20/08/2019
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম - ২০১৯🛃🛃
আজ ২০ আগষ্ট ২০১৯ তারিখে ০১ নং সাতলা ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে।
আজ থেকে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে
ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহ করবে।
১ নং ওয়ার্ড (আলামদী) তথ্য সংগ্রহকারী✍️✍️
মোঃ রুহুল বালী, মোবাইলঃ 01727123391
২ নং ওয়ার্ড (পশ্চিম সাতলা) তথ্য সংগ্রহকারী✍️✍️
নূরজাহান বালী, মোবাইলঃ 01721690833
৩ নং ওয়ার্ড (শিবপুর) তথ্য সংগ্রহকারী✍️✍️
ভক্ত বিশ্বাস, শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
ওনার ফোন নাম্বারটি পাওয়া যায় নি। বিকল্প হিসেবে
ইউপি সদস্য, মিল্টন 01761853001ওনার সাথে যোগাযোগ করুন।
নতুন ভোটার হতে চাইলে যেসব কাগজ লাগবে📌📌📌
নতুন ভোটার হতে যাওয়া ব্যক্তিকে ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদের ফটোকপি বাধ্যতামূলকভাবে দিতে হবে। সেই সঙ্গে ইউপি চেয়ারম্যানের নাগরিকত্ব সনদ লাগবে।
যারা এখনো ডিজিটাল জন্মনিবন্ধন করেন নি ....! তারা সাতলা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে যোগাযোগ করে আজি ডিজিটাল জন্মনিবন্ধন করুন।
আল হেলাল, মোবাইলঃ 01932324061, উদোক্তা, সাতলা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র।
আর ইউপি চেয়ারম্যানের নাগরিকত্ব সনদের জন্য ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন। অথবা যোগাযোগ করুন বিমল দাস এর সাথে, মোবাইলঃ 01915720616।
আর ডিজিটাল জন্মনিবন্ধন এবং নাগরিকত্ব সনদে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর করানোর জন্য অবশ্যই আপনার এবছরের হোল্ডিং ট্যাক্স এর রশিদ সাথে করে নিয়ে যেতে হবে। অথবা যারা এখনো হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেননি তাদেরকে আগে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে তারপর স্বাক্ষর করাতে হবে।
তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে যে ভোটার নিবন্ধন ফরম পূরণ করবে। নিবন্ধন ফরমের নিচের অংশ কেটে আপনাকে একটি স্লিপ দিয়ে আসবে, দয়া করে সেটি যন্ত করে রাখবেন।
এই স্লিপেই ছবি তোলার তারিখ ও স্থান উল্লেখ থাকবে। এবং নিদিষ্টি তারিখে ভোটার নিবন্ধন স্লিপ এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ ছবি তোলার কেন্দ্রে হাজির হবেন।
এবার ৮০ লাখ নাগরিকের তথ্য সংগ্রহের লক্ষ্য নিয়ে মাঠে নামছে নির্বাচন কমিশন (ইসি)। যদের বয়স ১৬ বছর হয়েছে তাদের তথ্য সংগ্রহ করবে। এরা ১৮ বছর হলেই ভোটার হবেন।
ইসি সূত্র জানায়, এবার ৮০ লাখ নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হবে। ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এ রকম নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে।
এর মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের নাম ২০২০ সালে প্রকাশিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যাদের বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি, তাদের বয়স ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে।