পশ্চিম ফুলহার মাধ্যমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Barishal
  • পশ্চিম ফুলহার মাধ্যমিক বিদ্যালয়

পশ্চিম ফুলহার মাধ্যমিক বিদ্যালয় "One of the top schools in Rajapur Upazila, founded by Nirod Behary Mridhad. This page is for all our fans to stay connected and celebrate our community!"

12/05/2026
সেহরিতে ডাকা 'মা' নামক এলার্মটা যেনো দীর্ঘদিন বেঁচে থাকে!
25/02/2026

সেহরিতে ডাকা 'মা' নামক এলার্মটা যেনো দীর্ঘদিন বেঁচে থাকে!

🇧🇩 ১৬ ডিসেম্বর – মহান বিজয় দিবস 🇧🇩আজকের এই দিনে আমরা পেয়েছি আমাদের পরিচয়, আমাদের স্বাধীনতা। যাদের আত্মত্যাগে স্বাধীন ব...
15/12/2025

🇧🇩 ১৬ ডিসেম্বর – মহান বিজয় দিবস 🇧🇩

আজকের এই দিনে আমরা পেয়েছি আমাদের পরিচয়, আমাদের স্বাধীনতা। যাদের আত্মত্যাগে স্বাধীন বাংলাদেশ—
সেই সব বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

✨ Happy Victory Day, Bangladesh ✨

"স্যার বলতেন – তুমিও পারবে, যদি নিজেকে বিশ্বাস করো!"👨‍🏫 অসীম স্যার, ইংলিশ ক্লাসে হঠাৎ হঠাৎ এমন কিছু বলতেন, যা শুধু ইংলিশ...
21/07/2025

"স্যার বলতেন – তুমিও পারবে, যদি নিজেকে বিশ্বাস করো!"

👨‍🏫 অসীম স্যার, ইংলিশ ক্লাসে হঠাৎ হঠাৎ এমন কিছু বলতেন, যা শুধু ইংলিশ শেখাত না – শেখাত জীবন কিভাবে গড়ে তুলতে হয়।

“তুমিও পারবে তোমার ভিতরের প্রতিভাকে কাজে লাগাতে। তোমাকে সেই গুপ্ত প্রতিভা জাগিয়ে তুলতে হবে।
তোমার যদি লক্ষ্য হয় দশতলা সিঁড়ি দিয়ে ওঠা, তাহলে তুমি ১০ তলা না উঠতে পারলেও সাততলা পর্যন্ত উঠতে পারবে।
কিন্তু লক্ষ্য যদি থাকে পাঁচ তলা, তাহলে চারতলার বেশি উঠতে পারবে না। তাই সবসময় স্বপ্ন বড় রাখো।”

এই কথাগুলো এখনো অনেকের জীবন গড়ার পাথেয় হয়ে আছে।

📌 আপনার কি মনে পড়ে অসীম স্যারের আরও কোনো মূল্যবান কথা বা মজার ঘটনা?

👇 কমেন্টে লিখে আমাদের সাথে শেয়ার করুন — আপনার কথাই হয়তো অনুপ্রেরণা হবে অন্য কারও জন্য।

"স্যারের দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করছি" 💙

20/07/2025

স্কুলের কোন স্যারের কোন উক্তিটি এখনো আপনার মনে আছে! আমাদের সাথে শেয়ার করুন!

এই স্কুলের ঘটে যাওয়া আপনার একটি স্মৃতি বলে যান! ছোটবেলার সেই বেঞ্চে বসে থাকা, টিফিনে বন্ধুদের সঙ্গে ভাগ করে খাওয়া, পরী...
20/07/2025

এই স্কুলের ঘটে যাওয়া আপনার একটি স্মৃতি বলে যান!

ছোটবেলার সেই বেঞ্চে বসে থাকা, টিফিনে বন্ধুদের সঙ্গে ভাগ করে খাওয়া, পরীক্ষার আগের টেনশন, প্রিয় স্যারের ক্লাস...

এই স্কুলের কোন একটি স্মৃতি এখনও মনে পড়ে? 💭

👇 কমেন্টে লিখে আমাদের সাথে শেয়ার করুন আপনার সেই সবচেয়ে প্রিয় স্কুল স্মৃতি

হাসির, কষ্টের, আবেগের বা হয়তো একটুখানি দুষ্টুমির! 🙋🎒

20/07/2025

আপনি কত সালে SSC পরীক্ষা দিয়েছেন !!

20/07/2025

এই স্কুল থেকে পড়াশোনা শেষ করে এখন কে কোন পেশায় নিয়োজিত আছেন !?

05/03/2025

জান্নাতে রাইয়‍্যান নামক একটি দরজা আছে।

কিয়ামতের দিন শুধু সাওম পালনকারীরাই এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে।

-সহীহ বুখারীঃ ১৮৯৬

পড়ার টেবিলে বসে বই খুলতেই যদি মনে হয়, কিছুই মনে থাকছে না— তাহলে নিশ্চয়ই দুশ্চিন্তায় পড়ে যান! পরীক্ষার আগে এই সমস্যা অনেক...
05/03/2025

পড়ার টেবিলে বসে বই খুলতেই যদি মনে হয়, কিছুই মনে থাকছে না— তাহলে নিশ্চয়ই দুশ্চিন্তায় পড়ে যান! পরীক্ষার আগে এই সমস্যা অনেকেরই হয়। তবে কিছু কার্যকর কৌশল অনুসরণ করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে সহজেই স্মৃতিশক্তি উন্নত করা সম্ভব। আসুন, জেনে নেওয়া যাক পরীক্ষার জন্য মেমোরি বাড়ানোর ৮টি অনন্য উপায়।

১. শুধু পড়লেই হবে না, মনে রাখার জন্য স্মার্টভাবে নোট নিতে হবে। রঙিন মার্কার দিয়ে মূল পয়েন্ট হাইলাইট করা, গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষিপ্ত আকারে লিখে ফ্ল্যাশকার্ড তৈরি করা বা নিজেই তথ্যগুলো সংক্ষেপে লিখে নিলে মনে রাখতে সহজ হয়।

২. বড় বড় অধ্যায় মুখস্থ করতে গিয়ে জট পাকিয়ে গেলে ‘মাইন্ড ম্যাপ’ কৌশল ব্যবহার করুন। এতে মূল বিষয়কে কেন্দ্র করে শাখা-প্রশাখার মতো তথ্য সংযুক্ত করলে একটি পরিষ্কার চিত্র পাওয়া যায়, যা দ্রুত মনে রাখতে সাহায্য করে।

৩. যদি মনে রাখতে চান, তাহলে অন্য কাউকে শেখানোর চেষ্টা করুন। পড়া শেষ করে বন্ধুকে বা পরিবারের কাউকে বুঝিয়ে বলুন। এটি মস্তিষ্ককে তথ্য প্রসেস ও সংরক্ষণে সহায়তা করে।

৪. কোনো কঠিন তথ্য সহজে মনে রাখতে ছন্দ, গল্প বা সংক্ষিপ্ত রূপ তৈরি করতে পারেন। যেমন, ইংরেজি শব্দ মনে রাখার জন্য তার সাথে মিলিয়ে বাংলা কোনো মজার শব্দ তৈরি করতে পারেন।

৫. ঘুমের অভাবে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়, ফলে তথ্য সংরক্ষণে ব্যাঘাত ঘটে। তাই প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানো জরুরি। পরীক্ষার আগে রাতে জেগে পড়ার চেয়ে পর্যাপ্ত ঘুম নেওয়া বেশি কার্যকর।

৬. একটানা দীর্ঘক্ষণ পড়ার চেয়ে মাঝে মাঝে বিরতি নিয়ে পড়লে মস্তিষ্ক ভালোভাবে তথ্য ধরে রাখতে পারে। ২৫-৩০ মিনিট পড়ার পর ৫-১০ মিনিট বিরতি নিন, এতে মনোযোগ বৃদ্ধি পাবে।

৭. স্মৃতিশক্তি বাড়াতে খাবারের দিকেও নজর দেওয়া জরুরি। ওমেগা-৩ সমৃদ্ধ মাছ, বাদাম, ডার্ক চকলেট, সবুজ শাক-সবজি, ফল ইত্যাদি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়।

৮. মানসিক চাপ কমাতে প্রতিদিন মেডিটেশন ও হালকা ব্যায়াম করুন। এতে মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ে এবং মনোযোগ বৃদ্ধি পায়, যা পড়া মনে রাখতে সহায়ক।

পরীক্ষার আগে স্মৃতিশক্তি বাড়াতে এই কৌশলগুলো অনুসরণ করলে পড়া যেমন সহজ হবে, তেমনি আত্মবিশ্বাসও বাড়বে। তাই এখন থেকেই এগুলো অভ্যাসে পরিণত করুন এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করুন!

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when পশ্চিম ফুলহার মাধ্যমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category