25/03/2026
Jhalakathi Govt. High School
Warfaze
JGHSAA 2026
#ফিরে_দেখা_আবার_২০২৬
Jhalakathi Govt. High School , Jhalakathi
Institution code : 3250
Google maps : http://goo.gl/maps/imhlD
Jhalakathi Sador
Barishal
8400
Be the first to know and let us send you an email when Jhalakati Govt. High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
সুগন্ধা নদীর তীরবর্তী দক্ষিন বাংলার অত্যন্ত কর্মব্যস্ত নদীবন্দর ঝালকাঠি । ঐতিহ্যের ধারাবাহিকতায় আজও হাজার-হাজার নৌকা-বার্জ আর বন্দর শ্রমিকের নিত্য কোলাহলে মুখরিত হয়ে ওঠে এই নগরী । আর শিক্ষার আলোকবর্তিকা রূপে এই বন্দর নগরীর অন্যতম প্রধান আকর্ষণ শতাব্দীর সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয়টি আজও মুখরিত হয়ে ওঠে এ অঞ্চলের মেধাবী শিক্ষার্থী ও সেরা শিক্ষকদের নিত্য পদচারনায় । প্রজন্মের ব্যবধান ঘুচিয়ে শতাব্দীর ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি অদ্যবধি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্ব-মহিমায় ধরে রেখেছে আত্মার আত্মীয় করে । আর তাইতো ২০০৮ সালের ৩ মার্চে এসে এই প্রতিষ্ঠানটির শতবর্ষ পূর্তি উপলক্ষে ২০০৯ সনে ব্রিটিশ ভারত , পাকিস্থান ও স্বাধীন বাংলাদেশ এই তিন কালপর্বের অর্জন-বিসর্জনের অভিজ্ঞতায় সমৃদ্ধ হাজার হাজার শিক্ষার্থীদের এক মহামিলন মেলা অনুষ্ঠিত হয়ে গেল । ১৮৭২ সালে স্থানীয় প্রভাবশালী ও বিদ্যোৎসাহী ব্যাক্তিবর্গের উদ্যোগে তৎকালীন মহারাজগঞ্জ থানার নামকরনে মহারাজগঞ্জ উচ্চ বিদ্যালয় নামে যে শিক্ষা প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয় সাফল্যে ও মান অর্জনের ধারাবাহিকতায় ১৯০৯ সালের ৩ মার্চ তারিখে স্কুলটি সরকারী উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয় ।