Education Development Society - EDS

Education Development Society - EDS

Share

An organisation for Education, Development & Research

Photos from Education Development Society - EDS's post 28/07/2022

বরিশালে বিরল প্রজাতির চারা রোপন

বরিশালে এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বিরল প্রজাতির নাগলিঙ্গম গাছের চারা রোপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় বরিশাল সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাসে নাগলিঙ্গম গাছের কয়েকটি চারা রোপন করা হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপন কার্যক্রমের অংশ হিসেবে নাগলিঙ্গম চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম, এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ইনজামুল সাফিন, জেলা সমন্বয়ক সজল রায়, ক্যাম্পাস অ্যাম্বাসেডর মোঃ তানভীর হোসেন, ফয়সাল ইবনে বাদশাহ, মোঃ নাজিম উদ্দীন সিয়াম প্রমুখ।

নাগলিঙ্গম বাংলাদেশে খুবই বিরল প্রজাতির বৃক্ষ। এ বৃক্ষের আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকার বনাঞ্চল। দুই তিন হাজার বছর ধরে ভারতে জন্মানোর কারণে এ বৃক্ষটির উৎপত্তি ভারতকেও বিবেচনা করা হয়। আকারে বেশ বড় এই বৃক্ষ বেশ ছায়ানিবিড় ও শোভাবর্ধক। নাগলিঙ্গম বহু শাখা প্রশাখা বিশিষ্ট এবং বড় বড় ডালে ফুলের মঞ্জুরি ধরে। কখনো কখনো সরা বৃক্ষের কান্ড থেকেই ফুল বের হয়। ফুলগুলো কমলা, উজ্জ্বল লাল গোলাপি রঙের, ছয়টি পাপড়িযুক্ত এবং প্রায় তিন মিটার দীর্ঘ মঞ্জুরিতে ফুটে থাকে। একটি বৃক্ষে প্রায় এক হাজারটি ফুল ধরতে পারে। ফুল দৈর্ঘে ৬ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এর পাপড়ি গোলাকৃতি, বাঁকানো এবং ভেতর ও বাইরে যথাক্রমে গাঢ় গোলাপী ও পান্ডুর হলুদ। নাগলিঙ্গমের প্রধান বৈশিষ্ট্য হলো এর পরাগচক্র সাপের ফণারমত বাঁকানো ও উদ্যত ভঙ্গি। রাতের বেলায় ফুল থেকে সুগন্ধ বের হয় যা সকাল পর্যন্ত বিস্তৃত থাকে। সারা গ্রীষ্মকাল ধরেই নাগলিঙ্গম ফুল ফোটে। ফল ক্যানন বলের মত অর্থাৎ দীর্ঘ, গোলাকার, ভারি এবং ২৫ সে.মি. পর্যন্ত লম্বা হয়। নয় মাসের মধ্যে ফল পরিপক্ক হয়। ফল মাটিতে পড়লে মৃদু শব্দে ফল ফেটে যায়, এবং বাতাসে ঝাঁঝালো গন্ধের সৃষ্টি করে। ফলগুলো কখনো কখনো পরিপক্ক হতে ১৮ মাস পর্যন্ত সময় লাগতে পারে। ফলগুলো গাছের মত শক্ত। প্রতিটি ফল থেকে প্রায় ৬৫টি বীজ পাওয়া যায়।

এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ইনজামুল সাফিন বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে আমরা বিরল প্রজাতির নাগলিঙ্গম গাছের প্রসার ঘটাতে এই বৃক্ষরোপনের উদ্যেগ গ্রহণ করেছি। সংগঠনটির জেলা সমন্বয়ক সজল রায় বলেন, আমরা বিরল প্রজাতির বৃক্ষ রক্ষার জন্য এ কার্যক্রম অব্যাহত রাখবো।

21/04/2022

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কিছু ইংরেজি শব্দ/শব্দগুচ্ছের বাংলা অর্থ
* Weather- আবহাওয়া
* Climate- জলবায়ু
* Global Warning- বৈশ্বিক উষ্ণায়ন
* Climate Change- জলবায়ু পরিবর্তন
* Green House Effect- গ্রিন হাউজ ইফেক্ট
* Salinity- লবনাক্ততা
* Landslide- ভূমিধ্বস
* Liver Bank Erosion/ Liver Eroson- নদী ভাঙ্গন
* Ecology- বাস্ত শাস্ত্র
* Eco System- বাস্তুসংস্থান
*Eco System Restoration - বাস্তুসংস্থান পুনরুদ্ধার
* Sudden Flood- জলোচ্ছ্বাস
* Tidal Surge- জোয়ারের ঢেউ
* Carbon Emotion- কার্বন নির্গম
* Salinity P**n Area- লবনাক্ততা প্রবণ এলাকা
* Wildfire- দাবানল
* Volcano- আগ্নেয়গিরি
* Wildlife- বন্যপ্রাণী
* Afforestation- বনায়ন
* Deforestation- বন উজাড়
* Meteorology- আবহাওয়াবিজ্ঞান
* Disaster Management- দুর্যোগ ব্যবস্থাপনা
* Adaptation- অভিযোজন
* Mitigation- প্রশমন
* Water V***r- জলীয় বাষ্প
* Water Circle- পানিচক্র
* Drought- খরা
* Atmosphere- বায়ুমন্ডল
* Wind blow- বায়ু প্রবাহ
* Quick Response- দ্রত/ তাৎক্ষণিক সাড়া প্রদান
* Thunderstorm- বজ্রপাত
* Sunlight- রোদ
* Temperature- তাপমাত্রা

Photos from Education Development Society - EDS's post 26/02/2022

Bangladesh Environmental Lawyers Association has organized a meeting to form a Divisional Level Alliance on the Issue of Protection and Conservation of Reservoirs. The meeting was held at an elite restaurant in Barishal City on today Saturday in the presence of the leaders of the organizations working with the environment of different districts. Prof. Md. Abdul Motaleb presided over the function and was accompanied by Assistant Professor Dipti Rani Ghosh of Amrit Lal Dey College, Regional Coordinator of BELA Lincoln Baye, Executive Director of RUN Md. Rafiqul Alam, Executive Director of MAP Subhankar Chakraborty, Executive Director of Scope Qazi Enayet Hossain, The Hunger Project's Regional Coordinator Meher Afroz Mita, Building Future Climate Expert Project Focal Person Injamul Safin, The Daily Prothom Alo Patuakhali Correspondent Shankar Lal Das, The Daily Kaler Kanther Jhalokathi Correspondent KM Sabuj, The Daily Prothom Alo Pirojpur Correspondent A K Faysal Prince, Daily Desh Barta Barguna Representative Md. Mushfiqur Rahman, Amitabh Rajan and others. The speakers emphasized on the importance of working in alliance for the protection of reservoirs.

21/02/2022

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২
সকল ভাষা শহীদের প্রতি এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

09/02/2022

Education Development Society is a nation wide organisation for education, development & research. Education Development Society is looking for eligible volunteers. You are cordially invited to join with us.

Photos from Education Development Society - EDS's post 30/01/2022

বরিশালে যুবদের জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরিশালে যুব সংগঠনের নেতৃবৃন্দের জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বরিশাল সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির বিভাগীয় সমন্বয়ক ইনজামুল সাফিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই কলেজের সহযোগী অধ্যাপক ড. মো ফোরকান মিয়া, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ শামীম আহসান, এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির পিরোজপুর জেলা সমন্বয়ক সজল রায়, এলডিসির সভাপতি মোঃ জুবায়ের প্রমুখ। প্রশিক্ষণে যুবদের জীবন দক্ষতার বিকাশ তথা চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী হিসেবে গড়ে তুলবার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতৃক নির্দেশিত ১০টি জীবন দক্ষতার ওপর আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ তাদের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানের অন্যতম আলোচক ড. মোঃ শামীম আহসান যুব নেতৃত্ব বিকাশ ও সমাজ পরিবর্তনে যুবদের করণীয় বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন।
ঝালকাঠির যুব সংগঠক মোঃ ফজলে রাব্বী অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে এসে আমাদের বিশ্লেষণধর্মী চিন্তধারার বিকাশ ঘটেছে। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ নজরুল ইসলাম বলেন, সুন্দর আগামীর জন্য জীবন দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ৪০ জন যুব সংগঠক অংশগ্রহণ করেন।

31/12/2021
Photos from Education Development Society - EDS's post 25/12/2021

Alhamdulillah!
We are happy to share that Injamul Safin, the founder president of Education Development Society has awarded by taking "Memorial of Honour" for his contribution to the society. It's an inspiration for all the members of our organisation to work for betterment of our society.

Photos from Education Development Society - EDS's post 11/10/2021

"প্রকৃতপক্ষ্যে বর্জ্য ফেলনা নয়, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রূপান্তরযোগ্য অমূল্য সম্পদ।" এই প্রতিপাদ্যে গতকাল ১১ সেপ্টেম্বর ২০২১, রোজ সোমবার বরিশাল ডিসি অফিস কনফারেন্স রুমে "বরিশালের বজ্র ব্যবস্থাপনায় নাগরিক ভাবনা' শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পৃথিবীর অষ্টম জনবহুল এবং দশম ঘনবসতিপূর্ণ দেশ। বর্ধিত জনসংখ্যার সঙ্গে সমানতালে বেড়ে চলছে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাও। দেশে বর্জ্য সৃষ্টির পরিমাণ প্রতিবছর প্রায় ২২.৪ মিলিয়ন টন। এই হিসেবে আমরা যদি বরিশালের চিত্রটা দেখি,
প্রতিদিন ৩৫০ টন বজ্র সৃষ্টি হয় এই শহরে। মাথাপিছু ব্যক্তি পরিবার পর্যায়ে ০.৫৬/০.৮৭ কেজি। শিল্প-বাণিজ্য ক্ষেত্রে ইউনিট প্রতি ৫০/২৫০ কেজি/লিটার।
এক্ষেত্রে ব্যক্তিপর্যায়ে সচেতনতা দরকার। এই যে শহরের এত এত ময়লা এটা কোথা থেকে আসে কিংবা কারা সৃষ্টি করে আমরাইতো তাই না। আমরা যদি এত বর্জ্য সৃষ্টি না করতাম তবে তো শহর এতটা নোংরা হতো না। বলতে যদিও দুঃখ লাগে একটি সংগঠন বরিশাল কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছিলো যেটিতে ময়লা ফেলার স্থানগুলো ফুলের বাগানে রূপান্তর করা হয়েছিলো। কিন্তু আমরা কতটা অসচেতন! ঐ স্থানগুলোর আজ কি অবস্থা করে রেখেছি আমরা! যাই হোক, আমাদের ব্যক্তিপর্যায়ে সচেতন হতে হবে। সকল অভিভাবকের নিজের বাচ্চাকে শেখাতে হবে তাদের হাতের চকলেটের খোসাটি, আইসক্রিমের খোসাটি, চিপসের প্যাকেটি এখানে সেখানে না ফেলে যাতে তারা ডাস্টবিনে ফেলে।
প্রোগ্রামের আয়োজনে ছিলো বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বরিশাল।
সভায় এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহামুদ হাসান, ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর তৌফিক বিন ইসলাম, ক্যাম্পাস এ্যাম্বসেডর মোঃ তানভীর হোসেন এবং সদস্য মোঃ আলামীন অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন।

22/09/2021







05/09/2021

Love & respect for all the teachers of the world.
💖💖💖

Photos from Education Development Society - EDS's post 22/08/2021

BFCEP's Workshop on "Climate Change and Its Impact" was held in Jhalokathi.

The Building Future Climate Expert Project (BFCEP) has organized a workshop on climate change and its effect. The workshop was held at Jhalokathi District Shilpakala Academy at 4 pm on today Saturday.

Youth Ending Hunger Bangladesh's Youth Leader and BFCEP Focal Person Injamul Safin presided over the function where Assistant Professor at Jhalokati Government Women's College Dr. Shamim Ahsan, Adjunct faculty of Department of Coastal Studies and Disaster Management at University of Barishal Asif Moinur Chowdhury, President of Ma O Shisgu Babdhob Sangsastha Shirin Jahan, President of Jhalokati Debate Association Syed Ali Hasan, President of Sher-e-Bangla Medical College Medicine Club Taimur Mahmud, Co-organizer of the project Md Alamin were present as the guests of honor. Fifteen young people from different educational institutions of Jhalokathi took part in the workshop.
Jhalokathi Government Women's College Assistant Professor Dr. Shamim Ahsan said that in order to tackle climate change, the youth need to be developed in a timely manner. Injamul Safin, focal person BFCEP said, we will continue such kinda programs for build up future climate leaders.

Want your school to be the top-listed School/college in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Barishal
8200