Islamic Missionary University-IMU

Islamic Missionary University-IMU এসো দ্বীন কায়েম করি।

25/09/2026
07/09/2026

আল্লাহর পথে জিহাদ কর যেভাবে জিহাদ করা উচিত। ২২:৭৮

16/08/2026

সূরা আল-কাউসার : ১ম রুকু ( আয়াত সংখ্যাঃ ১ – ৩ )

আমি তোমাকে (হাওযে) কাওসার দান করেছি। কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায আদায় কর এবং কুরবানী কর, (তোমার নাম-চিহ্ন কোন দিন মুছবে না, বরং) তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নাম চিহ্নহীন- নির্মূল।

16/08/2026

সূরা কাফিরুন : ১ম রুকু ( আয়াত সংখ্যাঃ ১ – ৬ )

বল, ‘হে কাফিররা!’ তোমরা যার ‘ইবাদাত কর, আমি তার ‘ইবাদাত করি না, আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও, আর আমি তার ‘ইবাদাতকারী নই তোমরা যার ‘ইবাদাত করে থাক, আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও, তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য (সে পথে চলার পরিণতি তোমাদেরকেই ভোগ করতে হবে) আর আমার জন্য আমার পথ (যে সত্য পথে চলার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, এ পথ ছেড়ে আমি অন্য কোন পথ গ্রহণ করতে মোটেই প্রস্তুত নই)।

16/08/2026

সূরা আশ-শামস : ১ম রুকু ( আয়াত সংখ্যাঃ ১ – ১৫ )

শপথ সূর্যের ও তার (উজ্জ্বল) কিরণের, শপথ চাঁদের যখন তা সূর্যের পিছনে আসে, কসম দিনের, যখন তা সূর্যকে প্রকাশ করে। শপথ রাতের যখন তা সূর্যকে ঢেকে নেয়, শপথ আসমানের আর সেটা যিনি বানিয়েছেন তাঁর, শপথ যমীনের আর সেটা যিনি বিছিয়েছেন তাঁর, শপথ আত্মার এবং যিনি তাকে সুঠাম করেছেন তার। অতঃপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপসমূহ ও তার তাকওয়া সম্পর্কে। সেই সফলকাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে। সেই ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে কলূষিত করেছে। সামূদ জাতি সীমালঙ্ঘন ক’রে (তাদের নবীকে মেনে নিতে) অস্বীকার করেছিল। যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি ( মাথা চাড়া দিয়ে) উঠল। তখন আল্লাহর রাসূল (সালিহ) তাদেরকে বলল, ‘এটা আল্লাহর উটনি, একে পানি পান করতে বাধা দিও না। কিন্তু তারা রসূলের কথা অগ্রাহ্য করল এবং উটনির পায়ের রগ কেটে দিল। শেষ পর্যন্ত তাদের পাপের কারণে তাদের প্রতিপালক তাদেরকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিলেন। আর তিনি (তাঁর এ কাজের) কোন খারাপ পরিণতির মোটেই ভয় করেন না।

16/08/2026

সূরা আল-বালাদ : ১ম রুকু ( আয়াত সংখ্যাঃ ১ – ২০ )

না (এটা কেবল আপনার ধারণা নয়; বরং আমি শপথ সহকারে যা বলছি, তাই বাস্তব সত্য। ) আমি এই (মক্কা) নগরের শপথ করছি (যে নগরে সকলেই নিরাপদ), আর তুমি এই নগরের হালালকারী। শপথ জন্মদাতা (আদম)-এর আর যা সে জন্ম দিয়েছে (সেই সমস্ত মানুষের), আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে, (দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোন না কোন কষ্টের মধ্যে পতিত আছে)। সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান নেই? সে (গর্বের সঙ্গে) বলে যে, আমি প্রচুর ধন-সম্পদ নষ্ট করেছি। সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি? আমি কি তার জন্য দু’টি চোখ বানাইনি? একটা জিহবা আর দু’টো ঠোঁট? আর আমি তাকে (পাপ ও পুণ্যের) দু’টো পথ দেখিয়েছি। (মানুষকে এত গুণবৈশিষ্ট্য ও মেধা দেয়া সত্ত্বেও) সে (ধর্মের) দুর্গম গিরি পথে প্রবেশ করল না। তুমি কি জান দুর্গম গিরিপথ কী? (তা হচ্ছে) দাসমুক্তি। অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান, পিতৃহীন আত্মীয়কে ( দেখা-শুনা করা ) । অথবা ধূলি-মলিন মিসকীনকে। তদুপরি সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দিয়েছে ধৈর্য ধারণের, আর পরস্পর উপদেশ দিয়েছে দয়া অনুগ্রহের তারাই ডানপন্থী (সৌভাগ্যবান লোক)। আর যারা আমার আয়াতকে অস্বীকার করে তারাই বামপন্থী (হতভাগা)। তাদেরকে আচ্ছন্ন করবে অবরুদ্ধকারী আগুন।

16/08/2026

সূরা আল-লাইল : ১ম রুকু ( আয়াত সংখ্যাঃ ১ – ২১ )

শপথ রাতের যখন তা (আলোকে) ঢেকে দেয়, কসম দিনের, যখন তা আলোকিত হয়, কসম তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন। তোমাদের চেষ্টা সাধনা অবশ্যই বিভিন্নমুখী। অতএব যে ব্যক্তি (আল্লাহর সন্তুষ্টির জন্য) দান করে ও (আল্লাহকে) ভয় করে, এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, আমি তার জন্য সহজ পথে চলা সহজ করে দেব। আর যে ব্যক্তি কৃপণতা করে আর নিজকে স্বয়ংসম্পূর্ণ মনে করেছে, উত্তমকে মিথ্যা বলে মনে করেছে, আমি তার জন্য কঠিন পথ (অর্থাৎ অন্যায়, অসত্য, হিংসা ও হানাহানির পথ) সহজ করে দিব। যখন সে ধ্বংস হবে (অর্থাৎ মরবে) তখন তার (সঞ্চিত) ধন-সম্পদ কোনই কাজে আসবে না। সঠিক পথ দেখানো অবশ্যই আমারই কাজ, আমিই পরলোকের ও ইহলোকের মালিক। অতএব আমি তোমাদের সতর্ক করে দিয়েছি লেলিহান আগুন সম্পর্কে, চরম হতভাগা ছাড়া কেউ তাতে প্রবেশ করবে না। যে (নবীকে) মিথ্যাজ্ঞান করে ও (ঈমান থেকে) মুখ ফিরিয়ে নেয়। আর আল্লাহভীরুকে তা থেকে দূরে রাখা হবে। যে আত্মশুদ্ধির জন্য তার ধন-সম্পদ দান করে, (সে দান করে) তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়, কেবল তার মহান পালনকর্তার মুখমন্ডল (দর্শন বা সন্তুষ্টি) লাভের প্রত্যাশায়। সে অবশ্যই অতি শীঘ্র (আল্লাহর নি‘মাত পেয়ে) সন্তুষ্ট হয়ে যাবে।

16/08/2026

সূরা আদ-দুহা : ১ম রুকু ( আয়াত সংখ্যাঃ ১ – ১১ )

সকালের উজ্জ্বল আলোর শপথ, রাতের শপথ যখন তা হয় শান্ত-নিঝুম, তোমার প্রতিপালক তোমাকে কক্ষনো পরিত্যাগ করেননি, আর তিনি অসন্তুষ্টও নন। অবশ্যই পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে তোমার জন্য হবে অধিক উৎকৃষ্ট। শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে (এত নি‘মাত) দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পান নাই? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। তিনি তোমাকে পেয়েছিলেন পথের দিশা-হীন, অতঃপর দেখালেন সঠিক পথ। তিনি তোমাকে পেলেন নিঃস্ব, অতঃপর করলেন অভাবমুক্ত। সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না। সওয়ালকারীকে ( ভিক্ষুককে ) তুমি ধমক দিওনা। আর তুমি তোমার রব-এর নি‘মাতকে (তোমার কথা, কাজকর্ম ও আচরণের মাধ্যমে) প্রকাশ করতে থাক।

Address

Banaripara
Barishal
8530

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Missionary University-IMU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Islamic Missionary University-IMU:

Shortcuts

Share

Category