20/09/2022
• Алла Пугачёва попросила признать её иноагентом. Артистка опубликовала в своих соцсетях «обращение в Минюст РФ». В тексте сказано, в частности: «Прошу зачислить меня в ряды иноагентов моей любимой страны, ибо я солидарна со своим мужем, честным, порядочным и искренним человеком, настоящим и неподкупным патриотом России». Муж Пугачёвой — артист Максим Галкин* — внесён минюстом в реестр физлиц-иноагентов 16 сентября.
* Признан в РФ иноагентом.
Все события хроники «Театр во время боевых действий: месяц 7» — oteatre.info/hronika-teatr-vo-vremya-boevyh-dejstviya-mesyats-7/
Мы в Telegram — t.me/oteatre
и ВКонтакте — vk.com/oteatre.
27/06/2021
করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ
৩ দিনের লকডাউন ঘোষণা- মানতে হবে ৫টি বিষয়
১ জুলাই (বৃহস্পতিবার) থেকে সারা দেশে টোটাল (সর্বাত্মক) লকডাউন শুরু হবে।
13/08/2018
ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহের ভর্তি পরীক্ষা (২০১৮-১৯)
"প্রযুক্তি ইউনিট" বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা ৩০ নভেম্বর
সরকারী ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ (ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ), বেসরকারি ( শহিদুল চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর, জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার), নয়ারহাট, সাভার, ঢাকা,বেসরকারি এবং শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মোহাম্মদপুর, ঢাকা )
২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইইই, সিভিল, সিএসই, বিএসসি-ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাশন এন্ড অ্যাপারেল ডিজাইন- এ ভর্তির জন্য প্রার্থীদেরর নিকট থেকে ০৯ সেপ্টেম্বর ২০১৮ হতে ১০ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে অনলাইনে (http://admission.eis.du.ac.bd) প্রযুক্তি ইউনিটের মাধ্যমে দরখাস্ত আহবান করা হচ্ছে। আবেদন ফি ৬০০/- টাকা।
২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০১৮ সালে বাংলাদেশে যেকোন শিক্ষা বোর্ডের/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক অথবা এইচএসসি/A-Level পাশ বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সমতা নিরুপনের মাধ্যমে SSC ও HSC সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের আবেদন করতে হবে। প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ- দ্বয়ের যোগফল নূন্যতম ৬.০০ হতে হবে। প্রার্থীর উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিত বিষয় থাকতে হবে। ভর্তি পরীক্ষা আগামী ৩০/১১/২০১৮ তারিখ সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে, পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট, নম্বর (পদার্থ-৩৫, রসায়ন-৩৫, গণিত -৩৫ এবং ইংরেজি-১৫)। ভর্তির সাধারন নিয়মাবলী ও ভর্তি নির্দেশিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (http://admission.eis.du.ac.bd) পাওয়া যাবে।
সিট সংখ্যাঃ
*ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ
- ইইই(৬০),সিভিল(৬০),সিএসই(৬০)
*ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ
-ইইই(৬০),সিভিল(৬০),সিএসই(৬০)
*বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ
-ইইই(৬০),সিভিল(৬০)
ঢাকা বিশ্ববিদ্যালয়
Website for Online Admission in University of Dhaka for 2018. Applicants can Apply, download pay-in slip, download admit card, view their seat plan and exam results from this site. All the notices regarding the admission procedure will be posted in this site accordingly.
11/04/2018
কোটা সংস্কারের দাবিতে আজ বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা ক্লাস বর্জন করেছি
কোটা সংস্কার হবেই হবে।
10/04/2018
৯/০৪/১৮ তারিখে আমরা বাংলাদেশের বিভিন্ন কলেজ-ইউনিভারসিটির সাথে একাত্ব হয়ে কোটার বিরুধ্যে প্রতিবাদ জানালাম।
বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ!
আমরা সংখ্যায় ১২০ জন হলেও ধ্বনিতে ছিলাম লক্ষ জন ।
দাবি ছিল একটাই "কোটা সংস্কার চাই"
#নীল
05/03/2018
#সংক্ষিপ্ত_পরিচিতি
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজটি ৮ একর জায়গার উপর বরিশাল বিভাগীয় শহর থেকে প্রায় ১৩কিঃমিঃ পূর্বে বন্দর থানাধীন উত্তর দূর্গাপুরে বরিশাল-ভোলা মহাসড়কের পাশে অবস্থিত। অত্র কলেজটি ১৬ নভেম্বর ২০১৭ খ্রিঃ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত হয়ে চলতি (২০১৭-১৮) সেশনে ছাত্র/ছাত্রী ভর্তির অনুমোদন প্রাপ্ত হয়েছে। দেশে প্রকৌশল শিক্ষা বিস্তারের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিয়ন্ত্রনাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন জুন ২০১৮ পর্যন্ত প্রকল্প মেয়াদে এর নির্মাণ ও পূর্ত কাজ সম্পন্ন হবে। উক্ত প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধীনে পরিচালিত হবে । কলেজটিতে বর্তমানে দুইটি বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবেঃ (১) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ (২) সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই)বিভাগ। প্রতি একাডেমিক সেশনে প্রতি বিভাগে ৬০ জন করে মোট ১২০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। কলেজটিতে একটি প্রশাসনিক ভবন, চারটি একাডেমিক ভবন, একটি ৪০০ সিটের ছাত্রাবাস ও একটি ১০০ সিটের ছাত্রীনিবাস সহ শিক্ষক ও কর্মচারীদের জন্য আবাসিক ভবন রয়েছে। অত্র প্রতিষ্ঠানে সুবিশাল খেলার মাঠ, বিষয় ভিত্তিক বই সম্বলিত লাইব্রেরি, দ্রুত গতির ইন্টারনেট সুবিধা সহ আধুনিক কম্পিউটার ল্যাব এবং অত্যাধুনিক ল্যাব/ওয়ার্কশপসহ শিক্ষার আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মধ্যে ৫০% ছাত্র/ছাত্রীকে সরকার নির্ধারিত হারে সেমিস্টার ভিত্তিক মেধা বৃত্তি প্রদান করা হবে। কলেজ সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্যঃ ফোন নং ০২-৯১০৩৯৫৬