বরিশাল উচ্চ বিদ্যালয়

বরিশাল উচ্চ বিদ্যালয় This school is situated in the heart of Barishal city corporation.

বার্ষিক পরীক্ষা চলছে...
24/11/2025

বার্ষিক পরীক্ষা চলছে...

22/07/2025
আরেকবার পড়ে সতর্ক হলাম----শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি রহিত করা সংক্রান্ত নীতিমালা-২০১১’ এ ন...
10/08/2023

আরেকবার পড়ে সতর্ক হলাম----

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি রহিত করা সংক্রান্ত নীতিমালা-২০১১’ এ নিম্নলিখিত ১১ ধরনের শাস্তি শ্রেণিকক্ষে নিষিদ্ধ করা হয়েছে-

১. হাত-পা বা কোনো কিছু দিয়ে আঘাত বা বেত্রাঘাত

২. শিক্ষার্থীর দিকে চক বা ডাস্টারজাতীয় বস্তু ছুড়ে মারা

৩. আছাড় দেওয়া ও চিমটি কাটা

৪. কামড় দেওয়া

৫. চুল টানা বা চুল কেটে দেওয়া

৬. হাতের আঙুলের ফাঁকে পেনসিল চাপা দিয়ে মোচড় দেওয়া

৭. ঘাড় ধাক্কা

৮. কান টানা বা ওঠবস করানো

৯. চেয়ার,টেবিল বা কোনো কিছুর নিচে মাথা দিয়ে দাঁড় করানো বা হাঁটু গেড়ে দাঁড় করে রাখা

১০. রোদে দাঁড় করে বা শুইয়ে রাখা কিংবা সূর্যের দিকে মুখ করে দাঁড় করানো

১১.ছাত্রছাত্রীদের দিয়ে এমন কোনো কাজ করানো, যা শ্রম আইনে নিষিদ্ধ।

যদি কোনও শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষা পেশায় নিয়োজিত কোন ব্যক্তি অথবা শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী পাঠদানকালে কিংবা অন্য কোনও সময় ছাত্রছাত্রীদের সঙ্গে উল্লিখিত আচরণ করে তবে তা ১৯৭৯ সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থি হবে এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় আয় ও ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে শিক্ষা মন্ত্রণালয় নিম্নরূপ নীতিমালা প্...
05/08/2023

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় আয় ও ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে শিক্ষা মন্ত্রণালয় নিম্নরূপ নীতিমালা প্রনয়ণ করেছে।

07/06/2023

তীব্র গরমের কারণে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল ০৮/০৬/২০২৩ তারিখ বন্ধ থাকবে।

19/04/2023

এসএসসি-২০২৩
পরীক্ষার্থীর অবশ্যই পালনীয় নিয়মাবলী:

১. প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে বাধ্যতামূলকভাবে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হবে।

২.:পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকে বিধায় পরীক্ষার্থীর বন্ধু-বান্ধব ও আত্মীয়জন নির্ধারিত সময়ে কোনভাবেই পরীক্ষা হলের প্রাঙ্গনে অবস্থান করতে পারবে না।

৩.:কোন পরীক্ষার্থী প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোন নোট, কাগজ, বইপত্র, মোবাইল ফোন ও কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

৪. পরীক্ষার্থীরা তাদের নিজেদের কলম, কালি, বল পয়েন্ট কলম ও পেন্সিল সঙ্গে আনবে এবং সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ও যন্ত্রপাতির ব্যবস্থা নিজেরাই করবে।

৫. পরীক্ষার্থীরা উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থানে নিজ বোর্ডের নাম, পরীক্ষার নাম, রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর ও বিষয় কোভের ঘর যথাযথভাবে কালো বল পয়েন্ট কলম দ্বারা পূরণ/ভরাট করবে।

৬. পরীক্ষার্থীরা উত্তর পত্রের নির্ধারিত স্থান হতে উত্তর লিখা শুরু করবে। উত্তরপত্রের কভার পৃষ্ঠা ব্যতীত অন্য সব পাতার উভয় পৃষ্ঠাতেই উত্তর লিখতে হবে। উত্তরপত্রের যে সব অংশ বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে বলা হয়েছে তা অবশ্যই কালো বল পয়েন্ট দ্বারা পূরণ। করতে হবে।

৭. উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থান ছাড়া অন্যত্র কিছু লেখা বা দাগ দেয়া নিষিদ্ধ ।

৮. উত্তরপত্রটিকে কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না।

৯. উত্তরপত্রে আপত্তিকর লিখা/অসৌজন্যমূলক মন্তব্য বা অনুরোধ / উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা, পরীক্ষা পরিচালনায় নিযুক্ত কোন ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণ, পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় কোনরূপ বাধার সৃষ্টি করা হলে পরীক্ষা বাতিলসহ আইনানুগ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

১০. উত্তরপত্রের অভ্যন্তরে কোন জায়গায় পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, মোবাইল/ টেলিফোন নম্বর, কলেজের নাম, কেন্দ্রের নাম লেখা যাবে না।

১১. নাম কোন অবস্থাতেই লিখা যাবে না। লিখলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।

১২. পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকগণ (Invigilators) কর্তৃক উত্তরপত্র সংগ্রহ করার আগে কোন পরীক্ষার্থী তার আসন ছাড়তে পারবে না। পরীক্ষা শুরু হওয়ার দুই ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগে কোন পরীক্ষার্থীকেই উত্তরপত্র দাখিল করতে দেয়া হবে না।

পরীক্ষা নিয়ন্ত্রক
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল।

24/10/2022

দুর্যোগপুর্ণ আবহাওয়ার কারণে বরিশাল নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের আগামীকাল ২৫/১০/২২খ্রিঃ তারিখের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরিক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

Address

Hospital Road
Barishal
8200

Telephone

+8801711984994

Website

Alerts

Be the first to know and let us send you an email when বরিশাল উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to বরিশাল উচ্চ বিদ্যালয়:

Shortcuts

Share

Category