Ankur - অঙ্কুর

Ankur - অঙ্কুর আপনার সন্তানের শিখন হোক সহজ, প্রানবন্ত ও আনন্দময়।

পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে টেস্ট জয়।অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম।
25/08/2024

পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে টেস্ট জয়।
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম।

01/10/2023

Rectangle & Square
Class five - Math - English version
Primary School Education.

01/10/2023

আয়ত এবং বর্গের ধারনা।
৫ম৷ শ্রেণি- গনিত।
প্রাথমিক বিদ্যালয়ের পড়াশুনা।

01/10/2023

আয়ত এবং বর্গের ধারনা।
৫ম শ্রেনি - গনিত।
প্রাথমিক বিদ্যালয়ের পড়াশুনা।

30/09/2023

Class five - Math - English version
Quadrilateral
Primary Education.

30/09/2023

গনিত-৫ম শ্রেনি
চতুর্ভুজ
প্রাথমিক শিক্ষা।

28/09/2023

চতুর্ভুজের প্রকারভেদ :
তেরো গিরার রসির সাহায্যে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের চতুর্ভুজের আকৃতি খুবই সহজভাবে প্রদর্শন।

20/09/2023

প্রাক-প্রাথমিক শিক্ষার লক্ষ্যঃ
আনন্দময় ও শিশুবান্ধব পরিবেশে প্রাক-প্রাথমিক শিক্ষার বয়সী শিশুদের বয়স ও সামর্থ্য অনুযায়ী শারীরিক, মানসিক, আবেগিক, সামাজিক, নান্দনিক,বুদ্ধিবৃত্তীয় ও ভাষাবৃত্তীয় তথা সার্বিক বিকাশে সহায়তা দিয়ে আজীবন শিখনের ভিত্তি রচনা করা এবং প্রাথমিক শিক্ষার অঙ্গনে তাদের সানন্দ ও স্বতঃস্ফূর্ত অভিষেক ঘটানো।
(প্রাক-প্রাথমিক শিক্ষাক্রম ২০১১)

একটি জনপ্রিয় গানের লাইন: ‘এক পলকে একটু দেখা–আরও একটু বেশি হলে ক্ষতি কী? ‘পড়ে না চোখের পলক’—এমন বাক্যের সঙ্গেও আমাদের পরি...
17/09/2023

একটি জনপ্রিয় গানের লাইন: ‘এক পলকে একটু দেখা–আরও একটু বেশি হলে ক্ষতি কী? ‘পড়ে না চোখের পলক’—এমন বাক্যের সঙ্গেও আমাদের পরিচয় আছে। তা এই ‘পলক’ আসলে কতটা সময়? শব্দটা কিন্তু এমনি এমনি আসেনি। পলক হলো অতি স্বল্প সময় বা মুহূর্তকাল। ঘড়ি ধরে বললে এটা ২৪ সেকেন্ড।

এরপর আছে ‘ক্ষণ’। ‘দাঁড়াও পথিকবর, জন্ম যদি বঙ্গে তব তিষ্ঠ ক্ষণকাল এ সমাধি স্থলে’—মাইকেল মধুসূদন দত্তের এই কবিতার সঙ্গে আমাদের পরিচয় আছে। তাছাড়া ক্ষণ গণনার কথা আমরা প্রায়ই বলি। একটু ক্ষণ জিরিয়ে নেওয়ার কথা আপনজনদের মুখ থেকে কে–না শুনেছেন! এই ক্ষণ আসলে ঘড়ির কাঁটায় কতটা সময়? ক্ষণ হলো পলকের চেয়ে বেশি—চার মিনিট।

‘একদিন এই দেখা হয়ে যাবে শেষ, পড়িবো নয়ন ’পরে অন্তিম নিমেষ’–রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইন কত–না শুনেছি। একটি সুন্দর গজলের প্রথম পঙ্‌ক্তি—‘এক নিমিষেই হবে তুমি লাশ’। ‘এক নিমিষেই সে চোখের আড়ালে চলে গেলো’—এমন কথাও আমরা প্রায়ই বলি বা শুনি। ‘নিমিষ’ ঘড়ি ধরে কতটা সময়, সেটা হয়তো অনেকের জানা নেই। ১৬ মিনিটে এক নিমিষ বা নিমেষ।

‘আমারে দু–দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন’—কবিতার এই লাইন কত শুনেছি, কত বলেছি। আসলে বনলতা ঠিক কতটুকু সময় শান্তি দিয়েছিল, সেটা ঘড়ির মাপে কতজন বলতে পারবেন? দণ্ড হলো ২৪ মিনিট, তাহলে বনলতা দু–দণ্ড মানে ৪৮ মিনিট শান্তি দিয়েছিল। দণ্ড মানে কিন্তু আবার লাঠি এবং জরিমানাও হয়। অথচ দণ্ডায়মান হচ্ছে দাঁড়ানো। এক মুহূর্তেই সব ওলটপালট হয়ে গেল—এমন কথাও হরহামেশা আমরা বলি। তাহলে মুহূর্ত আসলে ঘড়ির কাঁটার কতটা সময়। মনে রাখতে হবে, দু–দণ্ডে হয় এক মুহূর্ত অর্থাৎ মুহূর্ত হলো ৪৮ মিনিট।

‘যদি কাটে প্রহর পাশে বসে, মনের দুটি কথা বলে ক্ষতি কি’—অথবা কাটে না প্রহর তোমায় বিনে—ভাবে গদগদ হয়ে এমন কথা কতজনই তো বলি। প্রহরের পরিমাপ কি সবার জানা আছে? প্রহর হলো তিন ঘণ্টা।

দিন–রাত মিলিয়ে ২৪ ঘণ্টা। তাই দিন–রাতকে আট প্রহর বলা হয়।

Address

Barishal

Telephone

+8801711234574

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ankur - অঙ্কুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category