Economics Department Debate Club

Economics Department Debate Club We will brake the inertia of youth with the strength of logic.

২৯ জুলাই, ২০২৬ তারিখে অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাব (EDDC) এর আয়োজনে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রত...
29/07/2026

২৯ জুলাই, ২০২৬ তারিখে অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাব (EDDC) এর আয়োজনে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মো. আখতারুজ্জামান খান। তাঁদের দিকনির্দেশনামূলক বক্তব্যে যুক্তিবাদী চিন্তা, বুদ্ধিবৃত্তিক চর্চা এবং বিতর্ক সংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভকামনা ব্যক্ত করেন।

এছাড়াও উভয় প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিতর্ক-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীদের আন্তরিক উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি সুশৃঙ্খল, প্রাণবন্ত এবং সফলভাবে সম্পন্ন হয়।

"যুক্তির জোরে ভাঙবো আমরা, তরুণদের জড়তা" এই প্রত্যয়কে ধারণ করে আয়োজিত যুক্তি, প্রজ্ঞা ও সৌহার্দ্যের এ মিলনমেলায় অংশগ্রহণকারী সকল বিতার্কিক, সম্মানিত অতিথি, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের ২০২৫–২৬ সেশনের নবীন সদস্য ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে গত ৩০ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত ভাইভ...
11/07/2026

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের ২০২৫–২৬ সেশনের নবীন সদস্য ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে গত ৩০ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো।

ভাইভায় উত্তীর্ণ সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

বিতর্কচর্চা, যুক্তিবোধ, নেতৃত্বগুণ ও ব্যক্তিত্ব বিকাশের এই যাত্রায় তোমাদের স্বাগত। আশা করি তোমরা ক্লাবের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশের পাশাপাশি ক্লাবের অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করবে।

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের ২০২৫–২৬ সেশনের নবীন সদস্য ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে ভাইভা অনুষ্ঠিত হয় গত ৩০ জুন ২০২৬ ত...
07/07/2026

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের ২০২৫–২৬ সেশনের নবীন সদস্য ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে ভাইভা অনুষ্ঠিত হয় গত ৩০ জুন ২০২৬ তারিখে।

​একটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই কার্যক্রমে অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও উপচে পড়া অংশগ্রহণ ছিল সত্যিই চোখে পড়ার মতো। জ্ঞানচর্চা, যুক্তিবোধ, নেতৃত্বগুণ এবং একটি সুস্থ বিতর্ক সংস্কৃতির চর্চায় আগ্রহী একঝাঁক তরুণ তার্কিকদের পদচারণায় মুখরিত ছিল ক্লাব প্রাঙ্গণ।

​উক্ত ভাইভা কার্যক্রমে অর্থনীতি বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের প্রাক্তন সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ এবং মডারেটর প্যানেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মূল্যবান সময়, পরামর্শ ও দিকনির্দেশনা নবীন সদস্য নির্বাচনের প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ ও কার্যকর করেছে।

​
​আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবীন সদস্যদের উদ্যম, সৃজনশীলতা ও মেধার অনন্য সমন্বয়ে অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাব আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধ হবে এবং একটি যুক্তিনির্ভর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।

​অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের নতুন পথযাত্রী, সকল নবীন সদস্যকে জানাই আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সংশ্লিষ্ট সকল শিক্ষক, প্রাক্তন সদস্য, উপদেষ্টা, মডারেটর এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাব আয়োজন করছে ফল উৎসব উপলক্ষে এক জমজমাট রম্য বিতর্ক।বিষয়: "ফলের রাজ্যে কে সেরা?"ভাঙ্গি, কলা, ...
03/07/2026

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাব আয়োজন করছে ফল উৎসব উপলক্ষে এক জমজমাট রম্য বিতর্ক।

বিষয়: "ফলের রাজ্যে কে সেরা?"

ভাঙ্গি, কলা, আনারস, লিচু, তরমুজ, আম, ডেউয়া নাকি কাঁঠাল, কার যুক্তি জয় করবে দর্শকের হৃদয়?

৪ জুলাই ২০২৬ (শনিবার) দুপুর ১২:০০টায় অর্থনীতি বিভাগের ১০২ নং কক্ষে অনুষ্ঠিত হচ্ছে এই রম্য বিতর্কের।

আপনারা সকলে এসে উপভোগ করুন যুক্তি, হাস্যরস আর ফলের মজার লড়াই।

আপনাদের উপস্থিতিই আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে।

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাব (EDDC)-এর সকল নবীন সদস্যকে জানানো যাচ্ছে যে, আগামীকাল সকাল ৯:০০টায় নবীন সদস্যদের ভাইভা অনুষ...
29/06/2026

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাব (EDDC)-এর সকল নবীন সদস্যকে জানানো যাচ্ছে যে, আগামীকাল সকাল ৯:০০টায় নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত হবে।

যেসব সদস্য এখনো সদস্যপদ ফরম সংগ্রহ বা জমা দেননি, তারা আগামীকাল ফরম জমা দিয়ে ভাইভায় অংশগ্রহণ করতে পারবেন।

সকলকে নির্ধারিত সময়ে ফরমাল পোশাক পরিধান করে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের আয়োজনে একটি বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল,“আমি তরুণ, আমি ...
23/04/2026

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের আয়োজনে একটি বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল,

“আমি তরুণ, আমি পারি / আমার দ্বারাই সম্ভব।”

উক্ত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অর্থনীতি বিভাগের ৫০তম ব্যাচের মো. ইশকার উজ্জামান, ৫৭তম ব্যাচের মীর তানজির ও ইশতিয়াক আহমেদ জিওন এবং ৫৬তম ব্যাচের সাব্বির হোসেন সোহাগ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা তিনজন বিজয়ীকে নির্বাচন করা হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের পক্ষ থেকে আমাদের গর্বিত প্রাক্তন সাধারণ সম্পাদক মো. ফয়সাল -কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভি...
08/02/2026

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের পক্ষ থেকে আমাদের গর্বিত প্রাক্তন সাধারণ সম্পাদক মো. ফয়সাল -কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন।

মো. ফয়সাল সরকারি বিএম কলেজ, বরিশাল –এর অর্থনীতি বিভাগ (শিক্ষাবর্ষ ২০১৫–১৬) –এর একজন কৃতী শিক্ষার্থী এবং অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক হিসেবে ক্লাবের কার্যক্রমে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে নেতৃত্ব প্রদান করেছেন।
তাঁর এই অর্জন আমাদের ক্লাব, বিভাগ ও প্রতিষ্ঠানের জন্য গৌরবের। আমরা বিশ্বাস করি, একজন দায়িত্বশীল শিক্ষক হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর আগামীর পথচলা হোক আরও সফল ও আলোকিত—এই কামনায় রইলাম।

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাব
সরকারি বিএম কলেজ, বরিশাল

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের পক্ষ থেকে আমাদের গর্বিত প্রাক্তন সদস্য আসিফ রহমান অমিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।...
08/02/2026

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের পক্ষ থেকে আমাদের গর্বিত প্রাক্তন সদস্য আসিফ রহমান অমিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি ৪৬তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

আসিফ রহমান অমি সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল এর অর্থনীতি বিভাগ (শিক্ষাবর্ষ ২০১৬–১৭) এর একজন কৃতী শিক্ষার্থী। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, বরং আমাদের ক্লাব, বিভাগ ও প্রতিষ্ঠানের জন্যও এক বিরাট গৌরবের বিষয়।

আমরা বিশ্বাস করি, সততা, মেধা ও নেতৃত্বগুণের সমন্বয়ে তিনি পুলিশ ক্যাডারে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর আগামীর পথচলা হোক আরও উজ্জ্বল ও সফল।

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাব
সরকারি বিএম কলেজ, বরিশাল

05/02/2026

🖤

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের ৮ম বর্ষপূর্তি উদযাপন।গৌরবময় আট বছরের পথচলা উদযাপনের মাধ্যমে সম্পন্ন হলো অর্থনীতি বিভাগ বি...
05/02/2026

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের ৮ম বর্ষপূর্তি উদযাপন।

গৌরবময় আট বছরের পথচলা উদযাপনের মাধ্যমে সম্পন্ন হলো অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ মারুফুর রহমান। এছাড়াও বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে ক্লাবকেন্দ্রিক স্মৃতিচারণ ও ভবিষ্যৎ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ক্লাবের বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন প্রাক্তন সদস্য মহিউদ্দিন, প্রাক্তন সভাপতি সাহানাজ ফাহিমা বিথী, প্রাক্তন সিনিয়র সহসভাপতি তারিকা আক্তার সাথী।
এছাড়াও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও উত্তরণ সাংস্কৃতিক সংগঠন-এর সম্মানিত সভাপতি মাহফুজ নুসরাত মোনা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের সভাপতি রাইয়ান মাহমুদ উৎস এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন
সাধারণ সম্পাদক মীর তানজিল। অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ জিয়ন

বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো,

প্রতিযোগিতাসমূহ:
▪️ সংসদীয় বিতর্ক
▪️ কবিতা আবৃত্তি
▪️ নির্দিষ্ট বিষয়ের উপর বক্তৃতা

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাব তার যুক্তিনির্ভর চর্চা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে আগামীতেও আরও বহুদূর এগিয়ে যাবে।

Address

Govt. BM College
Barishal

Telephone

+8801771493322

Website

Alerts

Be the first to know and let us send you an email when Economics Department Debate Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category