Babuganj Pilot High School

Babuganj Pilot High School this is the place where we have spent the best time of our life.

বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, এই নামটাকে ইংরেজীতে আমরা সাধারণত বাবুগঞ্জ পাইলট সেকেন্ডারী স্কুল লিখি। পরীক্ষার খাতা বা একাডেমিক ডকুমেন্টে লেখা নামটা ফেসবুকের পাতায় লেখার অনিচ্ছা থেকে আমাদের দৈনন্দিন কথ্য ভাষার হাই-ইশকুল শব্দটা ব্যবহার করা হলো। দুটোর মাঝে সামান্য পার্থক্য আছে। একটা বুকের গভীরে ও মনের মনিকোঠায় স্বচ্ছন্দ-অবস্থান করে অন্যটায় কেমন যেন একটু মেকী ভাব আছে। এনিওয়ে, ফেসবুকে আমরা সবাই - বাবুগঞ্জ পাইলট হাই ইশকুলের ইশটু-ডেন্ট... :) ওকে.. সবাইকে ডাকো/ডাকেন/ডাক - এইখানে :)

13/06/2022
01/07/2020

প্রথম পাঁচ বছর খুবই গুরুত্বপূর্ণ কাজ হয় দর্শন বিভাগে। বিভাগীয় প্রধান হরিদাস ভট্টাচার্য ছিলেন সর্বভারতীয় পর্যায়ের একজন দর্শনতত্ত্ববিদ। বিভিন্ন দর্শন সম্মেলনে তিনি অমূল্য অভিসন্দর্ভ উপস্থাপন করেছেন। উমেশ চন্দ্র ভট্টাচার্য প্লেটোর অনুবাদ করেন, বাংলাতে প্রথম অনুবাদ। সতীশ চন্দ্র রায় অল্প কয়েক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। ওই সময় তিনি তিনটি দার্শনিক গ্রন্থ রচনা করেন, তাঁর একটি ইংরেজিতে, বিষয় ‘ধর্ম ও আধুনিক ভারত’।

30/06/2020

পরিহাসের মতো মনে হয়, প্রতিষ্ঠার পরবর্তী ২৫ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের গবেষণা হয়েছে। কোনো চর্বিত চর্বণ নয়, প্রায় সব গবেষণাই ছিল মৌলিক। ২৫ বছরে কলা, বাণিজ্য, বিজ্ঞান ও আইন অনুষদে যে গবেষণা হয়েছে, গত ৩০ বছরে সংখ্যায় নয়, ওই মানের গবেষণা হয়েছে, সে দাবি বিশ্ববিদ্যালয় করতে পরবে না।

29/06/2020

প্রথম দুই–আড়াই বছরে হরপ্রসাদ শাস্ত্রী এবং তাঁর টিম বাংলা বিভাগে অবিস্মরণীয় কাজ করেছে। এই বিভাগের শিক্ষক গুরু প্রসন্ন ভট্টাচার্য, মুহম্মদ শহীদুল্লাহ্‌ মৌলিক কাজ করেছেন। প্রথম বিভাগীয় প্রধান সি এল রেনের (Wrenn) নেতৃত্বে ইংরেজি বিভাগেও অনেকগুলো গবেষণা হয়। উর্দু–ফার্সি বিভাগে ফিদা আলী খান, মুইদ-উল ইসলাম বোরাহ মধ্যযুগের ভারতীয় সংস্কৃতি নিয়ে গবেষণা করেন। কলা অনুষদের সবচেয়ে সমৃদ্ধ ছিল ইতিহাস ও দর্শন বিভাগ। ইতিহাস বিভাগের রমেশ চন্দ্র মজুমদার প্রথম বছরেই প্রাচীন ভারতীয় ইতিহাস নিয়ে মৌলিক কাজ করেন। আহসান মঞ্জিলের সমৃদ্ধ গ্রন্থাগারের ফার্সি বই ও দলিলপত্র তিনি ব্যবহার করেন। আহমদ ফজলুর রহমান সম্রাট আকবরের ধর্মনীতি নিয়ে গবেষণাপত্র তৈরি করেন। তাঁরা উভয়েই প্রশাসনিক দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। মজুমদার জগন্নাথ হলের এবং রহমান মুসলিম হলের প্রভোস্ট হিসেবে।

28/06/2020

বিশ্ববিদ্যালয়ে পাঠদান, গবেষণা, জ্ঞানচর্চা, ইন্ডাস্ট্রি ইনকাম এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি—পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে ওই জরিপ করা হয়। এই পাঁচ সূচকের মধ্যে ১০০ নম্বরে গবেষণার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে ১০ দশমিক ৭ নম্বর। পাঠদানে পেয়েছে ১৬ দশমিক ৪ নম্বর। ওই জরিপে প্রথম স্থান অধিকার করেছে চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়, ২ নম্বরে পিকিং বিশ্ববিদ্যালয়, তৃতীয় স্থানে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। পাঁচ শ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে জাপানের ১১০টি, চীনের ৮১টি, ভারতের ৫৬টি, তুরস্কের ৩৪টি, পাকিস্তানের ১৪টি, মালয়েশিয়ার ১৩টি, শ্রীলঙ্কার ২টি ও নেপালের ১টি। বাংলাদেশের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়। তার স্থান ৪০১।

27/06/2020

লন্ডনভিত্তিক সাপ্তাহিক টাইমস হায়ার এডুকেশন এশিয়ার ৫০০টি সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। ওই তালিকার সেরা ৪০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই।

26/06/2020

১৯৩০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স ছিল ১০ বছরের কম। তখন জলধর সেনের মাসিক ভারতবর্ষতে এক লেখক উল্লেখ করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়ার ১০টি সেরা বিশ্ববিদ্যালয়ের একটি। আর এক মাস পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষে পা দেবে। এক শ বছরে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিরাট আকার ধারণ করেছে। এখন সমগ্র এশিয়ায় তার অবস্থান কোথায়? সবচেয়ে গৌরবের হতো এখন যদি এই মহাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান সেরা দশের মধ্যে থাকত।

16/06/2020

Money and fame is not everything in life.Life is the best gift of God.If you are suffering from depression,find an outlet to your trauma but don't suicide.Think of your loved ones.

13/06/2020

rain-football

10/06/2020

স্কুল লাইফে খাওয়া সেই দুই টাকার চটপটি এখনো ভুলতে পারিনা।

07/06/2020

স্কুল লাইফে যে স্যার বেশি প্যারা দেয়, স্কুল পাশ করার পরে ঐ স্যারই সবচেয়ে বেশি প্রিয় হয়।

Address

Babuganj
Barishal
8210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Babuganj Pilot High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category