রীড্ বিসিএস

রীড্ বিসিএস

Share

This page will provide updated English Grammar, Vocabulary, Literature and English Suggestion for BCS, BANK, PRIMARILY and For other Jobs.

14/05/2026

আসসালামু
আলাইকুম 🧡

11/05/2026

আলহামদুলিল্লাহ 🧡

10/04/2026

🎯 ভাইভা পরামর্শ – ৪৭তম বিসিএস
লিখেছেন Mohammad Ali
বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একজন প্রার্থীকে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হয়—ভাইভা পরীক্ষা।
এই ধাপের সফল সমাপ্তি শুধু একটি চাকরি অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি একজন প্রার্থীকে একটি সম্মানজনক সামাজিক অবস্থানের দিকে এগিয়ে নিয়ে যায়।
প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় সরাসরি কোনো ব্যক্তির সম্মুখীন হতে হয় না বলে স্বাভাবিকভাবেই ভীতি তুলনামূলক কম থাকে এবং প্রস্তুতিও অনেকটা সিলেবাসনির্ভর হয়।
কিন্তু ভাইভা সম্পূর্ণ ভিন্নধর্মী। এখানে কেবল আপনার জ্ঞান নয়—
👉 ব্যক্তিত্ব, উপস্থাপনা দক্ষতা, আত্মবিশ্বাস, দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, ইন্টারপারসোনাল স্কিল, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে সচেতনতা এবং অভিযোজন ক্ষমতা—সবকিছু একসাথে মূল্যায়ন করা হয়।
ভাইভার নির্দিষ্ট কোনো সিলেবাস না থাকায় যেকোনো বিষয় থেকেই প্রশ্ন আসতে পারে। তবে সঠিক দিকনির্দেশনায় প্রস্তুতি নিলে আপনি আত্মবিশ্বাসের সাথে বোর্ডের সামনে নিজেকে উপস্থাপন করতে পারবেন।
📌 গুরুত্বপূর্ণ প্রস্তুতির ক্ষেত্রসমূহ
🔹 ১. নিজের সম্পর্কে গুছিয়ে বলার দক্ষতা
ভাইভা সাধারণত “Tell me about yourself” প্রশ্ন দিয়ে শুরু হয়।বাংলা ও ইংরেজিতে নিজের পরিচয় সাবলীলভাবে উপস্থাপন করবেন।শিক্ষাগত পটভূমি, পরিবার, লক্ষ্য, শখ ও মূল্যবোধ সংক্ষেপে তুলে ধরবেন।উত্তর যেন স্বাভাবিক শোনায়—মুখস্থ নয়, আত্মবিশ্বাসী উপস্থাপন জরুরি
🔹 ২. পিএসসি সম্পর্কে পরিষ্কার ধারণা
Bangladesh Public Service Commission সম্পর্কে মৌলিক ধারণা রাখবেন,কমিশনের কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম জানবেন।বোর্ড সদস্যদের একাডেমিক ও পেশাগত ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা রাখলে প্রশ্ন বোঝা সহজ হয়।
বোর্ড সম্পর্কে সবসময় ইতিবাচক ও সম্মানজনক মনোভাব বজায় রাখবেন।
🔹 ৩. ভাষাগত দক্ষতা ও উপস্থাপনা
শুদ্ধ ও সাবলীলভাবে বাংলা ও ইংরেজিতে কথা বলবেন।“মানে”, “উম” ইত্যাদি filler word পরিহার করবেন।চোখে চোখ রেখে কথা বলবেন (eye contact),শরীরী ভাষা নিয়ন্ত্রিত ও মার্জিত রাখবেন।
🔹 ৪. জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও অবদান
বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্পর্কে জানবেন ও তাদের অবদান বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাখ্যা করতে সক্ষম হবেন।
🔹 ৫. ক্যাডার পছন্দক্রম (Cadre Preference)
নিজের পছন্দক্রম পরিষ্কারভাবে উপস্থাপন করবেন।
অন্তত প্রথম ৫টি ক্যাডার সম্পর্কে জানবেন:
কাজের ধরন
প্রশাসনিক কাঠামো
পদোন্নতির ধাপ
সুযোগ ও চ্যালেঞ্জ
“Why this cadre?”—এর যুক্তিনির্ভর উত্তর প্রস্তুত রাখবেন
🔹 ৬. নিজের জেলা সম্পর্কে জ্ঞান
জেলার ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ও বিশেষ অর্জন সম্পর্কে জানবেন।বিখ্যাত ব্যক্তি ও দর্শনীয় স্থান সম্পর্কে ধারণা রাখবেন।এটি বোর্ডের সাথে একটি ব্যক্তিগত সংযোগ তৈরি করে।
🔹 ৭. নিজের বিষয় (Subject) ও বিশ্ববিদ্যালয়
নিজের বিষয়ের বেসিক পরিষ্কার রাখবেন,তত্ত্ব ও বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা রাখবেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবেন।বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও উল্লেখযোগ্য অর্জন জানবেন
🔹 ৮. বাংলাদেশের ইতিহাস
ভাষা আন্দোলন, ছয় দফা, মুক্তিযুদ্ধসহ গুরুত্বপূর্ণ ঘটনা জানবেন ও স্বাধীনতা-পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কেও ধারণা রাখবেন।ঐতিহাসিক ঘটনাগুলোর তাৎপর্য বিশ্লেষণ করতে পারবেন
🔹 ৯. সংবিধান ও আইন
Constitution of Bangladesh এর গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ জানবেন,মৌলিক অধিকার ও রাষ্ট্রের মূলনীতি বুঝে রাখবেন।
প্রাসঙ্গিক আইন: Code of Criminal Procedure 1898
Penal Code 1860
🔹 ১০. সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়
নিয়মিত পত্রিকা পড়বেন (বাংলা ও ইংরেজি)।অর্থনীতি, কূটনীতি, জলবায়ু, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে আপডেট থাকবেন ও শুধু তথ্য নয়—বিশ্লেষণ করার সক্ষমতা গড়ে তুলবেন।
🔹 ১১. সরকার ও নীতিমালা
বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানবেন ও
ভবিষ্যৎ ক্যাডার হিসেবে সরকারের লক্ষ্য অর্জনে নিজের ভূমিকা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারবেন।
🔹 ১২. পরিস্থিতি মোকাবিলা (Situational Judgment)
বাস্তব প্রশাসনিক পরিস্থিতি কল্পনা করে উত্তর প্রস্তুত করবেন
যেমন:আইনশৃঙ্খলা সমস্যা,দুর্নীতিও জনসেবা সংকট।
উত্তর হবে যুক্তিনির্ভর, বাস্তবসম্মত ও মানবিক।
💡 আচরণগত পরামর্শ
✅ করণীয়
আত্মবিশ্বাসী থাকবেন, তবে বিনয় বজায় রাখবেন
মনোযোগ দিয়ে প্রশ্ন শুনবেন
সংক্ষিপ্ত ও স্পষ্ট উত্তর দিবেন
হাসিমুখে ও সৌজন্য বজায় রাখবেন
❌ বর্জনীয়
না জেনে অনুমানভিত্তিক উত্তর দেওয়া
তর্কাতর্কি করা
অতিরিক্ত নার্ভাস বা অস্থির আচরণ
ভাইভা মূলত একটি ব্যক্তিত্ব মূল্যায়ন পরীক্ষা—এখানে আপনি কেমন মানুষ, কীভাবে চিন্তা করেন এবং রাষ্ট্রের দায়িত্ব পালনে কতটা উপযুক্ত—তা যাচাই করা হয়।
👉 সঠিক প্রস্তুতি + ইতিবাচক মনোভাব + আত্মবিশ্বাস = সফলতা
আপনার জন্য আন্তরিক শুভকামনা
মোহাম্মদ আলী
এসিস্ট্যান্ট কমিশনার এ্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(সুপারিশপ্রাপ্ত)

10/04/2026

আজকে অনুষ্ঠিত ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার বাংলা বিষয় প্রশ্নপত্র এনালাইসিস
সামগ্রিক বিবেচনায় প্রশ্ন বেশ কঠিন হয়েছে।
1. ব্যাকরণ অংশ:
উপসর্গ যোগে শব্দ গঠন বিগত প্রশ্ন থেকে কমন। ই ও ঈ-এর নিয়ম, শূন্যস্থান পূরণ ও বানানরীতি—এগুলো পারার মতো, যদি বানানের বেসিক ভালো থাকে। সবচেয়ে বেশি ভোগাবে প্রবাদ-প্রবচন; এগুলো খুব সময়সাপেক্ষ এবং মুখস্থ রাখাও কঠিন।
2. ভাব-সম্প্রসারণ:
এটি মূলত বানিয়ে লেখার মতো। লেখার গভীরতার ওপর নম্বর নির্ভর করবে। এটি একটি ফ্রি রাইটিং-এর খেলা।
3. সারমর্ম:
মূলভাব সহজেই বোঝা যায়। আশা করি ৩টি বাক্যে সুন্দরভাবে লিখে আসা সম্ভব হয়েছে। এটিও এক ধরনের রিরাইটিং-এর খেলা।
4. সাহিত্য অংশ:
সাহিত্য অংশে বেগম রোকেয়ার অবদান সবাই পারবে। ‘সাঁঝের মায়া’ সারফেস নলেজ থেকে করা যাবে, তবে গভীরভাবে অনেকেই লিখতে পারবে না। ময়মনসিংহ গীতিকার সমালোচনা কঠিন প্রশ্ন। লৌকিক ধারার কবির নাম জানা থাকলেও কাব্যের বিস্তারিত অনেকের পক্ষে কঠিন হবে। প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের পার্থক্য অবশ্যই জানা থাকা উচিত। ওভারঅল সাহিত্য কঠিন হয়েছে।
Key takeaways for 51st Candidates:
ব্যাকরণ ও সাহিত্য পুরো অংশই মূলত প্রিলিমিনারি ভিত্তিক পড়া। অর্থাৎ একবার বিস্তারিতভাবে পড়লেই প্রিলি ও লিখিত—দুটোই কাভার করা সম্ভব। তাই আমাদের উচিত প্রিলির প্রস্তুতির সময়ই বিষয়গুলো বিস্তারিতভাবে পড়া, যেন লিখিত অংশও প্রস্তুত হয়ে যায়।
বাংলা ফ্রি রাইটিং নিয়ে আলাদা একটি সেশনে আলোচনা করা হবে, যেখানে বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।
মামুনুর রশিদ সকাল
৪৫ তম বিসিএস প্রশাসন (সুপারিশপ্রাপ্ত)

07/04/2026

১০মার্চ ২০২৬ উদ্বোধন করা সর্বপ্রথম ফ্যামিলি কার্ড পাওয়া নারীর নাম- পারভিন বেগম।

Want your school to be the top-listed School/college in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


New Circular Road, Baiddopara
Barishal