেখানে সেইই সেরা।

তুমি মোটেও মেধাহীন একটা মানুষ না। তোমারও মেধা আছে, কোন না কোন বিষয়ে।
তোমাকে জাস্ট সেটা খুঁজে বের করতে হবে।

এমন কোন না কোন জায়গা অবশ্যই আছে,
যেখানে তোমার চেয়ে যোগ্য লোক হয়তো
একটিও নেই এবং সেটাই তোমার লক্ষ্য হওয়া উচিত।

সোসাইটি বা ফ্যামিলি যেটাকে তোমার
জীবনের লক্ষ্য হিসেবে নির্ধারণ করে
দিয়েছে, সেটা তোমার জন্যে সঠিক লক্ষ্য
নাও হতে পারে। .
"চাপিয়ে দেয়া" লক্ষ্য নয়, বরং তোমার
নিজের একটা লক্ষ্য থাকা উচিত। আর, সেটার
পিছনেই দৌড়ানো উচিত।

সমাজ হয়তো তোমাকে "সাফল্যের সীমানা" নির্ধারণ করে দিয়েছে। যেমন- বুয়েটের
ইঞ্জিনিয়ার, মেডিকেলের ভাল একজন
ডাক্তার বা ঢাবি'র শিক্ষক।

কিন্তু, আসলেই কি সাফল্যের কোন সীমারেখা
আছে? নাকি সবাই "কান নিয়েছে চিলে"র পেছনে ছুটছে?

কি হতে পারলে তুমি নিজেকে সফল মনে করবা,
সেটা একান্তই তোমার মতামত। নিজের
সাফল্যের সীমা রেখা নিজেই নির্ধারণ করে
নিতে পারো, অন্তত আর সবার মত অন্ধ অনুকরণের চেয়ে এটা ঢের গুণ ভালো।

আমার মতে, "যে অবস্থানে নিজেকে দেখলে
তুমি সুখী মনে করবা, সেটাই তোমার
সাফল্যের সীমারেখা।" সমাজ যেটা ঠিক
করে দেয় সেটা নয়। .
অনেকেই আবার পছন্দের ভার্সিটিতে ভর্তি
হতে না পারলে নিজেকে অযোগ্য, অপদার্থ
ভেবে থাকে। তাদের উদ্দেশ্যে বলছি, জাস্ট
যেখানেই চান্স পাও, যেটা নিয়েই পড়াশুনা
কর না কেন; সেটাকে আনন্দের সাথে গ্রহণ করো । কৃতজ্ঞতা প্রকাশ করো।

শেষে আবারও বলছি, নিজেকে "অযোগ্য মানুষ"
ভেবে সময় অপচয় করার মত বোকামী করো না।
অযোগ্য যদি কাউকে হতেই হয়, তবে সেটা
আমাদের সিস্টেম। .
কারণ- এই সিস্টেম সব রকমের মেধা
শনাক্তকরণে ব্যর্থ। আর, বিশ্ববিদ্যালয়
ব্যর্থ এই বিপুল সংখ্যক মেধাবী'র জন্যে
পর্যাপ্ত সিট সংরক্ষণ করতে না পারায়।
মহান রাব্বুল আলামিন আমাদের যা দেন, তাই
নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। তার
শোকরিয়া আদায় করা উচিত।

তিনি (আল্লাহ) যেটা করে থাকেন, সেটা
ভালোর জন্যেই করেন। মানুষ যেটা চেয়ে থাকে, সেটাতে কল্যাণ নাও থাকতে পারে।
এজন্যে, সে সেটা পায় না।

কারণ- আল্লাহ তাওয়ালা যেটা জানেন, সেটা
অন্য কেউই জানে না।
সকলের জন্যে শুভ কামনা।

নাজমুল হক, গণিত বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

University of Chittagong 07/09/2016

চবিতে আবেদনের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৬-১৭
শিক্ষাবর্ষের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার
অনলাইনে আবেদন প্রক্রিয়া গত ১ সেপ্টেম্বর
থেকে শুরু হয়েছে। চলবে ২৫ সেপ্টেম্বর
পর্যন্ত। আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭৫ টাকা। এ বছর মোট ১৩৮টি আসন
বৃদ্ধি করা হয়েছে। নতুন করে ‘পেশাদারী
খেলোয়াড়’ নামে কোটা চালু করেছে কর্তৃপক্ষ।
এতে আসন রাখা হয়েছে ৫টি। আর ২৩ অক্টোবর
থেকে ১০টি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা
শুরু হবে। আর ভর্তি পরীক্ষা শেষ হবে ৩১ অক্টোবর। এ বছর নতুন দু’টি বিভাগসহ ৪৮টি
বিভাগ ও ইনস্টিটিউটের অধীনে ৪ হাজার
৬৯১টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের
ওয়েবসাইট www.cu.ac.bd ভিজিট করুন।

University of Chittagong Joomla! - the dynamic portal engine and content management system

Photos 03/12/2015

Barisal Bulls Fans

Want your school to be the top-listed School/college in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Barisal Sadar
Barishal
0088