12/11/2023
#190
প্রাপক: নিহা
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ-০৫
প্রিয় সুহাসিনী,,,
পূর্ণিমা রাতের স্নিগ্ধ চাঁদ তুমি।আমি সেভাবে বর্ণনা করতে পারবোনা।কারণ, তোমার রুপের মায়ায় আমি পড়িনি।তোমার হাসির মায়ায় পড়েছি, সামনের বাঁকা দাতের যে হাসি, আমি যে বড় ভালোবাসি।সব থেকে সুন্দরী লাগে তখন তোমাকে,যখন তুমি দাত বের করে হাসো।মনে হয় পুরো দুনিয়া হাসে।টিপ পড়লে অসম্ভব মায়বী লাগে।মাঝে মাঝে টপ পরে এসো।পড়েছি তোমার কথার মায়ায়।তোমার সাথে কথা বলতে গেলে মুখের ভাষা হারিয়ে যাওয়ার উপক্রম হয়।ইচ্ছে করে শুধু তোমার কথাই শুনি।তোমার মাঝে যে স্বচ্ছতা আমি দেখেছি তা অন্য কারও মধ্যে দেখিনি। প্রথম দেখায় তোমাকে ভালোবাসিনি, ধীরে ধীরে জাগলো এ অনুভূতি। তুমি যদি পাশে থাকো সকল ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে।যতদিন তোমাকে চিনি তাতে একটা মানুষকে চেনার জন্য যথেষ্ট।তোমাকে ভালোবাসার হাজারটা কারণ বর্ণনা করা যাবে।তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি, জানিনা তা কতটা যৌক্তিক।ভালোবাসায় নাকি যুক্তি চলেনা, তাই হয়তোবা।যদি আমার হও তবে অন্যদের মতো করে চুলে বেনী করে দিতে না পারলেও তোমার খোপায় ফুল গুজে দিতে পারবো।দ্রুত হাটার অভ্যাস আমার নেই, আমার পায়ের সাথে তাল মিলিয়ে চলতে আশাকরি সমস্যা হবেনা।আমি জীবনানন্দ দাশের মতো বনলতা সেন তৈরি করতে না পারলেও অগোছালো হাজার খানের কবিতা লিখে ফেলতে পারবো। জানিনা তুমি কখনো আমার হবে কিনা,নিয়তি বারবার তোমার প্রেমে পড়ার সুযোগ দিবে কিনা! তুমি চাইলে নিয়তিও হয়তোবা চাইবে, হয়তোবা না।
তুমি শরতের শিশির হয়ো না,
রোদ উঠলেই হারানোর ভয় হয়।
তুমি আমার কাছে সত্য, চরম সত্য।
তুমি আমার কাছে আমার দাম্ভিকতা,
তোমাকে নিয়ে গর্ব করা যায়।
তুমি আমার কাছে কাঠফাটা রোদে এক পশলা বৃষ্টি।
সেই তুমিই আমার এখন অনন্ত ভয়।
তুমি আমার হাজারো কবিতার মধ্যমণি।
তুমি কি হবে আমার সুহাসিনী??
একটি আবেদন থাকবে তোমার কাছে।কোন এক বিকেলে বলিও শহরে যাবো।এক সাথে শহরটা ঘুরে দেখবো।তুমি আমার শেষ বিকেলের সঙ্গী হয়ো, তোমায় নিয়ে কবিতা লিখবো।অপেক্ষায় থাকবো তোমার।হাজার বছরের অপেক্ষা..
ইতি,
তোমার খুব কাছের কেউ
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ-০৫