Campus Admission Care

Campus Admission Care

Share

বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক বরিশাল বিশ্ববিদ্যালয়সহ সকল ভার্সিটি ভর্তি কোচিং

27/07/2019
07/06/2019

সাধারন প্রশ্নের :ভাইভা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ :
অসাধারন উত্তর,,,,,,,,,,,
১.মনে করুন আপনার কাছে একটা ম্যাচ আছে যা নিয়ে আপনি একটি অন্ধকার ঘরে ঢুকেছেন। ঘরের ভিতর ১ টা কুপি, কয়েকটা মোমবাতি ও ১ টা চুলা আছে। আপনি আগে কি জ্বালাবেন?
উঃ ম্যাচ
২.আপনি মোট কতবার জিরাফের ডাক শুনেছেন?
উঃ জিরাফ ডাকে না
৩.কল্পনা করেন যে আপনি একটি ডুবন্ত নৌকায় আছেন আর চারপাশে অনেক ক্ষুধার্ত হাঙর ঘুরে বেড়াচ্ছে। আপনি সেখান থেকে বাচবেন কিভাবে?
উঃ কল্পনা করা বন্ধ করুন
৪.কখন ১০+৩ = ১ হয়??
উঃ ঘড়িতে
৫. আপনি কখন সবুজ দেখলে থেমে পরেন আর লাল দেখলে অনবরত থাকেন?
উঃ তরমুজ খাওয়ার সময়
৬. একটি ইলেকট্রনিক ট্রেন ঘন্টায় ১০০ কি.মি. বেগে পূর্ব- পশ্চিমে যাচ্ছে এবং ১০ কি.মি. বেগে বাতাস উত্তর-দক্ষিণে বইছে। ধোঁয়া কোন দিকে যাবে?
উঃ ইলেকট্রনিক ট্রেনের ধোঁয়া হয় না
৭. কাশেম আলি ঝমঝমে বৃষ্টির মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলো কিন্তু তার মাথার একটি চুলও ভিজলো না। কিভাবে সম্ভব?
উঃ তার মাথায় চুল ই নেই, টাকলু
৮. একটা গরুর ৩ টা পা আছে, তাহলে ৪ টি গরুর কয়টা পা আছে?
উঃ ১৫ টি
৯. কখন চৈত্র সংক্রান্তির আগেই নববর্ষ পালিত হয়?
উঃ প্রতি বছরই, কারণ আগে বৈশাখ মাস পরে চৈত্র
১০. জানুয়ারি মাসের প্রথমদিন যদি বৃহস্পতিবার হয় তাহলে জানুয়ারি মাসের শেষ দিন কি বার হবে?
উঃ শনিবার। কারণ মাসের ১ম,৮ম এবং ২৯তম বার একই দিন আর জানুয়ারি যেহেতু ৩১ দিনে তাই শেষ দিন শনিবার ই হবে

07/06/2019

সব কবিতা একসাথে দেওয়া হলো
কবি পরিচিতি বাদে:-
# সাম্যবাদী

১.সাম্যবাদী কবিতার চরণ সংখ্যা কত-৩২
২. কবি কীসের গান গায় - সাম্যের
৩. কবি পুঁথি ও কেতাব বহন করতে বলেন - পেটে-পিঠে-কাঁধে-মগজে।
৪. সাম্যবাদী কবিতায় কবি কোথায় দর-কষাকষি হওয়ার কথা বলেন - দোকানে।
৫. সাম্যবাদী কবিতানুসারে তাজা ফুল কোথায় ফুটে- পথে।
৬. সকল শাস্ত্র খুঁজে পাওয়া যায় কোথায় - নিজ প্রাণে।
৭. সকল দেবতার বিশ্ব দেউল কোনটি - মানুষের হৃদয়।
৮. অমৃত -হিয়ার নিভৃত অন্তরালে কে হাসছেন - দেবতা- ঠাকুর।
৯. আপন হৃদয়ে সত্যের পরিচয় পেল কারা - ঈসা- মুসা।
১০. বাঁশির কিশোর কে - কৃষ্ণ।
১১. হৃদয়ের রণ-ভূমে বাঁশির কিশোর কী গাইলেন - মহা - গীতা।
১২. মেষের রাখাল নবিরা কার মিতা - খোদার।
১৩. হৃদয়ের ধ্যান গুহামাঝে বসেছেন - শাক্যমুনি।
১৪. মানবের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করল - শাক্যমুনি।
১৫. আলাল-দুলাল আহ্বান শুনতেন কোথায় - কন্দরে।
১৬.হৃদয়ের কন্দরে বসে আলাল-দুলাল কীসের গান গাইলেন-কোরানের সাম্য-গান।
১৭. মানুষের হৃদয়েরর চেয়ে বড় কী নেই- মন্দির -কাবা।

# কবিতা - তাহারেই পড়ে মনে

১. তাহারেই পড়ে মনে সংলাপ নির্ভর কবিতা
২. ১ টি ঝতুর নাম আছে - বসন্ত
৩. ২ টি বাংলা মাসের নাম আছে - মাঘ, ফাল্গুন।
৪. বসন্ত উল্লেখ আছে - ৪ বার
৫. ফাল্গুন উল্লেখ আছে - ৩ বার
৬. লাইন - ৩০ টি
৭. স্তবক - ৫ টি
৮. কোন দুয়ার খুলে গেছে - দক্ষিণ দুয়ার
৯. কিসের ফুল ফুটেছে - বাতাবি নেবুর
১০. কিসের মুকুল ফুটেছে কি? - আমের
১১. সমীর কোন দিকের - দখিনা
১২. সমীর অর্থ - বাতাস
১৩.পাথার অর্থ - সমুদ্র
১৪.কুহেলি অর্থ - কুয়াশা
১৫. উত্তরী অর্থ - চাদর
১৬. অলখ অর্থ - অলক্ষ
১৭.মাধবী কুড়িঁ কি? - বসন্তী লতা বা তার ফুল
১৮. অর্ঘ্য অর্থ - পূঁজার উপকরণ
১৯. ১৯৩৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়
২০. অক্ষরবৃত্ত ছন্দে রচিত

#কবিতা - আমি কিংবদন্তির কথা বলছি

১. চরণ সংখ্যা - ৬৮
২. কবিতা-১৮ বার
৩. যে কবিতা শুনতে জানে না- ৯ বার
৪.কবির পূর্বপুরুষ কি ছিলেন - ত্রীূতদাস
৫. কবির পূর্বপুরুষের করতলে কি ছিলো - পলিমাটির সৌরভ
৬.কবির পূর্বপুরুষ কীসের কথা বলতেন- অতিত্রূান্ত পাহার, অরণ্য এবং শ্বাপদ, পতিত জমির আবাদ এবং কবিতার কথা বলতেন
৭. এ কবিতায় উজ্জ্বল জানালা কীসের আগুনে আলোচিত - উনোনের আগুনে
৮. কবি কার মৃত্যুর কথা বলেছেন- গর্ভবতী বোনের
৯. ভালোবেসে কি আসে- যুদ্ধ
১০. ভালোবাসা দিলে কে মরে যায়- মা
১১. যে কবিতা শুনতে জানে না সে হৃৎপিন্ডে কাকে ধরে রাখতে পারে না - সূর্যকে
১২. যে কবিতা শুনতে জানে না সে কীসের অধিকার থেকে বোনচিতো হবে - দিগন্তের
১৩. শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে - যে কর্ষণ করে
১৪. প্রবাহমান নদী কাকে পুরষ্কৃত করবে- যে মৎস লালন করে
১৫. জননীর আর্শীবাদ কাকে দীর্ঘায়ু করে- যে গাভীর পরিচর্যা করে
১৬. ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে- লৌহখণ্ড প্রজ্বলনকারীকে
১৭. কবিতায় কার যুদ্ধের কথা বলা হয়েছে - ভাইয়ের
১৮.সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুণ্থান কী - কবিতা

#কবিতা- নূরলদীনের কথা মনে পড়ে যায়

১. চরণ সংখ্যা - ৪২
২. সাল - ১১৮৯
৩. "নূরলদীনের কথা মনে পড়ে যায় "- ৬ বার
৪. নিলক্ষা আকাশেরর রং - নীল
৫. "নূরলদীনের কথা মনে পড়ে যায় " কবিতায় লোকালয়ের সংখ্যা - উনসত্তর হাজার
৬. পুর্ণিমার চাঁদ কীসের মতো জ্যোৎস্না ঢালছে - ধবল দুধের মতো
৭. নিলক্ষার নীলে কে তীব্র শিস দেয় - চাঁদ
৮. মানুষের বন্ধ দরজায় হঠাৎ কে হানা দেয় - অতীত
৯. উল্লিখিত কবিতায় দীর্ঘদেহ কার- নূরলদীনের
১০. দীর্ঘদেহ নিয়ে নূরলদীন কোথায় দেখা যায় - মরা আঙিনায়
১১. নূরলদীনের বাড়ি কোথায়? - রংপুর
১২. বাংলা কত সালে নূরলদীন ডাক দিয়েছিলো - ১১৮৯ সনে
১৩. শকুন নেমে আসে কোথায় - সোনার বাংলায়
১৪. শকুন হল- পাকিস্তানি হানাদার বাহিনীরা
১৫.কবির মতে আমাদের এই দেশ ছেয়ে আছে - দালালের আলখাল্লায়
১৬. দালাল কারা- রাজাকাররা
১৭. নূরলদীনের কথা মনে পড়ে যায় কবিতায় কবির কি লুট হয়ে যায়- স্বপ্ন
১৮. কবির মতে জ্যোৎস্নার সাথে কি ঝরে পড়ে - স্মৃতির দুধ
১৯. সমস্ত নদীর অশ্রু অবশেষে কোথায় গিয়ে মেশে- ব্রক্ষপুত্রে

#কবিতা-বিভীষণেরর প্রতি মেঘনাদ

১.অরিন্দম মেঘনাদের উপাধি।
২.রক্ষপুর বলতে বুঝানো হয়েছে লঙ্কাপুরকে।
৩.মেঘনাদের রাজ্যের নাম লঙ্কাপুর।
৪.মেঘনাদের বাবার নাম রাবণ।
৫.মেঘনাদের চাচার নাম বিভীষণ।
৬.রাবণের মায়ের নাম নিকষা।
৭.রামানুজ হলো লক্ষ্মণ (রামের ছোট ভাই)
৮. লক্ষ্মণের মায়ের নাম সুমিত্রা।
৯. সৌমিিএ বলতে বুঝানো হয়েছে লক্ষ্মণকে
১০. শেষ লাইন "গতি যার নীচ সহ,নীচ সে দুর্মতি "।
১১. কাব্যাংশে "চণ্ডাল "বলা হয়েছে রামকে।
১২. মেঘনাদ বিভীষণকে বলেছে দ্বার ছাড়ার কথা।
১৩. মেঘনাদ লক্ষ্মণকে পাঠাবে -শমন ভবনে।
১৪."লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবর " উক্তিটি- মেঘনাদের।
১৫."রামানুজ "শব্দের সন্ধি বিচ্ছেদ - রাম+ অনুজ।
১৬. "বৃথা এ সাধনা ধীমান "- বিভীষণ, মেঘনাদকে বলল।
১৭. রাঘবদাস হল - বিভীষণ।
১৮. বিভীষণ কাজ করবে না - রাঘবের বিপক্ষে।
১৯. মাটিতে পড়ে ধূলায় গড়াগড়ি খায় না- শশী( চাঁদ)
২০. 'নন্দন কাননে ভ্রমে 'কে - দুরাচার দৈত্য।
২১. দুরাচার দৈত্যের সাথে তুলনা করা হয়েছে - লক্ষ্মণকে।
২২. প্রফুল্ল কমলে বাস করে - কীট।
২৩.মহামন্ত্র বলে যথা নম্রশিরঃ হয় কার - ফণী।
২৪. রাবণ অনুজ হল - বিভীষণ।
২৫. রাবণ আত্মজ হল - মেঘনাদ।
২৬. অমিত্রাক্ষর ছন্দে রচিত

#কবিতা - ঐকতান

১.ঐকতান কবিতার চরণ সংখ্যা -৫৪
২. ঐকতান কবিতার স্তবক সংখ্যা -৪
৩. কবির মন জুড়ে আছে- বিশাল বিশ্বের ক্ষুদ্র এক কোণে
৪. কবি অক্ষয় উৎসাহে পড়েন -ভ্রমণবৃত্তান্ত গ্রন্থ
৫. কবি কুড়িয়ে আনেন - চিএময়ী বর্ণনার বাণী
৬.কবি তার জ্ঞানের দীনতা পূরণ করে নেন - ভিক্ষালব্ধ ধনে
৭. "ঐকতান "কবিতায় কবি নিজেকে উল্লেখ করেছেন - পৃথিবীর কবি হিসেবে।
৮.বিভিন্ন কবিরা নানাদিক থেকে গান ঢালে - প্রকৃতির ঐকতানস্রোতে
৯. শ্রমজীবী মানুষের বিচিত্র কর্মভারে ভর দিয়ে চলছে- সমস্ত সংসার
১০. কবি সমাজের উচ্চ আসনে বসেছেন - সংকীর্ণ বাতায়নে
১১. কবি ওপাড়ার প্রাঙ্গণের ধারে গিয়েছেন - মাঝে মাঝে
১২. গানের পসরা ব্যর্থ হয় - কৃিএম পণ্যে
১৩. কবির কবিতা বিচিত্র পথে অগ্রসর হলেও হয়নি- সর্বএগামী
১৪. "ঐকতান "কবিতার কবি কোন কবির বাণী শুনতে পান- যে কবি আছেন মাটির কাছাকাছি
১৫. কবি আহ্বান করেন- অখ্যাত জনের নির্বাক মনের কবিকে
১৬. কবি এদেশকে বলেন প্রাণহীন
১৭. কবি এদেশের চার ধারকে বলেন - গানহীন
১৮. একতারা যাদের আছে তারাও যেন সম্মান পায়- সাহিত্যের ঐকতান সংগীত সভায়

#কবিতা - সেই অস্ত্র

অক্ষরবৃত্ত ছন্দে রচিত
১.অস্ত্র শব্দটি আছে -১৫ বার
২.রং উল্লেখ আছে -১ টা (সবুজ)
৩. স্থান -ট্রয়নগরী
৪."সেই অস্ত্র" বলতে বুঝানো হয়েছে - ভালোবাসা
৫. ভালোবাসা কীসের প্রতিশ্রুতি - সভ্যতার
৬. সেই অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে - আরও সবুজ
৭. সেই অস্ত্র উত্তোলিত হলে কোথায় আগুন জ্বলবে না- ফসলের মাঠে
৮. সেই অস্ত্র উত্তোলিত হলে কী খাঁ খাঁ করবে না- গৃহস্থালি
৯. ভালোবাসা ব্যাপ্ত হলে নক্ষএখচিত আকাশ থেকে কী ঝরবে না- আগুন
১০. মুহূর্তের অগ্নুৎপাত কোথায় ঘটে- মানব বসতি বুকে
১১.ভালোবাসা মানুষকে কী করে- সমাবিষ্ট
১২.ভালোবাসা কাকে নিশ্চিহ্ন করে - আধিপত্যের লোভকে
১৩. আমাদের চেতনা জুড়ে আর্তনাদ করবে না - পঙ্গু বিকৃতরা
১৪. ভালোবাসা উত্তোলিত হলে বার বার বিধ্বস্ত হবে না - ট্রয়নগরী
১৫. কবি কেমন অস্ত্রের প্রত্যাশী - অবিনাশী অস্ত্রেরর
১৬.কবি আমোঘ অস্ত্র ভালোবাসা, ব্যাপ্ত করতে বলেছেন কোথায় - পৃথিবীতে

#কবিতা - এই পৃথিবীতে এক স্থান আছে।

১. কবিতাটির চরণ সংখ্যা -১৪ টি
২."এক স্থান " বলতে বোঝানো হয়েছে - বাংলাদেশ কে
৩. কবির কাছে তার দেশ কেমন- সবচেয়ে সুন্দর করুণ
৪. সবুজ ডাঙা ভরে আছে কীসে - মধুকূপী ঘাসে
৫. এ দেশে নাটার রঙের মতো অরুণ জাগছে কখন - ভোরের মেঘে
৬. কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা জলাঙ্গীরে জল দেয় কে - বরুণ
৭. জলাঙ্গী অর্থ - নদী
৮. পানের বনের মতো হাওয়ায় চঞ্চল কে - শঙ্খচিল
৯. কে ধানের গন্ধের মতো অস্ফুট, তরুণ - লক্ষ্মীপেঁচা
১০. কোনটি অন্ধকার ঘাসের উপর নুয়ে থাকে - লেবুর শাখা
১১. অন্ধকার সন্ধ্যার বাতাসে কে তার ঘরে উড়ে যায়- সুদর্শন
১২.হলুদ শাড়ি লেগে থাকে কার শরীরে- শঙ্খমালা
১৩. বারুণী কোথায় থাকে- গঙ্গাসাগরের বুকে
১৪. বর দিয়েছিল কে, কাকে- বিশালাক্ষী, শঙ্খমালাকে
১৫. এদেশকে বলা হয়েছে - নীল বাংলার দেশ
১৬. নীল বাংলার ধান ও ঘাসের ভিতর কে জন্মেছে - শঙ্খমালা
১৭. আধুনিক বাংলা সাহিত্যেরর অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ.

#কবিতা - ফেব্রুয়ারি ১৯৬৯

১. চরণ সংখ্যা - ২৮
২. ফেব্রুয়ারি ১৯৬৯ কোন ধরনের কবিতা - চেতনা, দেশপ্রেম, গণজাগরণেরর কবিতা
৩. কবিতাটির প্রেক্ষাপট - ১৯৬৯ এর গণঅভ্যুত্থান
৪. থরে থরে শহরে পথে নিবিড় হয়ে কোন ফুল ফুটেছে - কৃষ্ণচূড়া
৫. কবিতায় "কৃষ্ণচূড়া " ফুলকে কিসের সাথে তুলনা করা হয়েছে - শহীদের ঝলকিত রক্তের বুদ্বুদ এর সাথে
৬. "আমাদের চেতনারই রং " বলতে বুঝানো হয়েছে - একুশের কৃষ্ণচূড়াকে
৭. "একুশের কৃষ্ণচূড়া " বলতে বুঝানো হয়েছে - একুশে ফেব্রুয়ারির কথা
৮. চেতনার রং এর বিপরীতে আছে - অন্য রং
৯. ঘাতকের আস্তানা কেমন- অশুভ
১০. কবিতানুসারে, কবি এবং কবির মতো বহু লোক এখন কোথায় - ঘাতকের আস্তানায়
১১.চতুর্দিকে কী তছনছ হচ্ছে - মানবিক বাগান ও কমলবন
১২.শূন্যে ফ্ল্যাগ তোলে কে - সালাম
১৩. কে ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে- বরকত
১৪.কার চোখে আজ আলোচিত ঢাকা - সালামের
১৫. কার মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা - সালামের
১৬. কে অবিনাশী বর্ণমালা গাঢ় উচ্চারণে বলে - বরকত
১৭. এ কবিতায় বর্ণমালাকে তুলনা করা হয়েছে - রক্ষত্রের সাথে
# collected

07/06/2019

কারক ও বিভক্তি মনে রাখার কৌশল:
কারক ৬ প্রকার:
১. কর্তৃকারক;
২. কর্মকারক;
৩. করণকারক;
৪. সম্প্রদান কারক;
৫. অপাদান কারক; এবং
৬. অধিকরণ কারক।
...............................................................
✎ ১।কর্তৃকারক: যে কাজ করে সেই কর্তা বা কর্তকারক।
যেমন: আমি ভাত খাই।
বালকেরা মাঠে ফুটবল খেলছে।
.. ☞ এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘কে’ বা ‘কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তা বা কর্তৃকারক।
কে ভাত খায়?
উত্তর হচ্ছে আমি।
কারা ফুটবল খেলছে?
উত্তর হচ্ছে-বালকেরা।
তাহলে আমি এবং বালকেরা হচ্ছে কর্তৃকারক।
✎ ২। কর্মকারক: কর্তা যাকে অবলম্বন করে কার্য সম্পাদন করে সেটাই কর্ম বা কর্মকারক।
যেমন: আমি ভাত খাই।
হাবিব সোহলকে মেরেছে।
..☞ এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কি’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া সেটিই কর্ম বা কর্মকারক।
আমি কি খাই?
উত্তর হচ্ছে-ভাত।
হাবিব কাকে মেরেছে?
উত্তর হচ্ছে-সোহেলকে।
✎ ৩। করণ কারক: ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণ বুঝায়।
যেমন: নীরা কলম দিয়ে লেখে।
সাধনায় সিদ্ধি লাভ হয়।
.. ☞ এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই করণ কারক।
নীরা কীসের দ্বারা লেখে?
উত্তর হচ্ছে-কলম ।
কী উপায়ে বা কোন উপায়ে কীর্তিমান হওয়া যায়?
উত্তর হচ্ছে-সাধনায়।
✎ ৪। সম্প্রদান কারক: স্বত্ব ত্যাগ করে দান বা অর্চনা বুঝালে সম্প্রদান কারক হয়। স্বত্ব ত্যাগ না করলে কর্মকারক।
যেমন: ভিক্ষারীকে ভিক্ষা দাও।
গুরুজনে কর নতি।
..☞ মনে রাখার উপায় হচ্ছে-কর্মকারকের মত কাকে দিয়ে প্রশ্ন করলে রে উত্তর পাওয়া যায়।
তবে এখানে স্বত্ব থাকবেনা। যেমন মানুষ ভিক্ষারীকে দান করে কোন স্বত্ব ছাড়াই যাকে বলে নি:শর্ত ভাবে। আবার গুরুজনকে মানুষ সম্মান করে কোন স্বার্থ ছাড়াই।
✎ ৫। অপাদান কারক: হতে, থেকে বুঝালে অপাদান কারক হবে।
যেমন: গাছ থেকে পাতা পড়ে।
পাপে বিরত হও।
..☞ এখাছে কোথা থেকে পাতা পড়ে?
উত্তর হচ্ছে-গাছ ।
কি হতে বিরত হও?
উত্তর হচ্ছে – পাপ ।
✎ ৬। অধিকরণ কারক: ক্রিয়ার সম্পাদনের সময় বা স্থানকে অধিকরণ কারক বলে।
যেমন: আমরা রোজ স্কুলে যাই।
প্রভাতে সূর্য ওঠে।
..☞ মনে রাখার উপায় হচ্ছে-
কোথায় এবং কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়।
আমরা রোজ কোথায় যাই?
উত্তর হচ্ছে-স্কুলে। আর স্কুল একটি স্থান।
কখন সূর্য ওঠে?
উত্তর হচ্ছে-প্রভাতে। আর প্রভাত একটি কাল বা সময়।
✎ বিভক্তি মনে রাখার উপায়:
বাংলায় বিভক্তি সাত প্রকার।
প্রথমা বিভক্তি: অ এবং ০ ।
দ্বিতীয়া বিভক্তি: কে এবং রে ।
তৃতীয়া বিভক্তি: দ্বারা, দিয়া এবং কর্তৃক ।
চতুথী বিভক্তি: দ্বিতীয়া বিভক্তির মত। কে জন্য তবে নিমিত্ত ।
পঞ্চমী বিভক্তি: হতে, থেকে এবং চেয়ে ।
ষষ্ঠী বিভক্তি: র এবং এর ।
সপ্তমী বিভক এ য় তে এতে

07/06/2019

উপজাতি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ন প্রশ্নঃ-
বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা – ৪৫ টি।
সরকারি হিসেবে দেশের মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা – ৪৮ টি।
বাংলাদেশের বৃহত্তম উপজাতি – চাকমা
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি – সাওতাল।
পার্বত্য চট্টগ্রামে মোট উপজাতি বসবাস করে – ১২ টি।
বাংলাদেশে উপজাতির ভাষার সংখ্যা – ৩২ টি।
পুরুষদের চেয়ে বেশি বয়স্ক মেয়ে বিয়ে করে যে উপজাতি – তঞ্চঙ্গ্যা।
প্রকৃতি পুজারি উপজাতি – মুন্ডা ও মনিপুরী।
উপজাতীয় বর্ষবরণ উৎসবকে সামগ্রিকভাবে বলা হয় – বৈসাবি।
ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান অাইনে যতটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শ্রেণির জণগণের উল্লেখ অাছে – ২৭ টি।
উপজাতি, ক্ষুদ্রজাতি সত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতির কখা বলা হয়েছে সংবিধানের – ২৩(ক) অনুচ্ছেদে।
লিখিত বর্ণমালা নেই যে উপজাতির – সাওতাল।
মগ উপজাতি পাহাড়ি এলাকায় পরিচিত – মারমা নামে।
মগ উপজাতি সমতল এলাকায় পরিচিত – রাখাইন নামে।
মগদের অাদি নিবাস ছিল – অারাকান।
জলকেলি যাদের উৎসব – রাখাইনদের।
ত্রিপুরাদের ভোজানুষ্ঠানকে বলে -সামৌং
গারোদের ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি – জুমচাষ।
গারোদের ভাষার স্থানীয় নাম – মান্দি ভাষা।
পাঙনরা যে ভাষায় কথা বলে – মৈ তৈ মণিপুরী ভাষায়।
খিয়াংরা ঈশ্বরকে বলে – হ্নাদাগা।
যে উপজাতির মধ্যে বিবাহ বিচ্ছেদ, বহুবিবাহ ও বিধবা বিবাহ প্রচলন রয়েছে – হাজং।
বাংলাদেশে মোট উপজাতি সংখ্যা – ১৫৮৬১৪১ জন।
বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যার – ১.১০%
চাকমা ভাষায় লিখিত উপন্যাসের নাম – ফেবো
যে উপজাতি মুসলমান – পাঙন।
উপজাতি বা ক্ষুদ্র নৃ গোষ্ঠী গেরিলা সংগঠনের নাম – শান্তি বাহিনী।
শান্তিবাহিনীর বর্তমান চেয়ারম্যান – জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।
বাংলাদেশে উপজাতীয় প্রতিষ্ঠান অাছে – ৮টি।
যে দুটি উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক – গারো ও খাসিয়া।
কয়েকটি উপজাতির পরিচয়:
চাকমা :
● অবস্থান : পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার।
● ধর্ম : বৌদ্ধ
● প্রধান উৎসব : বিজু
সাওতাল :
● অবস্থান : বৃহত্তর রাজশাহী ও রংপুর
● ধর্ম : নাই
● প্রধান উৎসব : সোহরাই
● দেবতাদের নাম : সিং বোঙ্গা, মারাং বকু, ওরাক, মোরেইকো।
ত্রিপুরা/টিপরা
● অবস্থান: পাবর্ত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, ঢাকা।
● ধর্ম: সনাতন
● প্রধান উৎসব : বৈসুক
● দেবতাদের নাম : হিন্দুদের কিছু কিছু দেবতা
রাখাইন :
● অবস্থান : পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, বরগুনা, পটুয়াখালী, কক্সবাজার।
● ধর্ম : বৌদ্ধ
● প্রধান উৎসব : সাংগ্রাং
খাসী/খাসিয়া
● অবস্থান : বৃহত্তর সিলেট
● ধর্ম : খ্রিষ্টান
● প্রধান উৎসব : বড়দিন
● দেবতাদের নাম : উব্লাউ নাংমউ, উব্লাউ মতং, উব্লাউ সংসপাহ, উরিং কেউ, কায়িহ।
গারো :
● অবস্থান : বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ বিভাগ, টাঙ্গাইল।
● ধর্ম : খ্রিষ্টান
● প্রধান উৎসব : ওয়ানগালা
পাঙন :
● অবস্থান : মৌলভীবাজার
● ধর্ম : ইসলাম
● প্রধান উৎসব : ঈদুল ফিতর ও অাজহা
মণিপুরী
● অবস্থান : বৃহত্তর সিলেট
● ধর্ম : বৈষ্ণব
● প্রধান উৎসব : রাসোৎসব
খিয়াং :
● অবস্থান : বান্দরবন
● ধর্ম : বৌদ্ধ
● প্রধান উৎসব : সাংলান
তঞ্চঙ্গ্যা :
● অবস্থান: পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার
● ধর্ম : বৌদ্ধ
● প্রধান উৎসব : বিষু
ম্রো:
● অবস্থান : বান্দরবান
● ধর্ম : নাই
● প্রধান উৎসব : ক্লবপাই
ওরাও
● অবস্থান : বৃহত্তর রাজশাহী
● ধর্ম : জড়োপাসক
● প্রধান উৎসব : কারাম
পলিয়া
● অবস্থান : রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী
● ধর্ম : সনাতন
● প্রধান উৎসব: দূর্গাপূজা
মাহাতো :
● অবস্থান : বৃহত্তর রাজশাহী ও রংপুর বিভাগ
● ধর্ম : সনাতন
● প্রধান উৎসব : সহরায়
রবিদাস:
● অবস্থান : সিলেট, হবিগঞ্জ, নওগাঁ।
● ধর্ম : সনাতন
● প্রধান উৎসব : মাঘীপূর্ণিমা
হাজং
● অবস্থান : বৃহত্তম ময়মনসিংহ বিভাগ ও সুনামগঞ্জ।
● ধর্ম : সনাতন
● দেবতাদের নাম : হিন্দুদের প্রায় সব দেবদবী।
রাজবংশী :
● অবস্থান : রংপুর, শেরপুর
● ধর্ম : প্রকৃতি পূজরি
উপজাতিদের জন্য প্রতিষ্ঠিত সাংস্কৃতিক কেন্দ্র :
ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমী – বিরিশিরি, নেত্রকোনা।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট – রাঙ্গামাটি।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট – বান্দরবান।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট – খাগড়াছড়ি।
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র – কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র – কক্সবাজার
মণিপুরী ললিতকলা একাডেমী – মৌলভীবাজার
রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট – রামু, কক্সবাজার।
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গ

07/06/2019

বিভিন্ন দেশের সীমারেখা মনে রাখার কৌশল
---------------------------------------------
--------------
☼ সূত্র ১: ডুরান আপা
ব্যাখ্যা: ডুরান্ড লাইন হলো আফগানিস্তান ও পাকিস্তানের সীমারেখা।
☼ সূত্র ২: ভাপা পিঠা কন্ট্রোল করে খাও।
ব্যাখ্যা: লাইন অব কন্ট্রোল হলো ভারত ও পাকিস্তানের সীমারেখা।
☼ সূত্র ৩: কার্জন হল পোরাতন হয়ে গেছে।
ব্যাখ্যা: কার্জন লাইন হলো পোল্যান্ড ও রাশিয়ার সীমারেখা।
☼ সূত্র ৪: সরকার ফস করে পোলি ব্যাগ উঠায়ে দিল।
ব্যাখ্যা: ফস লাইন হলো পোল্যান্ড ও লিথুনিয়ার সীমারেখা।
☼ সূত্র ৫: ম্যাজিনো আমাকে একটি জামা ফ্রি দিয়েছে।
ব্যাখ্যা: ম্যাজিনো লাইন হলো জার্মান ও ফ্রান্সের সীমারেখা।
☼ সূত্র ৬: সে আমাকে একটি সিগফ্রিডের জামা ফ্রি দিয়েছে।
ব্যাখ্যা: সিগফ্রিড লাইন হলো জার্মান ও ফ্রান্সের সীমারেখা।
☼ সূত্র ৭: ওডার ও হিন্ডার কে পোজা করো না।
ব্যাখ্যা: ওডারনিস লাইন, হিন্ডারবার্গ লাইন হলো পোল্যান্ড ও জার্মানীর সীমারেখা।
☼ সূত্র ৮: রাফি ম্যানার হেইম।
ব্যাখ্যা: ম্যানারহেইম লাইন হলো রাশিয়া ও ফিনল্যান্ডের সীমারেখা।
☼ সূত্র ৯: সনো যুগে গেছে।
ব্যাখ্যা: সনোরা লাইন হলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমারেখা।
☼ সূত্র ১০: ম্যাকমোহনের সাথে দেখা করতে চাই।
ব্যাখ্যা: ম্যাকমোহন লাইন হলো চায়না ও ইন্ডিয়ার সীমারেখা।
☼ সূত্র ১১: বাই র‍্যাড
ব্যাখ্যা: র‍্যাডক্লিফ লাইন হলো বাংলাদেশ ও ইন্ডিয়ার সীমারেখা।
☼ সূত্র ১২: একচুয়েলী লাইন কন্ট্রোল করতে চাই।
ব্যাখ্যা: লাইন অব একচুয়াল কন্ট্রোল হলো চায়না ও ইন্ডিয়ার সীমারেখা।
☼ সূত্র ১৩: আই পারপল হয়ে যাই।
ব্যাখ্যা: পারপল লাইন হলো অারব ও ইসরাইলের সীমারেখা।
☼ সূত্র ১৪: ব্লু লেই।
ব্যাখ্যা: ব্লু লাইন হলো লেবানন ও ইসরাইলের সীমারেখা।
☼ সূত্র ১৫: ইসি কে নির্বাচনে গ্রীন ভূমিকা রাখতে হবে।
ব্যাখ্যা: গ্রীন লাইন হলো ইসরাইল ও সিরিয়ার সীমারেখা।
পুনরায় দেখতে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন
নিয়মিত আপডেট পেতে আমার পোস্ট ফলো করতে পারেন।

07/06/2019

কিছু টপিকস টেকনিক করে পড়লে সহজে মনে রাখা যায়।।।
চমৎকার ৩০টি টেকনিক দেওয়া হল।
যে সকল দেশের মূদ্রার নাম “ডলার”
সেগুলা মনে রাখার উপায়ঃ
টেকনিকঃ- 1 (গনী মাঝির জামাই HSC
পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল)
★ গ- গায়ান
★ নি- নিউজিল্যান্ড
★ মা- মার্কিন যুক্তরাষ্ট্র
★ ঝি- জিম্বাবুয়ে
★ জা-জামাইকা
★ H- হংক
★ S- সিংগাপুর
★ C- কানাডা
★ B- বেলিজ
★ B- ব্রুনাই
★ A- এন্টিগুয়া অস্ট্রেলিয়া ও বারমুডা
★ গেল-গ্রানাডা।
-
মধ্যপ্রাচ্যের দেশসমূহ মনে রাখার সহজ
কৌশল.....
টেকনিকঃঃ-2 [ সুমি তুই আজ ওই বাম
সিলিকা -র কুলে ]
★ সু – সুদান/সৌদিআরব
★ মি – মিশর
★ তু – তুরস্ক/তিউনিসিয়া
★ ই – ইরাক/ইসরাইল
★ আ – আলজেরিয়া, আরব আমিরাত
★ জ – জর্ডান
★ ও – ওমান
★ ই – ইরান/ইয়েমেন
★ বা – বাহরাইন
★ ম – মরক্কো
★ সি – সিরিয়া
★ লি – লিবিয়া
★ কা – কাতার
★ কু – কুয়েত
★ লে – লেবানন
-
ভারতের ছিটমহল গুলো (১১১টি)
বাংলদেশের যে সকল জেলায় অবস্থিত
টেকনিকঃ -3 (“লাল’ নীল’ পাঁচ’ কুড়ি”)
★ লা — লালমনিরহাট (৫৯টি)
★ নী — নীলফামারী (৪টি)
★ প —পঞ্চগড় (৩৬টি)
★ কু—কুড়িগ্রাম (১২টি)
-
পারমাণবিক সাবমেরিন আছেঃ ৬টি দেশে
টেকনিকঃ- 4 (UNR BF CI)(উনার BF চাই)
★UN=যুক্তরাষ্ট্র
★R=রাশিয়া
★B=ব্রিটেন
★F=ফ্রান্স
★C = চীন
★I=ভারত
-
বাংলাদেশে সর্বমোট নিরক্ষর মুক্ত জেলা-৭টি।
(প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা)
টেকনিকঃ- 5
(সিরাজ_চুমা_লাগা)
★১। সি – সিরাজগন্জ
★২। রা -রাজশাহী
★৩। জ – জয়পুরহাট
★৪। চু – চুয়াডাঙ্গা
★৫। মা- মাগুরা (১ম)
★৬। লা – লালমনিরহাট
★৭। গা – গাইবান্ধা
-
GCC ভুক্ত দেশগুলোঃ উপসাগরীয়
সহযোগিতা পরিষদ।
টেকনিকঃ-6[“ওমা সৌদি বেয়াইন
আমারে কাতুকুতু”দেয়।]
★ওমা= ওমান
★সৌদি = সৌদি আরব
★বেয়াইন = বাহরাইন
★আমারে = সংযুক্ত আরব আমিরাত
★কাতু = কুয়েত
★কুতু = কাতার
-
দূরপ্রাচ্যের দেশগুলোঃ
টেকনিকঃ-7 [চীনতা কর মফিজ]
★চীন = চীন
★তা = তাইওয়ান
★কর= কোরিয়া (উত্তর/ দক্ষিন)
★ম = মঙ্গোলিয়া
★ফি = ফিলিপাইন
★জ = জাপান
-
OPEC ভুক্ত দেশগুলোঃ
টেকনিকঃ -8 [ইরান, ইরাকের, ইক্ষু, আম,
আলু ও লেবুতে ভেজাল নাই। সৌদি, আমারে,
কাতু’কুতু দেয়।]
★এখানেঃ ইরান, ইরাক, ইকুয়েডর,
অ্যঙ্গোলা, আলজেরিয়া, লিবিয়া,
ভেনেজুয়েলা, নাইজেরিয়া,
সৌদি আরব, সংযুক্ত আরব
আমিরাত, কাতার, কুয়েত।
-
CIRDAP এর অন্তর্ভুক্ত দেশগুলোঃ
টেকনিকঃ-9 [ NIPAI MTV FILM BS ]
[(নিপা’ই MTV FILM BS(ভালোবাসে)]
★ N-Nepal,
★ I-Iran,
★ P-Pakistan,
★ A-Afganistan,
★ I-India.
★ M-Malaysia,
★ T-Thailand,
★ V-Vietnam,
★ F-Filipine,
★ I-Indonesia,
★ L-Laos,
★ M-Mayanmar,
★ B-Bangladesh,
★ S-Srilanka,
-
পারস্য উপসাগরীয় দেশ- GCC+ ইরাক,
ইরান। আরব উপদ্বীপ- GCC+ ইয়েমেন। পূর্ব
এশিয়ার দেশগুলোঃ
টেকনিকঃ10 [ তাজাকোচি।]
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন
-
দূরপ্রাচ্যের দেশগুলোঃ
টেকনিকঃ-11 [তাজাকোচিফিম]
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন
★ফি = ফিলিপাইন
★ম = মঙ্গোলিয়া
-
SUPER SEVEN দেশঃ
টেকনিকঃ-12 [ থামাই সিতাদহ”]
★থা = থাইল্যান্ড
★মা = মালেয়েশিয়া
★ই = ইন্দনেশিয়া
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং
-
FOUR IMAGINE TIGERS দেশঃ
টেকনিকঃ- 13 [ সিতাদহ ]
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং
-
7 SISTERS: ভারতের ৭টি অঙ্গরাজ্য।
টেকনিকঃ-14 [“ আমি অমেত্রি মনা”]
★আ = আসাম ( গোয়াহাটি )
★মি = মিজরাম ( আইজল )
★অ = অরুনাচল ( ইন্দিরাগিরি )
★মে = মেঘালয় ( শিলং )
★ত্রি = ত্রিপুরা ( আগরতলা )
★ম = মনিপুর ( ইম্ফল )
★না = নাগাল্যান্ড ( কোহিমা )
(বিঃ দ্রঃ – বন্ধনির ভিতর সংশ্লিষ্ট
প্রদেশের রাজধানী)
-
স্কেন্ডেনেভিয়ান রাষ্ট্র ৫ টিঃ
টেকনিকঃ 15 [“ফিডে আসুন“]
★ফি = ফিনল্যান্ড
★ডে = ডেনমার্ক
★আ =আইসল্যান্ড
★সু = সুইডেন
★ন = নরওয়ে
-
বাল্টিক রাষ্ট্র ৩ টিঃ
টেকনিকঃ-16 “ALL”
★A = এস্তনিয়া
★L = লাটভিয়া
★L =লিথুনিয়া
D-8 ভুক্ত দেশঃ
টেকনিকঃ17 [“ মা বাপ নাই তুমিই” সব]
★মা =মালেয়েশিয়া
★বা =বাংলাদেশ
★পা =পাকিস্তান
★না =নাইজেরিয়া
★ই =ইরান
★তু =তুরস্ক
★মি =মিশর
★ই =ইন্দনেশিয়া
-
ASEAN ভুক্ত ১০টি দেশঃ
টেকনিকঃ-18 [ MTV এর FILM দেখলে BCS হবেনা ”]
★M =মালেয়েশিয়া ( কুয়ালালামপুর )
★T = থাইল্যান্ড( ব্যাংকক )
★V = ভিয়েতনাম ( হ্যানয় )
★F = ফিলিপাইন ( ম্যানিলা )
★I = ইন্দোনেশিয়া ( জাকার্তা )
★L = লাওস ( ভিয়েন তিয়েন )
★M = মায়ানমার ( নাইপিদ )
★B = ব্রুনাই ( বন্দর সেরি বেগাওয়ান )
★C = কম্বোডিয়া( নমপেন )
★S = সিঙ্গাপুর ( সিঙ্গাপুর সিটি )
( বিঃ দ্রঃ – বন্ধনির ভিতর সংশ্লিষ্ট দেশের রাজধানী)
বিভিন্ন (Golden Cresent)
-
মাদক উৎপাদক অঞ্চল।
টেকনিক :- 19 [″আপাই’’]
আ=আফগানিস্থান ,
পা= পাকিস্থান ,
ই=ইরান

07/06/2019

মনে রাখার উপায়
মিশ্র শব্দ
-------------------
টেকনিক >>> রাজা বাদশা হেড মৌলবীকে সংগে নিয়ে ডাক্তার খানার চৌহদ্দি ঘূরে এসে হেড পন্ডিত কে ডেকে বল্লেন, আগামী হাটবাজারে যেন পকেট মার না হয়।
শব্দগুলো এখন দেখে নেই
১. রাজা-বাদশা>তত্সম+ফারসি
২.হেড-মৌলবী>ইংরেজি+ফারসি
৩.ডাক্তার -খানা>ইংরেজি+ফারসি
৪.চৌ-হদ্দি>ফারসি+ আরবি
৫.হেড-পন্ডিত> ইংরেজি+তত্সম
৬. হাট-বাজার>বাংলা +ফারসি
৭.পকেট-মার> ইংরেজি+ বাংলা

মনে রাখুন
১.মৌলিক শব্দ:
-------------------
টেকনিক >>>লাল গোলাপের নাকে তিন হাত কলম.
মিলিয়ে নিন:লাল,গোলাপ,নাক তিন,হাত,কলম.
২.সাধিত শব্দ:
--------------------
টেকনিক >>>দয়ালু জমিদার পানসা হাতে ফুলেল লাগাল.
মিলিয়ে নিন: দয়ালু জমিদার,পানসা ফুলেল
৩.যৌগিক শব্দ:
--------------------
টেকনিক >>>নায়ক গায়ক ও চিকামারা নয়ন এবং সুন্দরী মিতালি ও দৌহিত্র বাবুয়ানা দেখিয়ে কর্তব্যে অবহেলা
করে শয়ন করল. এবং পরে বাদরামীর মধুর জলে গমন করল.

মিলিয়ে নিন>গায়ক,নায়ক,চ
িকামারা,নয়ন মিতালি,দৌহিত্র,
বাবুয়ানা
কর্তব্য,শয়ন,বাদরামী, মধুর
৪.রূঢ়ি শব্দ:
-------------------
টেকনিক >>>তেলেভাজা স্বন্দেশ খেয়ে এক প্রবীণ গভেষনা করে পান্জাবী পরে
হস্তীর পিঠে চরে বাঁশি বাজায়. হরিণের মাংস দিয়ে মন্ডূপ তৈরি
করায় লাবণ্যের শশুর ও ঝি কূশল বিনিময় করল আমিও করি...!!!
মিলিয়ে নিন:>>তেলেভাজা,
স্বন্দেশ,প্রবীণ,গভেষনা,হস্তি বাঁশি,হরিণ,মন্ডুপ,লাবণ্য,শশুর,ঝি কূশল,করী
৫.যৌগরূঢ় শব্দ:
----------------------
টেকনিক >>> রাজপূত পঙ্কজ মহাযাত্রা করে জলদির কাছে গেলেন.এরপর
পীতাম্বর তরঙ্গম ও আদিত্যকে বলদ বলে জলদে পাঠালেন.

মিলিয়ে নিন:>রাজপূত,পঙ্
কজ,মহাযাত্রা,জলদি পীতাম্বর,তরঙ্গম
,আদিত্য,বলদ এবং জলদ...!


৬.তদ্ভব শব্দ:
টেকনিক >>>আখি আজ করছে কাজ, মৌ পড়েছে বিয়ের সাজ,
বৌমা এনেছে ভাত মাছ.মাথায় হাত কানে দাত চাঁদ সই করা তদ্ভবের কাজ.

মিলিয়ে নিন:>মাথা,হাত,আ
খি,দাত,ভাত চাঁদ,মাছ,কান
7.তৎসম শব্দ:
-------------------
টেকনিক >>> হস্তে যদি থাকে শক্তি চন্দ্র সূর্য্য করবে ভক্তি,ভবনের পত্র ধর্ম লাভ ক্ষতি মনূষ্য পর্বতের কর্ম.
মিলিয়ে নিন: হস্ত,চন্দ্র,সূর
্য্য,ভবন,পত্র,ল
াভ,ক্ষতি মনূষ্য,পর্বত.
8.অর্ধতৎসম শব্দ:
----------------
টেকনিক >>>গিন্নি মাগি জৈস্না কুৎসীত গতরে বোস্টমের বাড়িতে
নেমন্তন্ন খেত গেল,কেস্ট ও পুরুত খিদে পেয়ে শুধু আদা খায়.

মিলিয়ে নিন: গিন্নি,মাগি,জৈস
্না,কুৎসীত,গতর,নেমন্তন্ন,কেস্ট
,পুরুত,আদা...!!!
.
টেকনিকে ফারসি শব্দঃ [ধর্ম সংক্রান্ত:
------------------------------
---------------
ছন্দঃ(নামাজ রোজা করলে বেহেস্ত, আর গুনাহ করলে দোযখ ফেরেস্তা হিসাবে রাখবে আর পয়গম্বর খোদার কাছে গুনাহ মাপের সুপারিশ করবে।)
ব্যাখ্যাঃ
নামাজ, রোজা, বেহেস্ত, গুনাহ, দোযখ, ফেরেস্তা, পয়গম্বর, খোদা, সুপারিশ।
******অথবা********
(নামাজ রোজা পালন না করলে গুনাহ হয়। তাই পয়গম্বরদের কথা না,শুনলে ফেরেস্তারা খোদার আদেশে বেহেস্তের পরিবর্তে দোযখে নিয়ে যাবে।)
নামাজ, রোজা পালন, গুনাহ, পয়গম্বর, ফেরেস্তা, খোদা, বেহেস্ত, দোযখ।
_______________________________

টেকনিকে পর্তুগিজ শব্দঃ
---------------------------
চোর গীর্জার গুদামে ঢুকে পাদ্রিকে বেঁধে রেখে চবি দিয়ে আলমারি খুলে আনারস আলপিন পাউরুটি বালতি সব নিয়ে গেল।
-------------------------------------------

টেকনিকে ফরাসি শব্দঃ
কাকু রেডি (কার্তুজ, কুপন, ডিপো রেস্তারা)
------------------------------
-----------------
টেকনিকে গুজরাটি শব্দঃ
গুজরাটি হখ (হরতাল, খদ্দর) সাহেব।
------------------------------
--------------------
টেকনিকে পাঞ্জাবি শব্দঃ
পাঞ্জাবি চাশি (চাহিদা, শিখ)
------------------------------
---------------------
টেকনিকে তুৃর্কি শব্দঃ
দারোগা, চাচা (চাকর, চাকু) তোপ, দাগে।
----------------------------------------

# কতগুলো শব্দ কেবল পুরুষ বোঝায়---
→ কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার, রাষ্ট্রপতি।
# কতগুলো শব্দ পুরুষ ও স্ত্রী দু-ই বোঝায়---
→ গুরু, শিশু, সন্তান, জন, শিক্ষিত, পাখি।
# নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে---
→ শ্রদ্ধাস্পদাসু
# লিঙ্গান্তর হয় না এমন শব্দ ---
→ কবিরাজ, কেরানী ,রাষ্ট্রপতি, ডাক্তার ।
#কতগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ ---
→ শাঁকচুন্নী, সধবা, সতীন, সপত্নী, বিধবা, সধবা, ডাইনি, কুলটা এয়ো, দাই।
o ‘বাবুর্চি’ কোন ভাষার শব্দ? তুর্কি
o ‘ম্যালেরিয়া’ কোন ভাষার শব্দ? ইতালি
o ‘মর্সিয়া’ শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? আরবি
o ‘কাঁচি’ শব্দটি কোন ভাষা হতে এসেছে? তুর্কি
o ‘কুঁড়ি’ শব্দটির ব্যুৎপত্তি শব্দ কোনটি? কোরক
o ‘শাক সবজি’ শব্দটি নিচের কোন দুইয়ের মিলন? তৎসম + ফারসি
o ‘কুলি’ শব্দটি কোন ভাষা থেকে আগত? তুর্কি
o ‘সাবান’ ও ‘আনারস’ শব্দ দুটি কোন ভাষা হতে এসেছে? পর্তুগিজ
o ‘হরতন’ কোন ভাষার শব্দ? ওলন্দাজ
o ‘‘হরতাল’’ কোন ভাষা থেকে এসেছে? গুজরাটি
o ‘হাঙ্গামা’ কোন ভাষার শব্দ? ফারসি
o ‘হাটবাজার’ কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?বাংলা ও ফারসি
o ‘চকলেট’ কোন দেশের ভাষার শব্দ? মেক্সিকো
o ‘চকমক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তুর্কি
o ‘চানাচুর’ কোন ভাষার শব্দ? হিন্দি
o ‘জান্নাত ও বেহেশত’ শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? আরবি ও ফারসি
o ‘জানালা’ শব্দটি কোন্ ভাষার শব্দ? ফারসি




বাংলা নিপাতনে সিদ্ধ সন্ধি সহজেই মনে রাখি
_______________________________
বনস্পতি এবং বৃহস্পতি পরষ্পর দুই ভাই। তাদের বয়স ষোড়শ এবং একাদশ। তারা দুজনে তস্কর।দুজনে গিয়েছে গোষ্পদ চুরি করতে।দেখেছে মনীষা। বলেছে পতঞ্জলির কাছে।পতঞ্জলি শুনে আশ্চর্য হল
------------------------------
----------------------
বনস্পতি
বৃহস্পতি
পরষ্পর
ষোড়শ
একাদশ
তস্কর
গোষ্পদ
মনীষা
পতঞ্জলি
আশ্চর্য নিপাতনে সিদ্ধ সন্ধি।
(সংগৃহীত)

07/06/2019

√ স্বরবর্ণ - 11টি
√ ব্যঞ্জনবর্ণ - 39 টি
√ মৌলিক স্বরধ্বনি - 7 টি
√ যৌগিক স্বরধ্বনি--২টি
√ যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ >> ২৫টি।
√ হ্রসস্বর স্বরধ্বনি - 4 টি
√ দীর্ঘস্বর স্বরধ্বনি - 7টি
√ মাত্রাহীন - 10 টি
√ অর্ধমাত্রা - 8 টি
√ পূর্ণমাত্রা - 32 টি
√ কার - 10 টি
√ স্পর্শবর্ণ - 25 টি
এক নজরে বাংলা বর্ণমালার সবকিছুঃ
# বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে ৫০টি।(স্বরবর্ণ ১১টি + ব্যঞ্জণবর্ণ ৩৯টি)
# বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ ১১টি(হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি)
# বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জণবর্ণ ৩৯টি(প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪ টি)
# বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্
তবর্ণ আছে ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি)
# বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত
বর্ণ আছে ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি)
# বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণআছে ১০টি ( ব্যঞ্জণবর্ণ ৬টি + স্বরবর্ণ৪টি)
# বাংলা বর্ণমালায় কার আছে এমন স্বরবর্ণ ১০টি (“অ” ছাড়া)
# বাংলা বর্ণমালায় ফলা আছে এমন ব্যঞ্জণবর্ণ ৫টি (ম, ন, ব,য, র) { সৌমিত্র শেখরের বই যে ৬টি । যেমন: ন, ম, য, র ল, ব
# বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি/
বর্গীয় ধ্বনি আছে ২৫টি (ক থেকে ম পর্যন্ত)
# বাংলা বর্ণমালায় কন্ঠ/ জিহবামূলীয় ধ্বনি আছে ৫টি (“ক” বর্গীয়ধ্বনি)
# বাংলা বর্ণমালায় তালব্য ধ্বনি আছে৮টি (“চ” বর্গীয় ধ্বনি + শ,য, য়)
# বাংলা বর্ণমালায় মূর্ধন্য/পশ্চা ৎদন্তমূলীয় ধ্বনি আছে ৯টি (“ট” বর্গীয়ধ্বনি + ষ, র, ড়, ঢ়)
# বাংলা বর্ণমালায় দন্ত্য ধ্বনি আছে৭টি (“ত” বর্গীয় ধ্বনি + স,ল)
# বাংলা বর্ণমালায় ওষ্ঠ্য ধ্বনি আছে৫টি (“প” বর্গীয় ধ্বনি)
# বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি আছে১৪টি (প্রতি বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ, ষ, স)
# বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি আছে১১টি (প্রতি বর্গের ৩য় ও ৪র্থ ধ্বনি + হ)
# বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ধ্বনিআছে ১৩টি (প্রতি বর্গের ১ম ও ৩য় ধ্বনি + শ, ষ, স)
# বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনিআছে ১১টি (প্রতি বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি + হ)
# বাংলা বর্ণমালায় নাসিক্য/
অনুনাসিকধ্বনি আছে ৮টি (প্রতি বর্গের ৫ম ধ্বনি + ং, ৺, ও)
# বাংলা বর্ণমালায় উষ্ম/শিষ ধ্বনি৪টি (শ, ষ, স, হ)
# বাংলা বর্ণমালায় অন্তঃস্থ ধ্বনি৪টি (ব, য, র, ল)
# বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি১টি (ল)
# বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি১টি (র)
# বাংলা বর্ণমালায় তাড়নজাত ধ্বনি১টি (ড়, ঢ়)
# বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী ধ্বনি৩টি (ং, ঃ, ৺)
# বাংলা বর্ণমালায় অযোগবাহ ধ্বনি২টি (ং, ঃ)
# বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপকধ্বনি ২টি (ঐ, ঔ)
# বাংলা বর্ণমালায় খন্ডব্যঞ্জণধ্বন
ি ১টি (ৎ)
# বাংলা বর্ণমালায় নিলীন ধ্বনি ১টি(অ)
# বাংলা বর্ণমালায় হসন্ত/হলন্ত বর্ণবলা হয় ক্, খ্, গ্ এধরণের বর্ণকে
# বাংলা বর্ণমালায় অর্ধস্বর ২টি (য,ব)
১.দেশী শব্দ
-- কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ডিঙ্গা, ঢেঁকি।

Want your school to be the top-listed School/college in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


C&B Road
Barishal
8200