28/08/2026
মানবিক আবেদন |
আমাদের মুসলিমিয়ান ভাই ইমামের পাশে দাঁড়ান 🤲
মোঃ ইমাম, সরকারি পাতারহাট মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির একজন শিক্ষার্থী। ইমামের ব্রেইন টিউমার ধরা পড়েছে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন প্রয়োজন।
ইমামের পরিবারের আর্থিক অবস্থা স্বচ্ছল নয়। ইতোমধ্যে চিকিৎসার পেছনে পরিবারের অনেক অর্থ ব্যয় হয়েছে। এই কঠিন সময়ে আমাদের ছোট ভাই ইমামের পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব।
আমাদের সামান্য সহযোগিতাও ইমামের চিকিৎসায় বড় ভূমিকা রাখতে পারে। তাই সরকারি পাতারহাট মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থী ও মুসলিমিয়ান ভাই-বোনদের প্রতি আন্তরিক আহ্বান—আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী ইমামের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
আসুন, আমরা সবাই মিলে ইমামের পাশে দাঁড়াই। ❤️
আল্লাহ ইমামকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন। 🤲
💳 বিকাশ (কোষাধ্যক্ষ)
মারুফুর রহমান
01730015286
আপনার একটি ছোট্ট সহযোগিতা হয়ে উঠতে পারে একটি পরিবারের জন্য বড় আশার আলো। ❤️
— সরকারি পাতারহাট মুসলিম হাইস্কুল অ্যালামনাই এসোসিয়েশন (PMHSAA)