26/08/2026
২৬/০৮/২০২৬ ইং
আচ্ছালামু আলাইকুম
দারুন্নাজাত নেছারিয়া আইডিয়াল মাদ্রাসার সকল
সম্মানিত অভিভাবক বৃন্দদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে বাংলাদেশে ছাত্র হিজবুল্লাহ বরিশাল জেলা ও মহানগর এর পক্ষ থেকে
দারুন্নাজাত নেছারিয়া আইডিয়াল মাদ্রাসা শাখার উদ্যোগে
আজকে বরিশাল মহানগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে।
সেজন্য আমাদের মাদ্রাসার আজকের ক্লাস ২ ঘন্টা অর্থাৎ সকাল ৯:৩০ পর্যন্ত চলবে এবং আগামীকাল
"পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)
উপলক্ষ্যে"
মাদ্রাসা বন্ধ থাকবে।
এবং আগামী পরশু রোজ শুক্রবার বিকাল ৩ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ কেরাত, হামদ নাত ও বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এবং মাগরিব থেকে রাত ১০ পর্যন্ত
আলোচনা সভা ওয়াজ নাসিহাত ও
বিকালের প্রতিযোগীতায় যারা ১ম ২য় ৩য় হয়েছেন তাদের পুরষ্কার দেওয়া হবে
এবং সর্বশেষ দোয়া মোনাজাত ও মেহমানদারির মাধ্যমে আমাদের পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) কার্যক্রম সমাপ্ত হবে।
উক্ত প্রোগ্রামে আপনারা সবাই আমন্ত্রিত।
আপনাদের সর্বাধিক উপস্থিতি ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
নির্দেশনায়
মাও :মুহাঃ রুহুল আমিন (মাসুম)
অধ্যক্ষ, দারুন্নাজাত নেছারিয়া আইডিয়াল মাদ্রাসা।