14/09/2026
আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকী পালন ।
গত ১৩/০৯/২০২৬ইং আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহাত্মা দীনবন্ধু হালদার এর ৪৭ তম মৃত্যু বার্ষিকী , বিদ্যালয় কর্তৃক পালিত হয় । ১৯৬১ সালে মহাত্মা দীনবন্ধু হালদার স্ব প্রণোদিত হয়ে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেন । তৎকালীন সময়ে তাঁর সাথে আরও অনেকের মধ্যে ছিলেন জনাব আব্দুল মালেক হাওলাদার , সুরেন্দ্রনাথ হালদার । কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৯.০০ প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ , তাঁর আত্মার শান্তি কামনায় ধর্মীয় গ্রন্থ শ্রীমত ভগবত পাঠ এবং সকাল ১০.০০ ঘটিকায় প্রতিষ্ঠার জীবনের উপর আলোচনা । আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মানিক মল্লিক , সভাপতি স্কুল পরিচালনা পর্ষদ আহবায়ক কমিটি এবং সিনিয়র মৎস্য অফিসার , আগৈলঝাড়া । আলোচনা করেন জনাব রণজিৎ বাড়ৈ , সাবেক অধ্যক্ষ , বাশাইল কলেজ । জনাব প্রাণ কুমার ঘটক , একাডেমিক সুপার , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস , আগৈলঝাড়া । জনাব ড. বিনয় ভূষণ রায় , সাবেক অধ্যক্ষ , জল্লা আইডিয়াল কলেজ, জনাব সরদার হারুন রানা, অধ্যক্ষ আগৈলঝাড়া প্রি-ক্যাডেট এন্ড কেজি স্কুল ও আগৈলঝাড়া প্রেসক্লাবে প্রতিষ্ঠা সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সাবেক সদস্য, জনাব ননী গোপাল সমদ্দার , ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক , এস এম বালিকা বিদ্যালয় । জনাব আবুল হোসেন মোল্লা , যুগ্ম আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগৈলঝাড়া । জনাব মাসুদুর রহমান হাওলাদার , প্রতিষ্ঠাতা সদস্য । জনাব ফারুক আকন , অভিভাবক সদস্য , স্কুল পরিচালনা পর্ষদ আহবায়ক কমিটি । জনাব মানিক হাওলাদার , প্রাক্তন ছাত্রী অভিভাবক । জনাব আলাউদ্দিন মিয়া , আমীর , জামায়াতে ইসলামী আগৈলঝাড়া উপজেলা শাখা । জনাব সত্য রঞ্জন সরকার সিনিয়র শিক্ষক এস এম বালিকা বিদ্যালয় । জনাব পদ্মাবতী হালদার , সিনিয়র শিক্ষক এস এম বালিকা বিদ্যালয় । রাতুল ইসলাম সাহেদ , সদস্য সচিব , ছাত্র দল আগৈলঝাড়া থানা শাখা ।