07/05/2026
স্কুলের সেই দিনগুলো, স্যারের শাসন আর স্নেহ আজও খুব মনে পড়ে।
কষ্ট লাগে যখন শুনি, আমাদের প্রিয় স্বপন স্যার আজ বার্ধক্য, অসুস্থতা আর অর্থকষ্টের সাথে লড়ছেন।
যে মানুষটা আমাদের মানুষ হতে শিখিয়েছেন, আজ তাঁর পাশে দাঁড়ানোটা শুধু দায়িত্ব নয়, আমাদের ভালোবাসা আর কৃতজ্ঞতার প্রকাশ।
আসুন, স্যারের পাশে দাঁড়াই।
কারণ শিক্ষকরা কখনও পুরোনো হন না, তাঁরা স্মৃতির সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে থাকেন।