26/04/2026
শোকবার্তা
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
চাঁদপুরা আহমদিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আলতাফ হোসেন গাজী সাহেবের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
মাওলানা আলতাফ হোসেন গাজী সাহেব ছিলেন একজন জ্ঞানতপস্বী ও আদর্শিক শিক্ষক। দ্বীনি শিক্ষা প্রসারে এবং সমাজের নৈতিক উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারালাম, যা অপূরণীয় ক্ষতি।
সাহেবেরহাট ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।
20/04/2026
"পরীক্ষা মানেই ভয় নয়, বরং নিজেকে প্রমাণ করার সুযোগ। প্রিয় দাখিল ও এসএসসি পরীক্ষার্থী, তোমাদের সবার জন্য মন থেকে দোয়া ও শুভকামনা রইলো। টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দাও, সাফল্য আসবেই। শুভ হোক তোমাদের আগামীর পথচলা!
17/10/2025
💠ফাজিল (স্নাতক) পাস ১ম,২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২৪ এর পরিবর্তিত সময়সূচি
▪️ ফাজিল (স্নাতক) পাস ১ম বর্ষের নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে ২৭ অক্টোবর ২০২৫ তারিখ,সোমবার থেকে
▪️ ফাজিল (স্নাতক) পাস ১ম বর্ষের পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে ২৮ অক্টোবর ২০২৫ তারিখ,মঙ্গলবার থেকে
▪️ ফাজিল (স্নাতক) পাস ২য় বর্ষের পরীক্ষা শুরু হবে ২৫ অক্টোবর ২০২৫ তারিখ,শনিবার থেকে।ফাজিল (স্নাতক) পাস ২য় বর্ষের পরীক্ষা পুরাতন সিলেবাস অনুযায়ী গ্রহণ করা হবে।
▪️ ফাজিল (স্নাতক) পাস ৩য় বর্ষের পরীক্ষা শুরু হবে ২৮ অক্টোবর ২০২৫ তারিখ,মঙ্গলবার থেকে। ফাজিল (স্নাতক) পাস ৩য় বর্ষের পরীক্ষা পুরাতন সিলেবাস অনুযায়ী গ্রহণ করা হবে
🔹 পরীক্ষার সময় : প্রতিদিন দুপুর ১ টা ৩০ মিনিট থেকে বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে ইন শা আল্লাহ
- প্রথম সময়সূচি প্রকাশের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫।পরিবর্তিত সময়সূচি প্রণয়নের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৫ এবং প্রকাশের তারিখ ৭ অক্টোবর ২০২৫ (বিঃদ্রঃ ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে ৬ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ ছিল)
16/03/2024
যারা আগে বিয়ে করসে, তারা হতাশ, সংসারের ঘানি টেনে ক্যারিয়ার গড়তে পারেনাই।
যারা বিয়ে করেনাই, তারা হতাশ, ক্যারিয়ার গড়তে গিয়ে সংসার গড়তে পিছায় গেসে।
যারা প্রাইভেট জব করতেসে তারা হতাশ, ছুটি নাই, চাকরীর নিরাপত্তা নাই।
যারা সরকারী চাকরী করতেসে তারা হতাশ, গ্রামগঞ্জে থাকতে হয়, শহরের সুবিধা পায়না, সময় কাটেনা।
যারা দেশে থাকে তারা হতাশ, যোগ্যতানুযায়ী চাকরী নাই, এত জ্যাম, মূল্যবান সময়গুলা সব রাস্তাতেই দিতে হয়।
যারা বিদেশ থাকে, তারা হতাশ, সব সুবিধা আছে কিন্তু আত্মীয় স্বজন কেউ নাই।
"আসলে কবরের মাটি ছাড়া মনে হয় কোন কিছুতেই শান্তি নাই"❣️