01/05/2022
✊🛠️সভ্যতার কারিগর⚒️
⭐⭐ সজীব ঘটক🌹🌹
সভ্যতা গড়ার কারিগর যারা
সমস্ত পৃথিবীর অর্থনীতির মেরুদণ্ড তারা ।
কৃষকের ঘর্মাক্ত দেহের বল
দেয় মোদের সোনালী ফসল।
নির্মাণ শ্রমিকের ঝূঁকিপূর্ণ কঠিন কাজের অবদান
নগর-বন্দর-শহর-অট্টালিকাকে করেছে নির্মাণ ।
বিদেশে প্রবাসী শ্রমিকদের ত্যাগ- তিতিক্ষার ফল
রেমিট্যান্সে ভরপুর অর্থনীতিকে করেছে সফল ।
যানবাহন শ্রমিকদের দিন - রাত পরিশ্রম
যাত্রীসেবাকে অগ্রাধিকার দেয় অবিরাম ।
কামার , কুমার, জেলে, মুটে ও মজুরের অবদান
জীবনকে করেছে সহজ ও বেগবান ।
পোশাক শ্রমিকদের প্রতিটি সূচের ফোঁড়ে
দেশের স্বপ্ন , মানুষের স্বপ্ন রঙিন ডানায় ভরে ।
মাথার ঘাম পায়ে ফেলা দরিদ্র চাষী
খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশের হাসি ।
দুনিয়ার সকল শ্রমজীবীদের জানাই সম্মান
সুন্দর ও ভ্রাতৃত্বপূর্ন জীবনের হোক জয়গান ।