17/04/2026
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ—২০২৬ উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের প্রকল্প প্রদর্শনীতে বরগুনা সাইন্স সোসাইটি (বিএসএস) অসাধারণ সাফল্য অর্জন করেছে!
বিশেষ গ্রুপে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছে বরগুনা সাইন্স সোসাইটি—বিএসএস এই অর্জনের পেছনে ছিল উদ্ভাবনী চিন্তা; পরিবেশবান্ধব প্রযুক্তি এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সমন্বয়!
প্রথম স্থান অর্জনকারী প্রকল্প:
প্রকল্পের নাম: SHUNNO—Turning Sugarcane Waste into Biodegradable Material Alternate to Plastic
প্রতিষ্ঠান: বরগুনা সাইন্স সোসাইটি—বিএসএস
এই প্রকল্পের মাধ্যমে আখের বর্জ্যকে ব্যবহার করে পরিবেশবান্ধব বায়োডিগ্রেডেবল উপাদান তৈরি করা হয়েছে যা প্লাস্টিকের কার্যকর বিকল্প হিসেবে ব্যবহারের সম্ভাবনা তৈরি করে—বর্তমান বৈশ্বিক পরিবেশ সংকট মোকাবিলায় যা অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি উদ্ভাবন!
পাশাপাশি; তৃতীয় স্থান অধিকার করেছে বরগুনা সাইন্স সোসাইটি—বিএসএস বেতাগী শাখা!
তৃতীয় স্থান অর্জনকারী প্রকল্প:
প্রকল্পের নাম: Cyber Chair
প্রতিষ্ঠান: বিএসএস বেতাগী শাখা
Cyber Chair প্রকল্পটি প্রযুক্তিনির্ভর একটি উদ্ভাবন যা আধুনিক জীবনযাত্রাকে আরও সহজ ও স্মার্ট করার লক্ষ্যে তৈরি করা হয়েছে!
✨
এই অর্জন প্রমাণ করে যে বরগুনা সাইন্স সোসাইটি শুধু বিজ্ঞান চর্চাই নয় বরং নতুন প্রজন্মকে উদ্ভাবন গবেষণা এবং টেকসই প্রযুক্তির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে!
বিজ্ঞানমনস্ক এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এটাই প্রত্যাশা! 🚀