জামিয়া আশরাফিয়া জান্নাতুল বাক্বী বরগুনা Jamia Ashrafia Jannatul Baqi

জামিয়া আশরাফিয়া জান্নাতুল বাক্বী বরগুনা  Jamia Ashrafia Jannatul Baqi

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জামিয়া আশরাফিয়া জান্নাতুল বাক্বী বরগুনা Jamia Ashrafia Jannatul Baqi, Barishal.

বাইতুল আক্‌সা সড়ক,ক্রোক,বরগুনা
আরবী প্রথম জামাত থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স) পর্যন্ত ভর্তি চলছে। দ্বীনি যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন।অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক,আরেফ বিল্লাহ হযরত মাওলানা মুফতী গোলাম মাওলা জাহিদ কাসেমী, 01712628741--01721365137

23/04/2026

আমাদের আতাউল্লাহর বড় দুলাভাই আমাদের ফাহিম ভাই (পলিটেকনিক এর স্যার) এর বাবা আজ সন্ধ্যায় আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আল্লাহ তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, মাগফিরাতে কামেলা নছিব করুন, পরিবার কে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন।

23/04/2026
21/04/2026

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

20/04/2026

আগামীকাল থেকে এস‌এসসি দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ বছর সারা দেশ থেকে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। বিপুল এই মিছিলে সামিল আমার প্রতিটি সন্তানের জন্য রইল মন উজাড় করা দোয়া ও ভালোবাসা।

প্রিয় ছাত্র-ছাত্রীরা, তোমরা পরীক্ষার হলকে ভয় পাবে না। দীর্ঘদিনের পরিশ্রম আর অধ্যবসায়ের ফল অর্জনের সময় এখন। তোমরা শান্ত মাথায়, আত্মবিশ্বাসের সাথে প্রতিটি প্রশ্নের উত্তর দেবে। মনে রাখবে, তোমরাই এ জাতির আগামীর কর্ণধার। তোমাদের সাফল্য শুধু তোমাদের নয়, বরং তোমাদের বাবা-মা, শিক্ষক এবং এই দেশের গৌরব।

সম্মানিত অভিভাবকদের প্রতি আমার নিবেদন, সন্তানদের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি করবেন না। এই মুহূর্তে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন আপনাদের সাহস ও মমতা। তাদের খাওয়া-দাওয়া এবং বিশ্রামের দিকে বিশেষ নজর দিন, যেন তারা সুস্থ মনে পরীক্ষা শেষ করতে পারে।

আমি মহান রব্বুল আলামীনের শাহী দরবারে ফরিয়াদ করছি— আল্লাহ তায়ালা তোমাদের মেধাকে উন্মুক্ত করে দিন, তোমাদের স্মৃতিশক্তিকে শাণিত করুন এবং তোমাদের পরিশ্রমের সর্বোত্তম প্রতিদান দান করুন। আমীন।

সবার জন্য শুভকামনা।

08/04/2026

কুরআনের সাথে যার সম্পর্ক যত ভালো, সে তত ভালো

29/03/2026

স্বর্ণকে স্বর্ণ বানানো, ঘষামাজা করে চকচক করানো খুবই সহজ কাজ।
কিন্তু....মাটিকে স্বর্ণ বানানো কোন সহজ কাজ নয়।

রাজধানী ঢাকায় যে সমস্ত মাদ্রাসায় বেফাক বোর্ডে সবচেয়ে বেশি সিরিয়াল অর্জন করে নিজেদের সাফল্য প্রকাশ করে সে সকল স্বনামধন্য নামিদামি মাদ্রাসার ছাত্রগুলো মূলত স্বর্ণকে স্বর্ণ বানানোর মতই।

কারণ, সে সকল মাদ্রাসায় আমাদের মত গ্রামের কিছু হতভাগা শিক্ষক যারা সারা বছর মেহনত করে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে কিছু ছাত্র তৈরি করে দেই, তখন সেই সকল ছাত্রের মাঝে কিছু ছাত্রের পাখা গজায়, পাখা গজানোর পর তারা আর গ্রামে থাকতে চায় না। তখন তাদের নজরে গ্রামের মাদ্রাসাকে ছোট মনে হয়, গ্রামের মাদ্রাসার উস্তাদদেরকে অযোগ্য মনে হয়।

ঢাকার বড় বড় স্বনামধন্য মাদ্রাসাগুলোতে সেই ছাত্রগুলোকেই বছরের শুরুতে লটারির মত খুবি যাচাই বাছাই করে শতে পাঁচজন সাতজন ছাত্র ভর্তি নেওয়া হয়।

এরকম মাদ্রাসায় কষ্টিপাথরে যাচাই-বাছাই করা ২০০ জন ছাত্রের মাঝে ৯০ জন বা ১০০ জন মেধা তালিকায় আসা এটা আহামরি কোন কিছু তো নয়ই বরং এর দ্বারা তাদের আরো দুর্বলতা প্রকাশ হয়।
কারণ এমন যাচাই-বাছাই করা ছাত্রদের ২০০ জনের মধ্যে ২০০ জনি মেধাতালিকায় আসা কাম্য ছিল।

যখন ঢাকার বড় বড় মাদ্রাসাগুলো মেধা তালিকায় তাদের সংখ্যাধিক্যতা প্রকাশ করে নিজেদের সাফল্য ও বীরত্ব প্রকাশ করে তখন মনে মনে বলি, এই সফলতা কেবলই আপনাদের সফলতা নয় বরং এই সফলতা মূলত গ্রামের ওই হতভাগা শিক্ষকের সফলতা যিনি এই ছাত্রগুলোকে কাদের কিনার থেকে উঠিয়ে পথ দেখিয়েছেন।

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা জামিয়া আল হেরার যে সফলতা দেখেন সেটা মূলত সমষ্টিগত সফলতা।
আমাদের কোন জামাতে ৬০ জন পরীক্ষার্থী হলে ৬০ জনই বেফাক বোর্ডে পরীক্ষা দিয়ে থাকে।
কারণ আমাদের মূল টার্গেট থাকে দুর্বলদেরকে সবল করা। স্বর্ণকে স্বর্ণ বানিয়ে চকচক করানো আমাদের উদ্দেশ্য নয়।
মাটিকে স্বর্ণ বানিয়ে চকচক করানোটাই আমাদের মুখ্য উদ্দেশ্য।

আল্লাহ তাআলা জামিয়া আল হেরাকে কবুল করুন, বাংলাদেশের সকল গ্রামের সকল উস্তাদের মেহনতকে সফল করুন, আমীন

28/03/2026

নতুন শিক্ষাবর্ষে সবাই'কে অভিনন্দন

28/03/2026

ভর্তি চলছে ভর্তি চলছে

16/03/2026

জে কে লাইফস্টাইল

Photos from জামিয়া আশরাফিয়া জান্নাতুল বাক্বী বরগুনা  Jamia Ashrafia Jannatul Baqi's post 16/03/2026

ঈদের খুতবা ও বয়ান

Want your school to be the top-listed School/college in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Barishal