26/04/2026
শোকবার্তা
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
চাঁদপুরা আহমদিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আলতাফ হোসেন গাজী সাহেবের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
মাওলানা আলতাফ হোসেন গাজী সাহেব ছিলেন একজন জ্ঞানতপস্বী ও আদর্শিক শিক্ষক। দ্বীনি শিক্ষা প্রসারে এবং সমাজের নৈতিক উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারালাম, যা অপূরণীয় ক্ষতি।
সাহেবেরহাট ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।