BU Insiders

BU Insiders

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BU Insiders, Dhaka Patuakhali Highway, Barishal.

It’s Official page of
BU Insiders of University of Barishal.

🟢➖➖➖➖➖➖➖➖➖➖➖🟢

যেকোন ছবি, ভিডিও, পোস্ট দিতে এবং প্রোমোশনাল কাজে ইনবক্স অথবা মেইল করুন - [email protected]

Photos from BU Insiders's post 25/05/2026

সবার স্বপ্ন বাড়ি যায় না! 🥲
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৭ জন নি'হত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নোয়াখালী থেকে মান্দা আসার পথে ট্রাক এক্সিডেন্ট হয়েছে। সবগুলো লোক মান্দা থানা ভারশোঁ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড রাজেন্দ্র বাটি (ডেবরা) গ্রাম থেকে চিকলা বলাক্ষেত্র গ্রাম পর্যন্ত তাদের বাড়ী।

25/05/2026

ব্রেকিং...

ইন্না-লিল্লাহ! 🥲
টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাক উল্টে ১৭ জন নি'হত!

24/05/2026
24/05/2026

অভিনন্দন সবুজ রয় 🖤🥀
অফিসার জেনারেল, সোনালী ব্যাংক।

বরিশাল বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় ব্যাচ, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সবুজ রয় সোনালী ব্যাংকে অফিসার জেনারেল পদে সফলতার সহিত উত্তীর্ণ হয়েছে।

24/05/2026

স্বপ্নের ক্যাম্পাস! 🖤🥀
ভালোবাসার পঞ্চাশ একর।

📌 বরিশাল বিশ্ববিদ্যালয়।

22/05/2026

লজ্জিত মানবতা!
ফুলটা অসময়ে ঝরে গেল। 🌸💔

আর কত প্রাণ বলি হলে এই সমাজ সচেতন হবে। আর কত পশুর নিন্মস্তরে সমাজ নেমে আসলে মানুষের নূন্যতম বিবেকবোধ জাগ্রত হবে?

কোথায় আজ সেই বিবেক। আমরা চাই একটা জাগ্রত সমাজ। যেই সমাজে এমন নিষ্পাপ ফুলগুলো অসময়ে ঝরবে না।


22/05/2026

আপনার কোন বন্ধুকে খুঁজে পাচ্ছেন না,
মেনশন দিয়ে আপনার টেনশন দূর করুন। 😑😉

22/05/2026

নিজেদের আইনের জালে
পশ্চিমবঙ্গে বিপাকে হিন্দুরা, মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জ'বাই!

21/05/2026

স্বপ্ন পূরণ! 🖤🥀
ক্যাম্পাস ছুটি হলেও অনেক শিক্ষার্থী এখনো জ্ঞান আর স্বপ্নের খোঁজে বসে আছে লাইব্রেরির টেবিলে।

সময় : রাত ৮.১৩ মিনিট
কেন্দ্রীয় লাইব্রেরি, বরিশাল বিশ্ববিদ্যালয়

📷 বিইউ রেডিও।

21/05/2026

ক্যাম্পাস থেকে বিভাগীয় শহরের উদ্দেশ্যে বাস ছাড়বে আগামীকাল সকালে।

এদিকে বাসের সিরিয়াল দিতে জবি শিক্ষার্থীরা ক্যাম্পাসে হাজির আজ সন্ধ্যা থেকেই! 🙂

📷 Mushfiqur Rahaman.

Photos from BU Insiders's post 20/05/2026

রামিসার বাবার কথাগুলো শুনে নিজেকে ধরে রাখতে পারিনি৷ চোখে পানি চলে আসলো 😰

“কোনোদিন একটা মানুষকে আমি ‘সরি’ ছাড়া তর্ক করি নাই ভাইজান। আমার এই আট বছরের মাসুম একটা বাচ্চা। কী অপরাধ ছিল তার?

এই মেয়েটাকে ছাড়া আমি থাকবো কিভাবে? আমি ঘরে ঢোকার আগেই ও আমার জন্য ফ্রিজে শরবত বানিয়ে রাখতো। আমার বড় মেয়ে না, আমার ছোট আট বছরের মেয়েটা৷

কাবা শরীফের ছবিটা এনে রাখছিল, বলছিল ‘বাবা, তুমি আমাকে নিয়ে যাবা?’ আমি বলেছিলাম, ‘মা, তুমি আল্লাহর কাছে চাও, আমার তো নেওয়ার ক্ষমতা নাই।’ আজ আমার মেয়েটাই আল্লাহর কাছে চলে গেল৷

আমি কী অন্যায় করেছিলাম? কী আমার দোষ? যদি আমার কোনো দোষ থাকে, প্রকাশ্যে আমাকে শাস্তি দেন!

আমি এই বাচ্চাটাকে ছাড়া কী নিয়ে থাকবো? দিনে ৫০ বার ফোন দিত ‘বাবা তুমি কখন আসবা?’ আটটা বছর আমি বুকের মধ্যে ওকে ঘুম পাড়াইছি। আজ আমি কার সাথে ঘুমাবো? কী দিয়ে নিজেকে সান্ত্বনা দেব?”

একজন বাবা তার সন্তানকে কত আদর, কত স্বপ্ন আর কত মায়া দিয়ে বড় করে। মেয়ের সাথে বাবার এই ছোট ছোট কথাগুলোই হয়তো ছিল তার পুরো পৃথিবী। এখন এই মানুষটা কীভাবে নিজেকে সামলাবে সেটা ভাবলেও বুকটা ভার হয়ে আসে।

এই সমাজ এই রাষ্ট্র কি জবাব দেবে রামিসার বাবাকে! 🥲

লেখা: Rahat Ahmed Tulon

Want your school to be the top-listed School/college in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka Patuakhali Highway
Barishal
8200