KacherBazar.Com

KacherBazar.Com

Share

E-commerce Market Place; Online Shopping; Affiliate Marketing; Home Delivery Service; Advertising A

Photos from KacherBazar.Com's post 01/10/2025

বাংলাদেশ ব্যাংক এবং এবি ব্যাংকের উদ্যোগে ১ মাস ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার কোর্স শেষে সার্টিফিকেট প্রাপ্তি। 25/09/25

01/06/2024

সুদ ও ব্যবসার পার্থক্য !

01/04/2024

দয়া করে পুরো লেখাটি সম্পূর্ন পড়বেন।
••••••••••••
আমরা সাধারণত কার প্রোডাক্ট বয়কট করি?
এবং কেন করি? আদৌ কি জানা আছে?
নাকি শুধু ট্রেন্ডে গা ভাসিয়েই বয়কট করি?
কিছু কোম্পানি আছে যেগুলাকে ইজরায়েলি কোম্পানি ভেবে আমরা বয়কট করি। চলুন বয়কট করা কোম্পানিগুলোর নাড়িভুঁড়ি খতিয়ে দেখা যাক।
•Coca Cola•
Head Company: Berkshire Hathaway
Main Owner: Mr Warren Buffett
Country: United States
ওকে, কোকাকোলা হচ্ছে মূলত আমেরিকার বিখ্যাত বিজনেসম্যান ওয়ারেন বাফেট এর Berkshire Hathway কোম্পানির একটি প্রোডাক্ট। কোকাকোলার আন্ডারে আবার আরো কয়েকটি সাব প্রোডাক্ট আছে যেমন Blue sky, aquarius ইত্যাদি। আমাদের ধারণা হলো কোকাকোলা থেকে আয় হওয়া টাকা গুলো ইজরায়েলে যায় এবং সেই টাকা দিয়ে বোমা বানিয়ে ফিলিস্তিনের মাটিতে ফুটানো হয়! জ্বি না ভাই. কোকাকোলা কোম্পানির আয় থেকে কোনো টাকাই ইজরায়েলে যায় না। শুধু মাত্র ট্যাক্স বাদে। একটি কোম্পানি যেকোনো দেশে কোনো মাল বেচতে চাইলে সেই দেশের সরকার কে ট্যাক্স দিতে হয়। উল্টো এটা যদি বাংলাদেশে বিক্রি হয় তাহলে ওই কোম্পানির কাছ থেকে ট্যাক্স হিসেবে কিছু টাকা বাংলাদেশ সরকারও পাবে। আর এটা কিন্তু আয়ের টাকা না। আচ্ছা আপনি ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করুন তো, আপনার একটা কোম্পানি আছে সেটার থেকে আয় হওয়া টাকা কি অন্য আরেকটা দেশের সরকার কে দিয়ে দেবেন? তাও বোমা বানানোর জন্য? আচ্ছা সেই বোমা যে আপনার উপরেও পরতে পারে এমন কি কোনো সন্দেহ নেই? এভাবে আসলে এত সহজ না ভাই। কোনো দেশ কোনো দেশকে এভাবে লেলিয়ে টাকা দেয়না। দিলেও ঋণ দেয়। আচ্ছা কখনো কি শুনেছেন ইলোন মাস্ক বা বিল গেটস বা মার্ক জাকারবার্গ অন্য একটা দেশ কে ঢেলে টাকা দিয়ে দিচ্ছে? নাহ। এমন করে আসলে ফাইন্যান্স ইন্ড্রাস্টি চলেনা ভাইজান। এই পৃথিবীতে যার টাকা তার জন্য অন্য করো বোমা বানানোর জন্য না।
•Pepsi•
Head Company: PepsiCo
Main Owner: Mr Ramon and Laguarta
County: Spain and America
আমেরিকা এবং স্পেন এর দুই যুবক Ramon এবং laguarta তাদের নাম। এই দুজনের PepsiCo নামে একটা কোম্পানি আছে যেই কোম্পানির একটি প্রোডাক্ট এর নাম হলো Pepsi. এই কোম্পানির pepsi ছাড়াও কিছু প্রোডাক্ট আছে যেমন mirinda, 7Up, Mountain Dew ইত্যাদি।
এখানে ইজরায়েলের জন্য এই দুই যুবকের কোনো মায়া উতলিয়ে পড়ছেনা মুখের লালার মত, যে তারা তাদের কোম্পানির আয়ের ভাগ অন্য আরেকটা দেশকে দিয়ে দেবে।
•McDonald's•
Head Company: McDonald's & Berkshire H
Main Owner: Disney & Richard McDonald
County: United States
এখানে ভদ্রলোক Maurice McDonald's এবং বাফেট ভাইয়েরও নাড়াচাড়া আছে। এই কোম্পানি থেকে অনেক ভাবেই ইনকাম হয় যেমন ধরেন আপনি McDonald's কোম্পানি থেকে তাদের অফিসিয়াল DMC কিনে আপনি একটা রেস্টুরেন্ট খুললেন, সেক্ষেত্রে আপনার দোকানের নাম McDonald's থাকলেও এই দোকানের ইনকাম এর টাকা সম্পূর্ন আপনার পকেটে ঢুকবে। ১পয়সাও McDonald's কোম্পানি পাবেনা কারণ আপনি আগেই DMC কিনে নিচ্ছেন। আবার উল্টো ভাবে ধরেন McDonald's কোম্পানি আপনার দেশে এসে তাদের অফিসিয়াল একটা রেস্টুরেন্ট বসাইলো সেক্ষেত্রে এখানে আপনার কোনো হাত নেই, আপনার কোনো ইনকাম নাই। বরং তারা সরকারকে তারা ট্যাক্স দিবে এবং যা ইনকাম হবে সেগুলো তাদের কোম্পানি তে চলে যাবে। আবার আরেকটা সিস্টেম আছে সেটি হলো McDonald's কোম্পানি আপনার দেশে এসে তাদের রেস্টুরেন্ট বসাতে চাইবে এবং ইনভেস্টর খুঝবে আর আপনি কিছু টাকা ইনভেস্ট করে তাদের ব্যবসায় আঙ্গুল ঢুকাইতে পারবেন। একেত্রে কিছু ইনকাম আপনার হবে এবং কিছু টাকা তাদের কোম্পানির হবে। আবার অন্য দিকে এই কোম্পানি তাদের ব্যবসা বাংলাদেশে না বসিয়ে যদি ইজরায়েল এ বসায় আর ইজরায়েল এর কোনো মানুষ ইনভেস্ট করে তাহলে কিছু টাকা ইজরায়েল এ থাকবে কিছু টাকা McDonald এর ব্যাংক এ চলে আসবে। অথবা ইজরায়েল এর কোনো ব্যক্তি যদি McDonald's এর DMC কিনে নেয় তাহলে আবার সম্পূর্ন টাকা ইজরায়েল এ থাকবে। আবার যদি ইজরায়েল এর কোনো ব্যক্তি McDonald's থেকে DMC কিনে একটা রেস্টুরেন্ট ইজরায়েল এ না বসিয়ে বাংলাদেশে বসিয়ে ফেলে তাহলে আবার বাংলাদেশ এর টাকা ইজরায়েল এ চলে আসবে। তবে এখানে আবার আরেকটা বিষয় আছে, ইজরায়েল এর যেই ব্যক্তি McDonald's থেকে DMC কিনে বাংলাদেশে McDonald's নামে যে রেস্টুরেন্ট বসালো সেটার ইনকাম ওই ইজরায়েলি ব্যক্তির হবে ঠিকই কিন্তু সেই টাকা যে ইজরায়েল এর সরকার পাচ্ছে বা ইজরায়েল ওই টাকা দিয়ে বোমা বানাচ্ছে সেটার ও কোনো ক্লু কিন্তু নেই।
So এই কোম্পানির আয়ের টাকা কই যাবে এবং কই যাবেনা সেটা ঠিক ভাবে বলা যায়না। কারণ এটা স্থান কাল ও পাত্র বুঝে যেখানে যাওয়ার সেখানেই টাকাটা যাবে।
তবে অনেকেই বলে যে McDonald's নাকি ফিলিস্তিন কে নিয়ে হাসি ঠাট্টা করেছিলো সেক্ষেত্রে আমি বলবো তারা মুসলমানের ধ্বংস দেখলে হাসতে পরে কিন্তু অন্য একটা রাষ্ট্র কে টাকা দিয়ে দিবে বোমা বানানোর জন্য সেটা আমার মনে হয়না। যাইহোক এখানেই থামি।
•Nescafe•
Head Company: Nestle
Main Owner: Henri, Charles & George
Country: Germany and United States
Nestle নামের একটি কোম্পানি আছে যার আন্ডারে Nescafe সহ অনেক গুলা প্রোডাক্ট আছে যেমন KitKat, Nespresso, Maggi ইত্যাদি। এই কোম্পানির টাকা কোথায় যায় আশা করি সেটা আলাদা করে বলা লাগবেনা। মোটামুটি সেম ব্যাপার।
•KitKat•
Head Company: Nestle
Main Owner: Henri, Charles & George
Country: Germany and United States
এখানেও আমরা Nescafe এর কনসেপ্ট এপ্লাই করবো।
জাস্ট কপি অ্যান্ড জাস্ট পেস্ট অ্যান্ড দ্যাটস ইট ব্যাস।
•Tang•
Head Compmay: American National Food
Main Owner: Mondelez International
County: United States
এটিকে বয়কট করা নিয়ে রমজান মাসের আগে অনেক হাইপ উঠেছিলো। এটি মূলত আমেরিকান ন্যাশনাল ফুড ফাউন্ডেশন এর একটি প্রোডাক্ট। তবে এটির টাকা Mondelez International এর কাছে যায় নাকি আমেরিকার সরকার এর কাছে যায় সেটার কোনো হদিস পাওয়া যায় নি। হয়তো পুরো আয় আমেরিকান ন্যাশনাল ব্যাংক এ যায় অথবা Mondelez International কোম্পানিতে যায়। অথবা হয়তো ভাগ হয়ে দুই জায়গাতেই যায়। বাট সঠিক কোনো তথ্য এই পৃথিবীর বুকে আমি পাইনি। তবে এই দুই জায়গা থেকে যেকোনো এক জায়গায় যাচ্ছে, অথবা দুই জায়গায় যাচ্ছে। বাট ইজরায়েলে যাচ্ছেনা।
•Sunsilk•
Head Company: Unilever
Main Owner: Hein Schumacher
Country: British' United Kingdom
এটি মূলত বিশেখ্যাত Unilever কোম্পানির একটি প্রোডাক্ট। Unilever কোম্পানির আরো প্রোডাক্ট আছে যেমন, Dove, Lifeboy, Rexona ইত্যাদি।
এগুলোর ইনকাম অথবা আয় ব্যায় এবং ফান্ড এর হিসেব আমরা Nestle এর হিসেব অনুযায়ী ধরে নেই। মোটামুটি সেম হিসাব নিকাশ।
ওকে এবার কিছু ইসরায়েলি বিশ্ব বিখ্যাত কোম্পানির নাম কাম দেখা যাক।
প্রথমেই
•Fiverr•
Owner: Micha Kaufman
Country: Israel
ফ্রিল্যান্সারদের কাজ করার জন্য দুইটা টপ প্ল্যাটফর্ম হচ্ছে Upwork এবং Fivver। আর এই Fivver হলো ইসরায়েলি কোম্পানি। আর এটির ইনকাম থেকে কিছু টাকা বোমা বানানোর কাজে লাগতে পারে এমন সম্ভাবনা আছে।
•Payoneer•
Owner: Yuval Tal
Country: Israel
পুরো পৃথিবীতে ডলার লেনদেন করার জন্য মানুষ বেশির ভাগ সময় ৩ টা অনলাইন ব্যাংক ইউজ করে ১.PayPal ২.Payoneer আর ৩ হলো "Wise. আর এখানের ২নাম্বার টা হলো ইসরায়েলি কোম্পানি অর্থাৎ Payoneer। তবে বাকি দুইটার মধ্যে একটা Usa এবং একটা Uk এর কোম্পানি। আর যেটা ইজরায়েলি কোম্পানি সেটা থেকে কিছু টাকা বোমা বানানোর কাজে লাগার অনেক চান্স আছে।
•Mobileye•
Owner: Amnon Shashua
Country: Israel
Mobileye হচ্ছে মূলত একটি রোবোটিক অটোমেশন সিস্টেম কন্ট্রোলার। অর্থাৎ গাড়ি কম্পিউটার বা রোবট সহ অনেক জিনিস এটার মাধ্যমে অটো কন্ট্রোল করা হয়। যেমন, অনেক অটো পাইলট গাড়িতে এই কোম্পানির ফিচার অ্যাড করা হয়। এটা পৃথিবীজুড়ে অনেক বিখ্যাত একটি কোম্পানি। এবং এটির আয় থেকে কিছু টাকায় বানানো বোমা আমাদের বুক তুরফুর করে দিলে দিতেও পারে।
•Intel Corporation•
Owner: Patrick Gelsinger
Country: United States
এই কোম্পানি নিয়ে অনেক কিছু লিখা যাবে, জাস্ট অনেক কিছু। এটা নিয়ে আমি রিসার্চ করতে গিয়ে হাঁপিয়ে গেছিলাম। কারণ এটা আসলে ইজরায়েলি কোম্পানি নাকি আমেরিকান কোম্পানি এটা খুঝেই পাওয়া যাচ্ছিলো না, কোনো ভাবে না। যাই হোক, অনেক চেষ্টার পর আমি কিছু জিনিস উদ্ধার করলাম। এটা মূলত আমেরিকানই একটা কোম্পানি, তবে এটা ইজরায়েল এর সাথে পার্টনারশিপ এ আছে, কোনো কোনো সেক্টরে ইনভেস্ট করেও আছে। এবং এটা থেকে যা ইনকাম হয় তার কিছু টাকা ইজরায়েল এর পকেটে যায়, কিছু আমেরিকায় আসে। এখন আসল ব্যাপার হলো যে, একটা কম্পিউটার এর মেইন পার্টস হচ্ছে তার ভিতরে থাকা প্রসেসর। এই পৃথিবীতে যত কম্পিউটার আছে তার মধ্যে অর্ধেক প্রসেসর হচ্ছে Intel কোম্পানির আর বাকি অর্ধেক হচ্ছে Ryzen এর, তবে কিছু কম্পিউটার হয়তো আছে যেগুলা থার্ড পার্টি প্রসেসর এর। আমার মতে এই প্রযুক্তির যুগে এই কোম্পানির প্রোডাক্ট টা আমরা অনেকেই না জেনে ইউজ করতেছি। এমনও হতে পারে আপনি যদি আমার পোস্ট টা কম্পিউটার দিয়ে পড়েন তাইলে হতেও পারে আপনার কম্পিউটারে আছে একটা Intel এর প্রসেসর, যেটা ইজরায়েলি প্রোডাক্ট জা আপনি জানেন ও না। এবং এই কোম্পানির আয় থেকে যে টাকা ইজরায়েলে যায় সেটা দিয়ে বোমা বানানো যেতেই পারে।
•Amdocs•
Owner: Shuky Sheffer
Country: Israel
পৃথিবীতে যত CSP সফ্টওয়্যার সরবরাহকারী কোম্পানি আছে তার মধ্যে টপ ২/৩ নাম্বারে থাকবে Amdocs নামের এই ইজরায়েলি কোম্পানি। আর বোমা এর ব্যাপারে কি হবে সেটা আমি জানিনা। সেটা Amdocs কোম্পানি জানে।
•Wix•
Owner: Avishai, Nadav and Giora
Country: Israel
বলা হয় পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার মধ্যে ৬৫% ওয়েবসাইট হলো CMS দিয়ে বানানো, আর বাকি গুলো কোডিং করে বানানো। আর Wix নামের এই কোম্পানি হচ্ছে একটি CMS প্রোভাইডার কোম্পানি। ধরতে পারেন এটা Wordpress এর চাচাতো ভাই, অথবা সৎ ভাই, অথবা মেলায় হারিয়ে যাওয়া আপন ভাই। যদিও এটা পরিচিতিতে, ব্যাবহারে, বা রেভিনিউ নাম্বারে wordpress থেকে অনেক অনেক পিছিয়ে।
•eToro•
Owner: Yoni Assia
Country: Israel
আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো কোম্পানির স্টক কিনতে চান বা বেচতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে IC Markets অথবা Plus500 অথবা XTB অথবা eToro। সুতরাং eToro নামের এই কোম্পানিটি অনেক বড় একটি কোম্পানি। অনেক বড় বলতে অনেক অনেক বড়। কারন স্টক মার্কেট পৃথিবীর বুকে অনেক বড় একটি মার্কেট। আর এখানে যা যা থাকবে সবই বড় লেভেল এর।
•Viber•
Owner: Igor magazinnik and Talmon Marco
Country: Israel
Whatsapp, Messenger, Imo এর মত জনপ্রিয় মেসেজিং অ্যাপ হচ্ছে Viber আর এটা চেনেনা এমন মানুষ পৃথিবীতে পাওয়া দুষ্কর। তবে যেটা কেউও জানেনা সেটি হলো Viber একটি ইজরায়েলি কোম্পানি।
ওকে আশা করি আর কোনো লিস্ট না দিলেও চলবে।
এবার চলেন দেশীয় সমাজে লেপ্টে থাকা কিছু যুক্তি তর্কের উপর একটু কাটাকাটি করি।
•অনেকেই বলে যে, কিছু কোম্পানি আমেরিকান কোম্পানি হলেও সেসব কোম্পানিতে ইজরায়েল ইনভেস্ট করে তাই আমরা বয়কট করলাম। এখানে আমি বলবো ভাই ইজরায়েল এর কে ইনভেস্ট করে? কোন মানুষ টা ইনভেস্ট করে? সরকার নাকি কোনো ব্যক্তি? কোনো কোম্পানি তে ইনভেস্ট কি কখনো সরকার করে? উত্তর হলো: নাহ।
ইনভেস্ট করে কোনো এক ব্যক্তি, ইনভেস্ট করে আপনার আমার মত জীবন যুদ্ধে ঝুলতে থাকা কোনো একজন কেউ। এবার আপনি একটু চিন্তা করেন তো একজন ব্যাক্তি ইনভেস্ট করে লাভ হওয়া যে টাকা সেটা কি তার নিজের দেশের সরকার কে দিয়ে দিবে?
আপনি যদি ৫০০ ডলার দিয়ে Facebook এর একটা স্টক কিনে তারপরে বিক্রি করে যদি কিছু টাকা লাভ পান ওটা কি বাংলাদেশ সরকারকে দিয়ে বলবেন যে এই টাকা দিয়ে একটা বোম বানিয়ে ইন্ডিয়া তে ফাটিয়ে দাও? আমি তো বলবো: নাহ। আমি কেনোই বা বলবো? শেখ হাসিনা কোথায় বোম মারবে আর কোথায় টাকা পাবে সেটা কি আমার চিন্তা?
•আবার অনেকেই বলে যে আমেরিকার কোনো কোম্পানি বা কোনো পণ্য থেকে আয় হওয়া টাকা আমেরিকাতেই থাকে, কিন্তু তাও আমরা আমেরিকাকে বয়কট করবো কারণ আমেরিকা নাকি ইজরায়েল এর দালাল। আমেরিকা নাকি ইজরায়েল এর পক্ষে থাকে তাদেরকে নাকি সাপোর্ট দিচ্ছে। এখানে আমি বলবো সাপোর্ট দিতেই পারে তাই বলে আমেরিকায় যে কোম্পানি গুলা আছে সেগুলার কি দোষ? কোম্পানি গুলা তো আর আমেরিকার সরকারের নয়। লস হলে কোম্পানির হবে সরকারের কিছুই হবেনা। লাভ হলেও কোম্পানির হবে সরকার ২টাকা পাবেনা (ট্যাক্স এর হিসেব আলাদা) তাও মানলাম কিন্তু বড় আরেকটা বিষয় হলো আপনি যদি আমেরিকারে অথবা ইজরায়েল এর পক্ষে থাকা দেশকে বয়কট করেন তাহলে কেন শুধু Coca-cola আর Pepsi আর McDonald's এগুলোকে কেন বয়কট করবেন? আপনি কি জানেন আপনার হাতে, পায়ে, ঘরে বাইরে, আপনার ব্যবসায়, আপনার আসেপাশে সব কিছুতেই আমেরিকান অথবা ইজরায়েল এর পক্ষের কোনো দেশের জিনিস লেগে আছে?
আপনার হাতের যে ফোন সেটার কোনো না কোনো পার্টস আমেরিকার মাটিতে তৈরি হচ্ছে। কোনো না কোনো পার্টস চায়নাতে হচ্ছে। হচ্ছে জাপানে। আপনার ঘরের দামী লাইট'টা কি আপনি নিজে তৈরী করেছেন? আপনার সিলিং এর ফ্যান কিংবা ইলেকট্রিক চুলাটা যে কোনো মুসলমান মানুষের তৈরি সেটার কি গ্যারান্টি?
আপনি যে মেশিন এর তৈরি জমা কাপড় পড়তেছেন সেই মেশিন টা যে আমেরিকা বা কোনো খ্রিস্টান ধর্মীয় দেশে বানানো হয়নাই সেটার গ্যারান্টি আছে? তাহলে কেন আপনি আপনার ফোন, কম্পিউটার, কিংবা ল্যাপটপ বা জমা কাপড়গুলো কেন ফেলে দিচ্ছেন না?
এগুলোও তো কোনো না কোনো ভাবে আমেরিকার ছোঁয়া আছে কোনো না কোনো ভাবে বিধর্মী দেশের কোনো মেশিনের ছোঁয়া আছে। সেসব মানুষের ছোঁয়া আছে যারা মূলত মুসলিম না। যারা মূলত ইজরায়েলকে সাপোর্ট করে।
পারবেন আপনার ফেসবুক অ্যাপটা ডিলিট দিতে? ইনস্টাগ্রাম একাউন্ট টা বন্ধ করে দিতে পারবেন? পারবেন টুইটার কিংবা ইউটিউব এর সাথে বিচ্ছেদ ঘটাতে?
আপনি আমেরিকান পণ্য বয়কট করেন কারণ তারা মুসলিম বিরুধী, তারা ইজরায়েল এর পক্ষের লোক। তবে কি জাপান, চায়না কিংবা পর্তুগাল, ফ্রান্স মুসলিম বিরুধি নয়? তারা কি ইজরায়েল এর পক্ষে নয়?
আপনি কয়েকদিন আগে স্পেনিশ কোম্পানি Zara কে বয়কট করলেন কারণ Zara ফিলিস্তিন কে নিয়ে হাসি ঠাট্টা করেছিলো। টা ঠিক করেছেন। কিন্তু স্পেনিশ যে বাকি কোম্পানি Brava Fabrics, Mango, Loewe এদেরকে কেন বয়কট করেন নি? কারণ ওরা ফিলিস্তিন কে নিয়ে হাসি ঠাট্টা করেনি তার জন্য, রাইট? এখন আপনি ফ্রান্স এর বেলায় যারা ঠাট্টা করবে তাদের কে বয়কট করবেন আর বাকিদেরকে করবেন না, কিন্তু আমেরিকার বেলায় কেনো হাতে ধরে ধরে আমেরিকান সব কোম্পানিকে বয়কট করবেন?
তাছাড়া আমেরিকা যেমন ইজরায়েল এর পক্ষে ঘুমটি মেরে বসে আছে, তেমনি ফ্রান্স স্পেন জার্মান পর্তুগাল সবাই ইজরায়েল এর পক্ষে আছে। কই আপনি তো সব দেশের পণ্য বয়কট করেন না? আপনি শুধু কেন আমেরিকার পণ্য বয়কট করেন? যদিও কোনো দেশের কোনো পণ্য বা কোনো কোম্পানি বিরুধীতা করেনা। বিরুধীতা করে দেশের সরকার। কিন্তু তাও আমরা বয়কট করি ওই দেশের কোনো একজন মানুষের কোনো একটা পণ্যকে কিংবা কোম্পানিকে।
আপনাকে যদি বলা হয় বিদেশ হিসেবে ইজরায়েল চলে যান। নির্ঘাত আপনি যাবেন না।
কিন্তু ওই আপনাকে যদি আমেরিকা বা ফ্রান্স না স্পেন এর টিকিট ধরিয়ে দেয়া হয় তখন আপনি আবার টুস করে চলে যাবেন।
কি অদ্ভুদ হাস্যকর ভাবে আপনি নিজের চুখে মুখে ধোলো মেখে আমেরিকায় জন্ম নেয়া মার্ক জাকারবার্গ এর ফেসবুকে এসে আমেরিকান পণ্য বয়কটের মিছিল করেন। আমেরিকার মাটি খাওয়া ছেলে ইলন মাস্ক এর টুইটারে গিয়ে ফিলিস্তিন এর ব্যাপারে টুইট দেখেন, আহ!
How beautiful you are brother😅
_______✍️SP ɞ

30/04/2023
15/01/2022

বিসিক উদ্যোক্তা পরিবারের সদস্যদের Meet Up মিটিং সম্পন্ন হল। আমরা উপস্থিতিদের একাংশ আমাদের প্রাণ-প্রিয় ডিজিএম স্যার জালিস মাহমুদ স্যার এর সাথে। যারা আসেননি তারা মিটিং এর আলোচ্য বিষয়গুলো মিটিং এ উপস্থিত উদ্যোক্তাদের থেকে জেনে নিবেন। উদ্যোক্তা পরিবার গ্রুপ নিয়ে পিকনিক করার বিষয়ে স্যার আলোচনা করেছিলেন। বিস্তারিতঃ 01625599903(রাজু)। সবাই সবাইকে জানিয়ে দিবেন।
https://www.facebook.com/KacherBazar.Com.Shopping

04/05/2021

জরুরি নিয়েগ বিজ্ঞপ্তিঃ
Online Affiliate Marketing Work :
পদের নাম: AFFILIATE MARKETER.
প্রার্থীর ধরন: নারী-পুরুষ । কর্মপরিধী : পার্ট টাইম ।
শিক্ষাগত যোগ্যতা: SSC / HSC
আবশ্যকীয়: প্রার্থীর অবশ্যই স্মার্ট ফোন অথবা কম্পিউটার থাকতে হবে।
কর্মস্থল: নিজের বাসায় অথবা কোম্পানির হাব অফিসে।
বেতন: প্রত্যেক বিক্রয়ে নির্দিষ্ট কমিশন অপনার Account এ চলে যাবে।
বিস্তারিত জানতেঃ 01723616163 .
কাজের ধরনঃ
E-commerce ওয়েব সাইটের Product এর URL Link বিভিন্ন ওয়েব সাইটে পেস্ট করতে হবে। এবং ডিসকাউন্ট কুপন কোড পোস্ট করতে হবে। কাস্টমার পাবে ডিসকাউন্ট এবং আপনি পাবেন টাকা ( % কমিশন)।
বিস্তারিত জানতেঃ 01723616163 .

03/05/2021

LEARN , TEACH , EARN
Online Affiliate Marketing Job Work :
DO AFFILIATE MARKETING BY SHARING AFFILIATE LINK OF
PRODUCT URL OF E-COMMERCE PRODUCT . AND COUPON MARKETING.
পদের নাম: AFFILIATE MARKETER.
প্রার্থীর ধরন: নারী-পুরুষ । কর্মপরিধী : পার্ট টাইম ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম SSC অথবা সমমান অথবা তদূর্ধু প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবশ্যকীয়: প্রার্থীর অবশ্যই স্মার্ট ফোন অথবা কম্পিউটার থাকতে হবে।
কর্মস্থল: নিজের বাসায় অথবা কোম্পানির হাব অফিসে।
বেতন: প্রত্যেক বিক্রয়ে নির্দি ষ্ট কমিশন অপনার Account এ চলে যাবে।
অগ্রহীদের যোগাযোগের ঠিকানাঃ শেখ ভিলা , শিতলা খোলা , উত্তর বগুড়া রোড , বরিশাল।
বিস্তারিত জানতেঃ 01723616163 .
কিছুকথাঃ
অ্যাফেলিয়েট মার্কেটিং করতে হলে আপনাকে পণ্য সম্পর্কে
যথেষ্ঠ জ্ঞান থাকতে হবে। আপনার যে পণ্য ভাল লাগে সেগুলো নিয়ে মার্কেটিং করতে পরবেন। বেসিক আইটি নলেজ থাকতে হবে। এটা কোন চাকুরি নয়। এটি এক ধরনের অল্প চালানের ব্যবসার মত কিন্তু এই কাজের মাধ্যমে অনেক টাকা আয় করা সম্ভব যদি স্কিল থাকে। তাই শুধু তারাই যোগাযোগ করবেন যারা চাকরি চাকরি ( ফিক্সড বেতন ) না করে , নিজের ভাগ্য নিজেই গড়তে চান। আপনাকে আমাদের প্লাটফর্মে স্বাগতম।

10/04/2021

Multi-function Plastic Slicer Upgraded 7 Blades
Price: 970

25/02/2021

এটি একটি Skillful Community তৈরীর প্রজেক্ট। IT course ও English course করানো হবে। যাতে একজন ছাত্র আইটির ( IT ) বিশ্ব শ্রম-বাজারে প্রবেশ করতে পারে ও ফ্রিলান্সার হতে পারে। যেহেতু বর্তমান যুগ Global Village এর যুগ। এছাড়া আমাদের এই Skillful Community তৈরীর Mission এ অংশ গ্রহন করে কোর্স করার পাশাপাশি Income ( আয় ) করা যাবে। Income করার জন্য , আইটি কোর্স ও পণ্য মার্কেটিং করতে হবে। এ জন্য ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং এ বিভিন্ন Business Skills শিখানো হবে। প্রাকটিক্যাল Office Management, Branding ও Marketing শিখানো হবে। যা আপনাদেরকে উদ্যোক্তা হতে সহায়ক হবে। প্রশিক্ষণ শেষে আমাদের Affiliate Marketer ও Merchant হিসাবে কাজ করতে পারবেন। ঘরে বসে Digital Marketing করতে পারবেন। বিস্তারিত জানতে অফিসে আসতে হবে।
আমাদের ঠিকানা শীতলা খোলা , উত্তর বগুড়া রোড, বরিশাল। ফোনঃ 01723616163. যারা বরিশালে ফ্যামেলি সহ থাকে ও Running Student শুধু তারাই কোর্স টি করতে পারবেন। এবং আয় করতে পারবেন। বিজ্ঞাপনটি জরুরি তাই সবাইকে জানিয়ে দিন।

Want your school to be the top-listed School/college in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Barishal
8200